তাঁকে দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত ১২১! কে এই হাথরাসের ভোলে বাবা?

Hathras stampede Bhole Baba: ভোলে বাবা নিজেকে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন কর্মচারী বলে দাবি করেন।

inscript
২ মিনিট
তাঁকে দেখতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত ১২১! কে এই হাথরাসের ভোলে বাবা?

গত ১ দশকে ভারতবর্ষে 'বাবা'-দের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যহারে। কথাটির হাতেনাতে প্রমাণ লুকিয়ে আছে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় এই স্মিতহাস্য, বরাভয়মুদ্রামগ্ন বাবাদের পোস্টারেই। বিজেপির শাসনামলে রামদেবের মতো বড় 'বাবা' থেকে শুরু করে পাড়ার হঠাৎ গজিয়ে ওঠা 'বাবা', সকলেরই মূল উদ্দেশ্য একই। হিন্দুত্ববাদের প্রচার। এমন প্রচার আগেও ছিল, তবে সংখ্যায় কম। এই গজিয়ে ওঠা বাবাদের প্রতি আম জনতার ভক্তি কী বীভৎস রূপ নিতে পারে তার প্রমাণ দিল উত্তরপ্রদেশের হাথরাস। ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই বিতর্কিত হাথরাস জেলায় এক ধর্মীয় সমাবেশে মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় কমপক্ষে ১২১ জনের মৃত্যু হয়েছে। আহত অগণিত। এই মানুষরা দেখতে এসেছিলেন একজন বাবাকে! ভোলে বাবা! মহাদেব, শিব নন তিনি রক্তমাংসের ভোলেবাবা।

কৃষ্ণের অষ্টোত্তর শত নাম, ভোলেবাবারও একাধিক নাম। কেউ বলেন নারায়ণ সাকার হরি, কেউ বলেন সাকার বিশ্ব হরি, কেউ বলে ভোলে বাবা। হরি-ভোলানাথ সব মিলে মিশে গেছে যে বাবার দেহে, তাঁরই আয়োজিত সৎসঙ্গে এসেই পদপিষ্ট হয়ে বেঘোরে মারা গেলেন শতাধিক মানুষ। কী আশ্চর্য, যিনি স্বয়ং নারায়ণ, ভোলে বাবা, পদপিষ্ট হওয়ার ঘটনার পর সেই তিনিই পলাতক! পুলিশ ভোলে বাবার সন্ধানে তল্লাশি শুরু করেছে। কে এই ভোলে বাবা?

  • আপনার জন্য আরও কিছু লেখা
সদগুরু থেকে রামদেব: ভেকধারী 'বাবা'দের যেভাবে কাজে লাগায় বিজেপি

Ramdev and BJP: হরিয়ানার একটি বনভূমির অবৈধভাবে দখল নেওয়ার অভিযোগ রয়েছে রামদেব বাবার সংস্থা 'পতঞ্জলি'-র বিরুদ্ধে। তথ্য বলছে, হরিয়ানার ফরিদাবাদের আরাবল্লি অঞ্চলে ৪০০ একরের জমিতে বেনামী মালিকানা রয়েছে 'পতঞ্জলি'র।

ভোলে বাবা ইটা জেলার পাটিয়ালি তহসিলের বাহাদুর গ্রামের বাসিন্দা। ভোলে বাবা নিজেকে ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন কর্মচারী বলে দাবি করেন। দাবি করেন, ধর্মীয় উপদেশ দেবেন বলেই ২৬ বছর আগে তিনি সরকারি চাকরি ছেড়ে দেন। এই মুহূর্তে, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লি সহ ভারত জুড়ে তাঁর লক্ষ লক্ষ অনুগামী রয়েছে।

তবে এই বাবা একটু 'হটকে'। এখন প্রায় সব বাবাই অনুগামী বাড়াতে, মতপ্রচার করতে সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। ভোলে বাবা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই তাঁর কোনও অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তবে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, গ্রামের তৃণমূল পর্যায়ে তাঁর প্রভাব যথেষ্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যোগীরাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা! হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যু শতাধিকের

Hathras Stampede Incident: হাথরসের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে।

উত্তরপ্রদেশের আলিগড়ে প্রতি মঙ্গলবার ভোলে বাবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হাজার হাজার দর্শকের সমাগম হয়। এই সমাবেশের সময়, স্বেচ্ছাসেবকরা ভক্তদের জন্য খাবার ও পানীয় সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করে। যাই হয়ে যাক এই সৎসঙ্গ চলতে থাকে। এমনকী কোভিড-১৯ মহামারী চলাকালীন বিধিনিষেধ সত্ত্বেও বিপুল জনসমাগম চালিয়ে গেছিলেন এই ভোলে বাবা।

থ্রি-পিস স্যুট পরে সৎসঙ্গের মঞ্চ থেকে তিনি ভক্তদের বাণী দেন। স্ত্রীর সঙ্গেই এই মতপ্রচার করেন ভোলে বাবা। তাঁর সৎসঙ্গকে বলা হয় 'মানব মঙ্গল মিলন সদ্ভাব অনুষ্ঠান'। রাজনীতির সঙ্গেও নারায়ণ হরির যোগাযোগ রয়েছে। উত্তরপ্রদেশের অনেক বড় নেতাকেই তাঁর মঞ্চে দেখা গেছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।