ভণ্ড সেনা প্রেম! ইজরায়েলের হাতে ভারতীয় কর্নেলের মৃত্যুতে কেন মুখে কুলুপ মোদির?

Narendra Modi on Indian Army Colonel Death Gaza: কর্নেল কালে জাতিসংঘের হয়ে কাজ করতেন। যখন তাঁকে হত্যা করা হয় তখন তিনি জাতিসংঘেরই চিহ্নিত গাড়িতে সফর করছিলেন।

Madhurima Dutta
৩ মিনিট
ভণ্ড সেনা প্রেম! ইজরায়েলের হাতে ভারতীয় কর্নেলের মৃত্যুতে কেন মুখে কুলুপ মোদির?

গাজায় ইজরায়েলের হাতে একজন অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্নেল নিহত হয়েছেন। সোমবার ইজরায়েলি হামলায় গাজায় কর্নেল বৈভব অনিল কালে (অবসরপ্রাপ্ত) নিহত হন। কর্নেল কালে জাতিসংঘের হয়ে কাজ করতেন। যখন তাঁকে হত্যা করা হয় তখন তিনি জাতিসংঘেরই চিহ্নিত গাড়িতে সফর করছিলেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, জাতিসংঘের যানবাহন এবং কর্মীদের উপর হামলা করা যাবে না। কিন্তু নেতানিয়াহুর অধীনে ইজরায়েল এমনই বেপরোয়া হয়ে উঠেছে যে নিরীহ নিরস্ত্র নাগরিক, ত্রাণকর্মী এবং জাতিসংঘের কর্মীদের হত্যা করা এখানে ন্যায্য হয়ে গেছে। যুদ্ধে সবই জায়েজ! তবে আরও আশ্চর্যের বিষয় হলো, মোদি সরকার এই বিষয়ে চুপ!

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইজরায়েল জাতিসংঘের একটি গাড়িতে হামলা চালাল। ভারতীয় সেনার একজন প্রবীণ সেনার তাতে মৃত্যু ঘটল। অথচ এই হামলা এবং হত্যার নিন্দাও করল না মোদি সরকার? যে বিজেপি সরকারের চোখের মণি ভারতীয় সেনা, যে সেনার নামে ভোট হয় ভারতবর্ষে সেখানে ইজরায়েলের হাতে নিহত ভারতীয় প্রবীণ সেনার জন্য কেন নির্বাচনী নির্ঘণ্ট থেকে এক মুহূর্তের সময়ও বের করলেন না নরেন্দ্র মোদি? কেন চুপ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর?

ইজরায়েল ভারতের বিশেষ বন্ধু তা কারও অজানা নয়। তা বলে ইজরায়েলি বাহিনীর হাতে ভারতীয় কর্নেল কালে হত্যার নিন্দা জানাতেও পিছিয়ে থাকবে ভারত সরকার? কেন পাশে দাঁড়াবে না তাঁর পরিবারের?

গত বছর ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর কর্নেল কালের হত্যা জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক মৃত্যুর ঘটনা। কর্নেল বৈভব অনিল কালে ২০২২ সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী অমৃতা এবং দুই সন্তান, পুত্র বেদান্ত এবং কন্যা রাধিকা। কর্নেল কালে (৪৬) সশস্ত্র সেনাবাহিনীতে দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন। তাঁর গোটা পরিবারই সামরিক পরিষেবাতেই কর্মরত। কর্নেল কালে ১৯৯৮ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি কাশ্মীরে ১১ জেএকে রাইফেলসের কমান্ডার ছিলেন। উত্তর-পূর্ব এবং সিয়াচেন হিমবাহে কাউন্টার ইন্টেলিজেন্স এবং সন্ত্রাস দমনে নিযুক্ত ছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাড়ি নেই, গাড়ি নেই, জমি নেই, ঠিক কতটা 'গরিব' দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

Narendra Modi Total Asset: যশোদাবেনকে প্রধানমন্ত্রী নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি কিন্তু পাশাপাশি এও জানিয়েছেন, স্ত্রীর কাছে থাকা সম্পত্তির পরিমাণ তাঁর জানা নেই।

সেনাবাহিনীতে থাকাকালীন, কর্নেল কালে ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতিসংঘের কন্টিনজেন্ট চিফ সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র ৫-৬ সপ্তাহ আগেই তিনি ইউএনডিএসএস-এ যোগ দেন নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা হিসেবে।

It is SHOCKING that a retired Indian Army colonel was killed by Israel in Gaza and the shameless Modi Govt hasn't uttered a SINGLE WORD!

On Monday, Col. Waibhav Anil Kale (retd) was killed in Gaza in an Israeli strike. What is shocking is that Col Kale worked for the UN & was…

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই নির্বাচনে মোদি সত্যিই প্রধানমন্ত্রী হতে পারবেন? যে বিস্ফোরক প্রশ্ন তুলছেন কেজরিওয়াল

Narendra Modi: এই বছরের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি নিজেই পঁচাত্তর পার করছেন। তাহলে কি মোদির নিয়ম অনুযায়ী তাঁর নিজের অবসর নেওয়া উচিত?

— Saket Gokhale MP (@SaketGokhale)

তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখে বলেছেন, "এটি খুবই মর্মান্তিক যে ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল গাজায় ইজরায়েলের হাতে নিহত হলো এবং নির্লজ্জ মোদি সরকার তা নিয়ে একটি শব্দও উচ্চারণ করল না। রিপোর্ট থেকে স্পষ্ট যে কর্নেল কালের গাড়ির উপর ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) আক্রমণ করে, যাতে তিনি নিহত হন। বিশ্বে সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইন রয়েছে যাতে, সংঘাতপূর্ণ অঞ্চলে জাতিসংঘের কর্মীদের উপর সামরিক হামলা নিষিদ্ধ করা রয়েছে।"

কর্নেল কালের এই হত্যার জন্য জাতিসংঘ শোক প্রকাশ করেছে এবং ভারতের কাছে ক্ষমা চেয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুঃখপ্রকাশ করেছেন। অথচ নরেন্দ্র মোদি নেতানিয়াহুর বন্ধুত্বের মান রাখতে গিয়ে ভারতীয় সেনার মৃত্যু নিয়ে চুপ!

ভারত আর ইজরায়েলের সম্পর্ক অস্ত্রের। ২০১৪ সালে নরেন্দ্র মোদি যখন প্রধানমন্ত্রী হন তখন ভারত-ইজরায়েল সম্পর্ক আরও নিবিড় হয়। ২০০৬ সালে যখন মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন মোদি একটি এগ্রিটেক প্রদর্শনীতে অংশ নিতে ইজরায়েলে যান এবং ইহুদি জনগণ ও রাষ্ট্রের ব্যাপক প্রশংসা করেন। ২০১৭ সালের ৪ জুলাই ইজরায়েল সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হন মোদি। মোদি ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনামেই ডাকেন, ‘বিবি' বলে। বিবিও মোদিকে বলেন 'বিপ্লবী নেতা'।

গাজায় চরম নৃশংসতা সত্ত্বেও প্রথমে যুদ্ধবিরতির প্রস্তাবে ভোট দেয়নি ভারত। "ভারতের জনগণ এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে আছে, দৃঢ়ভাবে আছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে,” প্রধানমন্ত্রী মোদি হামাসের হামলার নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর থেকে, ইজরায়েল থেকে অস্ত্র রপ্তানির প্রায় ৪২.১ শতাংশই ভারতে এসেছে। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ইজরায়েল থেকে ভারতে অস্ত্র সরবরাহ ১৭৫ শতাংশ বেড়েছে।

২০১৭ সালে ভারত পেগাসাস সফ্টওয়্যারটি কেনে ইজরায়েলের থেকে যা দিয়ে মোদির সমালোচক কর্মী, সাংবাদিক এবং বিরোধী নেতা সহ প্রায় ৩০০ ভারতীয়র ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ২০১৯ সালে পাকিস্তানের উপর 'সার্জিক্যাল স্ট্রাইক'-এ ভারত ইজরায়েলের তৈরি 'স্পাইস ২০০০' বোমা ব্যবহার করেছিল। সুতরাং ঢালাও ব্যবসার জন্য, কূটনৈতিক সম্পর্কের খাতিরে ভারতীয় সেনার বলি দেওয়াই যায়। পুলওয়ামা, উড়ি, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সেনাপ্রেমের ধ্বজা উড়িয়ে আসল সংকটে মুখ ফিরিয়ে নেওয়াটাই বিজেপি সরকারের আসল পন্থা তবে?

লিখেছেন
Madhurima Dutta
Madhurima Dutta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।