উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা এনডিএ-র! কেন রাধাকৃষ্ণণকে বাছল বিজেপি?

Radhakrishnan: আরএসএস করার পর ১৯৭৪ সালে জনসংঘের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। ১৯৯৬ সালে জনসংঘ থেকে বিজেপির জন্ম। সে বছরই তিনি রাজ্য সম্পাদক নির্বাচিত হন।

inscript
২ মিনিট
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা এনডিএ-র! কেন রাধাকৃষ্ণণকে বাছল বিজেপি?

২১ জুলাই হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের খোঁজ নেই। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই স্বাস্থ্য সংক্রান্ত কারণে পদত্যাগ করেছেন তিনি। এরই মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন। কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি, সেদিনই জানা যাবে।

১৭ অগাস্ট নয়াদিল্লিতে এনডিএ-র বৈঠকের পর, এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ-কে। তামিলনাড়ুর বাসিন্দা, বয়স ৬৮ বছর। ১৭ বছর বয়স থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সদস্য রাধাকৃষ্ণণ। পরে জনসংঘ ও বিজেপি-তে যোগ দেন।

কে এই রাধাকৃষ্ণন?

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন স্বাধীনতা দিবসের মঞ্চ আরএসএস প্রশস্তির জন্য বেছে নিলেন মোদি?

Modi's Independence Day Speech: বিজেপি তাদের নিজস্ব বিধিনিষেধ পালন করা একটি শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে পরিচিত। অন্যদিকে, সঙ্ঘকেও হাতে রাখা জরুরি কারণ সঙ্ঘের সিদ্ধান্ত বিজেপিতে অনেকটাই গুরুত্ব পায়।

১৯৫৭ সালে তামিলনাড়ুর তিরুপুরে জন্ম রাধাকৃষ্ণণের। আরএসএস করার পর ১৯৭৪ সালে জনসংঘের রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য হন। ১৯৮০ সালে জনতা পার্টি অবলুপ্ত হলে জনসংঘের প্রাক্তন সদস্যরা বিজেপি গঠন করেন। ১৯৯৬ সালে তামিলনাড়ুর বিজেপির রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সালে কোয়েম্বত্তুর আসন থেকে জিতে লোকসভার সদস্য হন রাধাকৃষ্ণণ। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তামিলনাড়ু বিজেপির সভাপতিও ছিলেন।

২০২৪ সালের ৩১ জুলাই রাধাকৃষ্ণণ মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিলেন। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে নিযুক্ত ছিলেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের পরও যেসব প্রশ্ন থেকে যাচ্ছে

Election Commission: অভিযোগ উঠেছিল, এসআইআর, জাতীয় নাগরিক পঞ্জি (National Register of Citizens) চালু করার প্রথম ধাপ। নির্বাচন কমিশন এই নিয়েও কিছুই বলেনি।

উপরাষ্ট্রপতি পদে কেন বিজেপি-র পছন্দ রাধাকৃষ্ণন?

ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন, তামিলনাড়ুর মানুষের মন জয় করতেই বিজেপি রাধাকৃষ্ণণকে প্রার্থী করেছে। ২০২৬ সালে ওই রাজ্যে বিধানসভা ভোট। কেন্দ্র নতুন শিক্ষানীতি রূপায়ণ করতে চাইছে, আর তাতেই তামিলনাড়ুর জনগণ ক্ষুব্ধ। শাসকদল ডিএমকে অভিযোগ করেছে, বিজেপি জোর করে হিন্দি চাপাতে চাইছে। তারা বারবার দাবি করেছে, বিদ্যালয়গুলিতে হিন্দি বাধ্যতামূলক না করায় রাজ্যের দুই হাজার কোটিরও বেশি পাওনা টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে।

লোকসভা ও রাজ্যসভার সদস্যরাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। এখন দুই কক্ষের মোট সদস্যসংখ্যা ৭৮৬। ৩৯৪টি ভোট পেলে উপরাষ্ট্রপতির পদ পাবেন রাধাকৃষ্ণণ। লোকসভায় এনডিএ-র সদস্য সংখ্যা ২৯৩ জন, রাজ্যসভায় ১৩৪। মোট সংখ্যা ৪২৭। অন্যদিকে বিরোধীদের সংখ্যা ৩৫৫।

তবে কি রাধাকৃষ্ণণকে প্রার্থী করে বিজেপি বুঝিয়ে দিল, সত্যপাল মালিক ও জগদীপ ধনখড়দের মতো নতুন সদস্যদের দল আর রাখতে চাইছে না? গুরুত্বপূর্ণ পদ তাঁদেরই দেওয়া হবে যাঁরা সংঘের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে? তাছাড়া তামিলনাড়ুর মানুষের মন জয় অর্থাৎ 'ভোটের রাজনীতি' মূল লক্ষ্য সেটাই পরিষ্কার বুঝিয়ে দিল বিজেপি এই সিদ্ধান্ত নিয়ে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?