ট্রাম্পের সরকার থেকে ছুটি! কেন সরে যাচ্ছেন এলন মাস্ক?

Elon Musk and Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন মাস্ক।

inscript
৩ মিনিট
ট্রাম্পের সরকার থেকে ছুটি! কেন সরে যাচ্ছেন এলন মাস্ক?

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার নেপথ্যে বড় ভূমিকা ছিল এলন মাস্কের। নির্বাচনে অর্থের বিপুল জোগান থেকে শুরু করে প্রচার, সবেতেই তিনি ছিলেন বড় ভূমিকায়। সেই নিবিড় ভূমিকার পুরস্কার হিসেবে মাস্ককে মার্কিন সরকারের অংশও করে দেন ট্রাম্প। সেই নিয়ে বিক্ষোভ, জনরোষও কম হয়নি। দায়িত্ব পেয়েই মাস্ক ফেডারেল আমলাতন্ত্র হ্রাস এবং প্রশাসনিক স্তরের পুনর্গঠনের প্রচেষ্টা করেন। তবে এবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে সরে যাচ্ছেন মাস্ক। নিজের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট X-এ নিজের সিদ্ধান্ত জানিয়েছেন এলন মাস্ক।

মাস্ক লিখেছেন, "একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ার মুখে, অপচয় কমানোর সুযোগ পাওয়ায় আমি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। DOGE মিশন সময়ের সঙ্গে সঙ্গে আরও শক্তিশালী হবে কারণ এটি সরকারের জীবনের অংশ হয়ে উঠবে," লিখেছেন মাস্ক। হোয়াইট হাউসও নিশ্চিত করেছে, মাস্কের ভূমিকায় ইতি পড়েছে। কিন্তু কেন এত বড় দায়িত্ব ছাড়ছেন মাস্ক?

ট্রাম্পের আইনসভার সমালোচনা করার ঠিক একদিন পরই মাস্ক পদত্যাগ করলেন। মাস্ক বলেছিলেন প্রেসিডেন্ট যাকে 'বড় সুন্দর বিল' বলছেন, তা নিয়ে আসলে মাস্ক 'হতাশ'। কী আছে এই আইনে? আইনটিতে কর হ্রাস এবং বর্ধিত অভিবাসন প্রয়োগের কথা বলা আছে। মাস্ক বলছেন, এই বিল খরচ বাড়ানোর বিল, যা সরকারের কোষাগারে ঘাটতি বাড়াবে এবং মাস্কের সরকারি দক্ষতা বিভাগের কাজকে দুর্বল করে দেবে। "আমি মনে করি, বিলটি হয় বিশাল হতে পারে, বা সুন্দর হতে পারে, দুটোই হতে পারে কিনা আমার জানা নেই," বলেছেন মাস্ক।

ট্রাম্প আরও নানা পরিবর্তন আনার পরামর্শও দিয়েছেন। তবে এই কর হ্রাস বা অভিবাসন সম্পর্কিত নীতি নিয়ে একা ট্রাম্প নন, উদ্বিগ্ন আরও অনেক নেতাই। অনেকেই মনে করছেন, প্রেসিডেন্ট ব্যয় হ্রাস করার বিষয়ে চিন্তাভাবনা না করলে সমূহ সমস্যা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আমেরিকা জুড়ে এলন মাস্কের অত্যাধুনিক টেসলায় আগুন! ঠিক কী ঘটছে?

Elon Musk Tesla: টেসলার একাধিক গাড়ির গায়ে স্প্রে দিয়ে স্বস্তিক আঁকা রয়েছে। মাস্ক নিজেও বলছেন, ঘটনাটি 'সন্ত্রাসবাদ'।

As my scheduled time as a Special Government Employee comes to an end, I would like to thank President

for the opportunity to reduce wasteful spending.

The

  • আপনার জন্য আরও কিছু লেখা
দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিন: জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রাম্প?

Donald Trump Government: প্রথম ১০০ দিনে তাঁর নেওয়া সিদ্ধান্তগুলো যেন ঘোষণা করে — আমেরিকা এখন একা চলবে।

mission will only strengthen over time as it becomes a way of life throughout the government.

— Elon Musk (@elonmusk)

এদিকে সরকারের অংশ হয়েও, সরকারি কাজ থেকে সরে এসে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলা এবং রকেট প্রস্তুতকারক স্পেসএক্সের মতো কোম্পানিগুলিতে নিজেকে ব্যস্ত করে তোলার জন্য সমালোচিত হয়েছেন মাস্ক। মাস্ক বলেছিলেন, তিনি তাঁর নিজস্ব রাজনৈতিক ব্যয়ও হ্রাস করবেন। তবে মাঝে মাঝেই, সরকারের কাজ করার অভিজ্ঞতা মাস্ককে অনুতপ্ত করেছে বলেও মনে হয়েছে। মাস্ক আশা করেছিলেন DOGE ১ ট্রিলিয়ন ডলার খরচ কমাতে পারবে, তবে মাস্ক সেই লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে গেছিলেন। "ফেডারেল আমলাতন্ত্রের পরিস্থিতি আমার ধারণার চেয়েও অনেক খারাপ। আমি ভেবেছিলাম সমস্যা আছে, তবে নিশ্চিতভাবেই পরিস্থিতি উন্নত করার চেষ্টা করাও এক কঠিন লড়াই,” ওয়াশিংটন পোস্টকে বলেছিলেন মাস্ক। ওয়াশিংটনকে নতুন করে সাজানোর সুযোগ পেয়ে খুবই উৎসাহিত হয়েছিলেন মাস্ক। অতিরিক্ত ব্যয়কে অস্তিত্ব সংকট হিসেবে তুলে ধরে সরকারকে ঢেলে সাজাতে চেয়েছিলেন। ট্রাম্পের প্রশংসায় সততই মুখর থাকতেন মাস্ক। বলতেন, "যত বেশি করে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানতে পারছি, ততই আমি মানুষটিকে পছন্দ করছি। সত্যি বলতে, আমি ওঁকে ভালোবাসি।"

ট্রাম্পও এই ভালোবাসার প্রতিদান দিয়েছেন। মাস্ককে "এক সত্যিকারের মহান আমেরিকান" বলেছেন ট্রাম্প। টেসলার বিক্রি যখন কমে যায়, তখন তিনি নিজের সমর্থন প্রকাশ করার জন্য হোয়াইট হাউসের ড্রাইভওয়েকে এক অস্থায়ী শোরুমে পরিণত করে দেন।

নতুন বিল সম্পর্কে মাস্কের মন্তব্য আইনসভার বিতর্কে কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। তবে এই সমালোচনা রিপাবলিকানদের খানিক উৎসাহ জোগাতে পারে যারা আরও বেশি করে ব্যয় কমাতে চান। গত সপ্তাহে হাউস যখন বিলটি পাস করে তখন মাত্র দু'জন রিপাবলিকান - ওহিওর প্রতিনিধি ওয়ারেন ডেভিডসন এবং কেন্টাকির থমাস ম্যাসি - বিলটির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

তবে কংগ্রেসনাল বাজেট অফিসের প্রাথমিক অনুমান, এই বিলে উল্লিখিত করের বিধানগুলি এক দশকে ফেডারেল ঘাটতি ৩.৮ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি করবে। যেখানে মেডিকেড, ফুড স্ট্যাম্প এবং অন্যান্য পরিষেবাগুলিতে পরিবর্তন এই একই সময়কালে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হ্রাস করবে। কমিটি ফর আ রেসপন্সিবল ফেডারেল বাজেটের অনুমান, এই বিলটি আগামী দশকে ৩ ট্রিলিয়ন ডলার বাড়তি ঋণ যোগ করবে, যার মধ্যে সুদও অন্তর্ভুক্ত থাকবে।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

গৃহস্থালির শ্রমের মূল্য মাসে ৩০ হাজার, নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court domestic labour ruling 2026: রায়টি মূলত মোটর দুর্ঘটনায় গৃহস্থালির দায়িত্ব পালনকারী কোনো নারীর মৃত্যু হলে তাঁর পরিবারের ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি নিয়ে।তবু এই সীমিত আইনি পরিসরের মধ্যেও রায়টি একটি বড় প্রশ্ন সামনে এনেছে: যে শ্রমের উপর একটি পরিবার প্রতিদিন নির্ভর করে, এত দিন তার আর্থিক মূল্য এত কম করে দেখা হয়েছে কেন?

ঢাকায় হাসিনার প্রত্যাবর্তন: কী বলছে ভারতের বিদেশমন্ত্রক?

Sheikh hasina return: ২৫ নভেম্বর সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানালেন, শেখ হাসিনার দেশে ফেরা আর ঢাকার প্রত্যর্পণ অনুরোধ দুটি আলাদা বিষয়। প্রত্যর্পনের আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু স্বেচ্ছায় ফিরতে গেলে তাঁর বৈধ ভ্রমণের নথি প্রয়োজন। নয়াদিল্লির এই কূটনৈতিক অবস্থানের আসল অর্থ কী? রইল সেই বিশ্লেষণ।

পাঠভবনে পকসো মামলায় অভিযুক্ত শিক্ষককে ঘিরে বিতর্ক, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন পড়ুয়া-অভিভাবকদের

একাদশ শ্রেণির আরও এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে মুখ খুলেছেন। ইনস্ক্রিপ্টকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই ইতিহাসের শিক্ষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্লাসের মধ্যে ব্যক্তিগত জীবন নিয়ে অস্বস্তিকর প্রশ্ন করতেন এবং নানা ধরনের মন্তব্য করতেন।

বাবার নাম ভোটার তালিকায় নেই, আড়াই মাসেও জন্ম শংসাপত্র পেল না সদ্যোজাত! দিনহাটার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন

Birth Certificate Problems: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ার জেরে সদ্যোজাত মেয়ের জন্ম শংসাপত্র পেতে সমস্যায় পড়েছেন কোচবিহারের দিনহাটার এক বাসিন্দা। অভিযোগ, আড়াই মাস ধরে সরকারি দফতরে ঘুরেও মিলছে না প্রয়োজনীয় নথি। ভোটার তালিকার সংশোধনের সঙ্গে শিশুর জন্ম শংসাপত্রের কী সম্পর্ক?

১৮ বছর পরেও থামেনি লড়াই, ২৬/১১-র সেই রাত আজও বয়ে বেড়াচ্ছেন যাঁরা

26/11 Mumbai Survivors: সময়ের সঙ্গে সঙ্গে মুম্বই আবার তার চেনা ছন্দে ফিরেছে ঠিকই, কিন্তু যাঁরা সেদিন খুব কাছ থেকে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, তাঁদের জীবনের ঘড়িটা যেন আজও সেই রাতের আতঙ্কে আটকে আছে। তেমনই পাঁচজন প্রত্যক্ষদর্শী ও লড়াকু মানুষের চোখে দেখা সেই রাত আর পরবর্তী আঠারো বছরের জীবনসংগ্রামের গল্প রইল এখানে।

কাসভের মানবাধিকার এবং সাজা যেভাবে সুনিশ্চিত করেছিল ভারত

Ajmal kasab trial: ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের বিচার ছিল ভারতের গণতান্ত্রিক ও আইনি ব্যবস্থার একটি বড় পরীক্ষা। কোনো বিচারবহির্ভূত পথে না হেঁটে সংবিধান মেনে সরকারি খরচে আইনজীবী নিয়োগ, হেফাজতে নিরাপত্তা এবং চার স্তরের বিচার প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে তার চূড়ান্ত সাজা সুনিশ্চিত করেছিল ভারত, রইল সেই বিবরণ।

ট্রাম্পের নয়া ট্যারিফ-অস্ত্র: ভারতের ঘাড়ে ২৫ শতাংশের কোপ

trump new tariff proposal: ২৫ নভেম্বর মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ‘সেকশন ৩০১’-এর অধীনে ভারত-সহ ১৪টি দেশের ওপর নয়া শুল্কের প্রস্তাব দিয়েছে। ভারতের ওপর ২৫ শতাংশ শুল্কের খাঁড়া ঝুললেও, দ্রুত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) করলে তা ১৭ শতাংশে নামতে পারে।

আর ফেরার অপেক্ষা নয়? নেপালে নিখোঁজ ভারতীয়দের মৃত ঘোষণার পথে সরকার

Nepal Flash Flood: নেপালের ভয়াবহ হড়পা বানের পর প্রায় তিন মাস কেটে গেলেও নিখোঁজ বহু ভারতীয়ের কোনও সন্ধান মেলেনি। এ বার ২১৩ জন ভারতীয়কে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের ৩৭ জন। কীভাবে মিলবে মৃত্যুর শংসাপত্র, আর কী করতে হবে পরিবারকে?