মীরা নায়ারের পুত্র, মোদি সমালোচক— নিউ ইয়র্ককে দিশা দেখাবেন ভাবী মেয়র মামদানি?

Zohran Mamdani: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান হলেন জোহরান মামদানি।

inscript
৪ মিনিট
মীরা নায়ারের পুত্র, মোদি সমালোচক— নিউ ইয়র্ককে দিশা দেখাবেন ভাবী মেয়র মামদানি?

এমনিতে আমেরিকার প্রায় সমস্ত খবর, ট্রাম্পের সমস্ত গতিবিধি ভারতীয় সংবাদমাধ্যম নিষ্ঠাভরে প্রকাশ করে থাকে। তবে জোহরান মামদানির ক্ষেত্রে এমনটা ঘটল না। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র পদে জয়ী হয়েছেন মামদানি। তবে ভারতীয় মূলধারার সংবাদমাধ্যমে সেই খবর নেই কোথাও। সত্যি কথা বলতে গেলে, মামদানি এই মেয়র নির্বাচনের দৌড়ে এগিয়েও ছিলেন না, তবে নির্বাচনের ঠিক আগে একটি সমীক্ষায় তিনি কিছুদিন ধরেই দ্বিতীয় স্থানে ছিলেন। কেউই মামদানির ব্যাপক জয় আশা করেনি, সম্ভবত মামদানি নিজেও নন। প্রশ্ন উঠতেই পারে, নিউইয়র্কের মেয়র নির্বাচন ভারতের কাছে কেনই বা গুরুত্বের হতে যাবে? আসলে মামদানির জয়ের খবরটি প্রচার হওয়ার কিন্তু যথেষ্ট কারণ ছিল। মামদানি এই পদের প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। নিউ ইয়র্ক সিটি কোনও ছোট্ট অঞ্চল নয়, বিশাল। এর জনসংখ্যা প্রায় ৮.৫ মিলিয়ন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্য ছাড়া অন্য সমস্ত রাজ্যের চেয়ে বেশি এবং এর পরিচালনা বাজেট ১১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা দিল্লির প্রায় দশগুণ। তবু মামদানিকে ভারত মনে রাখতে চাইল না।

মামদানি দক্ষিণ এশিয়দের কাছে বিশাল প্রচার চালিয়েছিলেন। উর্দু আর হিন্দিতে বলিউডি থিম ব্যবহার করে বিজ্ঞাপন দিয়েছিলেন। জোহরান মামদানির আরেকটি পরিচয় বললে হয়তো সাধারণ ভারতীয়দের কাছে তিনি কিঞ্চিৎ পরিচিত হতে পারেন। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং ভারতীয় বংশোদ্ভূত উগান্ডার বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান হলেন জোহরান মামদানি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও সৃজনশীল শহরের মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভূত একজন, যাঁর শিকড়ে আছেন মীরা নায়ারের মতো শিল্পী, অথচ ভারতীয় মিডিয়া সেই কাহিনিকে গুরুত্বই দিল না। কেন এমন নীরবতা?

বাবা, মা ও স্ত্রীর সঙ্গে জোহরান মামদানি

  • আপনার জন্য আরও কিছু লেখা
চার দশকের সবচেয়ে কঠিন পরীক্ষা! খামেনির পতন কি আসন্ন?

Ali Khamenei: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার বলেছেন, তেহরান “সাহসী সামরিক পদক্ষেপের ফলাফলকে কূটনৈতিক মঞ্চে শান্তিতে রূপান্তর করতে চায়”।

এর ছোট্ট, টু দ্য পয়েন্ট, অপ্রিয় উত্তরটি হলো মামদানি একজন মুসলিম, শিয়া মুসলিম। অভিযোগ, ভারতে গত কয়েক বছর ধরে হিন্দুত্বের বাইরে বাকি সবই ক্রমে তুচ্ছ হয়ে উঠছে। প্রীতি প্যাটেলের মতো ভারতীয় বংশোদ্ভূত, ঋষি সুনকের মতো নিষ্ঠাবান 'হিন্দু'-র কথা — যাদের ভারতীয় সংযোগ মামদানির চেয়েও ক্ষীণ, যাঁদের দক্ষিণ এশিয়ায় কোনও প্রভাবই নেই— ভারত ঢালাও উদযাপন করলেও মামদানি ব্রাত্যই থেকে যান। নিন্দুকেরা বলেন, মুসলিম, শিখ এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সরকারের হাতে সময় খুব কম। হয় ভারতে তাঁদের উপেক্ষাই করা হয় বা বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করা হয়। অথচ বিজেপি সরকার 'অখণ্ড ভারত'-এর কথা প্রচার করতে চায়। অখণ্ড ভারত অর্থাৎ বৃহত্তর দক্ষিণ এশিয়া কিন্তু ভারতের রাজনৈতিক সীমানা ছাড়িয়ে বিদেশেও রয়েছে। তবে সেখানেও, এই বিভেদটুকুকে মান্যতা দিয়েই চলেছে বিজেপি সরকার, বলছেন বিশ্লেষকরা।

৩৩ বছরের জোহরান মামদানি সাত বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন। তিনি মেইনের বোডোইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে একজন হাউজিং কাউন্সেলর হিসেবে কাজ করতেন তিনি, নিম্ন আয়ের পরিবারগুলিকে উচ্ছেদ রোধে সহায়তা করতেন। ২০২০ সালে প্রথম নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে, তিনি কুইন্সের অ্যাস্টোরিয়ার থেকে জিতে ৩৬ তম জেলা থেকে নির্বাচিত হন। এই বছরের শুরুতেই, ব্রুকলিনে ২৭ বছরের সিরিয়ান শিল্পী রামা দুওয়াজিকে বিয়ে করেন মামদানি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তির আড়ালে যা করতে চাইছে আমেরিকা

US-Ukraine Minerals Deal: আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চিনের বিকল্প সরবরাহ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। বর্তমানে পৃথিবীর প্রায় ৭০ শতাংশ বিরল খনিজ প্রক্রিয়াজাতকরণ চিনে সম্পন্ন হয়।

মামদানি গাজার বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধের সমালোচনাকারী সবচেয়ে সোচ্চার মানুষদের মধ্যে একজন। ২০২৪ সালের ডিসেম্বরে মেহেদি হাসানের একটি সাক্ষাৎকারে মামদানিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফর করলে তিনি কী করবেন? মামদানি স্পষ্ট উত্তর দিয়েছিলেন, "মেয়র হিসেবে, নিউ ইয়র্কে এলে আমি নেতানিয়াহুকে গ্রেফতার করতাম!" এমন একজন মানুষের কথা যে, ভারতীয় বংশোদ্ভূত হলেও ভারতীয় মূলধারার গণমাধ্যমে উঠে আসবে না, তাই স্বাভাবিক।

রামা দুওয়াজি

বিশ্লেষকরা বলছেন, ভারতের বাইরে থাকা ভারতীয় এবং আরও বৃহৎ ক্ষেত্রে দক্ষিণ এশিয়দের মধ্যে যে সহজ ঐক্য ও মিলনের ক্ষেত্রটি ছিল, মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময়কালে সেই আত্মবোধটি শেষ হয়ে গেছে। মোদি তাঁর প্রথম শপথগ্রহণে সময় দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ঠিকই, কিন্তু দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অংশে ভারতের যে সদিচ্ছা এবং অবস্থান ছিল তা হারিয়ে গেছে। ২০১৪ সালে ভারত আফগানিস্তানের সরকারের অন্যতম বৃহত্তম দাতা ছিল, আজ তালিবানদের পক্ষ নিচ্ছে সেই দেশই। সেই সময়ে, ভারত মায়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে সাহায্যকারী অন্যতম প্রধান দেশ ছিল, এখন মণিপুরে হিংসার কারণে ভারত নিজেদের সরিয়ে আনছে এবং মায়ানমারে তাদের একমাত্র মধ্যস্থতাকারী হচ্ছে সামরিক জুন্টা। ২০১৪ সালে, চিনের ক্রমবর্ধমান প্রভাব সত্ত্বেও, বাংলাদেশে ভারতের অবস্থান ভালো ছিল। ভারত-বাংলাদেশের বর্তমান অবস্থা এখন কী, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২০১৪ সালে, নওয়াজ শরিফ ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য সামরিক নেতৃত্বের সঙ্গে লড়াই করেছিলেন। আজ, আকাশসীমাও একে অপরের জন্য বন্ধ।

রাজনীতিতে ভারতীয় ও দক্ষিণ এশিয় আমেরিকানদের অংশগ্রহণের প্রচারকারী সংস্থা ইন্ডিয়া ইমপ্যাক্ট ফান্ড জোহরান মামদানিকে সমর্থন করলেও, ইন্ডিয়ান আমেরিকানস ফর কুওমো নামে একটি দল এবং আমেরিকান হিন্দু কোয়ালিশন তাঁকে আক্রমণ করেছে। এর মূল কারণ হচ্ছে, মামদানি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করার মতোই মোদিরও সমালোচনা করেছেন। মামদানির ব্যাপক বিজয়ে দক্ষিণ এশিয়দের শক্তিশালী অবদান রয়েছে। কিন্তু ভারতের নীতির কারণেই দক্ষিণ এশিয়ার বাইরেও আমাদের দেশ ক্রমেই বিচ্ছিন্ন হয়ে উঠছে। সামাজিকভাবে ক্রমশ দুর্বল হতে থাকা ভারত একাই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?