২০২৪ এর আগেই কেন 'ফেল' কংগ্রেস : সুমন চট্টোপাধ্যায়

Assembly Polls Results 2023 : এবারের ভোটে কংগ্রেস অন্তত তিনটি রাজ্যে সরকার গড়তে পারলে বিজেপি বিরোধী জোটের অবিসংবাদিত নেতা হতেন রাহুল। আর হবেন না।

Suman Chattopadhyay
৪ মিনিট
২০২৪ এর আগেই কেন 'ফেল' কংগ্রেস : সুমন চট্টোপাধ্যায়

কোনও ভ্যানতারা নয়, অযথা শব্দ নিক্ষেপ নয়, রবিবার চার রাজ্যে (মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা) ভোটের ফলাফল নিয়ে আমার দু’কড়ির মূল্যায়ন চুম্বকে বলে দেওয়া যাক।

সমীক্ষকদের গালে মুড়ো ঝাঁটা

ইচ্ছে হোক অথবা অনিচ্ছায়, দশ দশটি সমীক্ষার একটিরও এক্সিট পোল মেলেনি। দশটির মধ্যে নয়টি বলেছিল, ছত্তিশগড়ে কংগ্রেস ফের সরকার গড়বে। মধ্যপ্রদেশের ফল নিয়ে তাদের সমীক্ষা ছিল দ্বিধাবিভক্ত, সেখানে যে ১৮ বছর ধরে ক্ষমতাসীন থাকা সত্ত্বেও বিজেপির এমন বিপুল জয় হবে কেউ আঁচই করতে পারেনি। একই কথা প্রযোজ্য রাজস্থান সম্পর্কেও। একমাত্র তেলেঙ্গানা সম্পর্কে সমীক্ষার ইঙ্গিত মিলে গেছে। তাও তাদের কৃতিত্বে নয়। সেখানে বিআরএসের বিরুদ্ধে যে আঁধি উঠেছিল তাতে সমীক্ষা না চালিয়েও ফলাফল চোখ বুঁজে বলে দেওয়া যেত। খবরের টেলিভিশনের গোপাল ভাঁড়কুল তথাপি বগল বাজিয়ে যাচ্ছে, মজ্জাগত বদভ্যাস মতো বলে চলেছে, ‘আমরাই কিন্তু ঠিক বলেছিলাম।’ বেহদ্দ নির্লজ্জের দল।

এক এক রাজ্যে এক এক রকম

  • আপনার জন্য আরও কিছু লেখা
আদানি অস্ত্রে কাবু হবেন মোদি? : সুমন চট্টোপাধ্যায়

Bofors scandal vs Adani Scam : পরাধীন দেশে কংগ্রেস দলটাই চলত তৎকালীন ভারতীয় শিল্পপতি আর ব্যবসায়ীদের টাকায়। এখন আদানির দুর্নীতির কথা এনে নির্বাচনে আদৌ কিস্তিমাৎ করতে পারবেন রাহুল? বিশ্লেষণে সুমন চট্টোপাধ্যায়।

প্রতিটি রাজ্যে জয় পরাজয়ের কারণাবলী স্থানিক, তাদের বিশেষ কোনও একটি ন্যারেটিভে ফেলা যায় না। যেমন, তেলেঙ্গানায় যদি প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করে থাকে, মধ্যপ্রদেশে তা হয়নি। বরং মধ্যপ্রদেশেই টানা ১৮ বছর ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধেই জনরোষ প্রতিফলিত হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি। এই বৈপরীত্যের ব্যাখ্যায় অনেক পণ্ডিতমশাই বলছেন ভোটের অব্যবহিত আগে শিবরাজ সিং চৌহানের ‘লাডলি বহেন যোজনা’ নাকি পাশার দান শেষ প্রহরে উল্টে দিয়েছে। তাহলে রাজস্থানে অশোক গেহলত সরকারের অসংখ্য গরিবমুখী সরকারি কর্মসূচি মাঠে মারা গেল কেন? গেহলতের সরকার গত পাঁচ বছরে অসংখ্য বিষয়ে যেভাবে গরিবের সেবা করেছে হিন্দি বলয়ে তা তুলনারহিত। তা সত্ত্বেও শিবরাজের ক্ষেত্রে যা সত্য হলো গেহলতের ক্ষেত্রে হলো না। কেন?

জোর ধাক্কা খেল রাহুলের ক্যারিশমা

এবারের ভোটে কংগ্রেস অন্তত তিনটি রাজ্যে সরকার গড়তে পারলে বিজেপি বিরোধী জোটের অবিসংবাদিত নেতা হতেন রাহুল। আর হবেন না। ভারত জোড়ো যাত্রার মহিমা নিয়ে আর কীর্তন গাওয়া যাবে না, গাইলে লোকে প্যাঁক দেবে। অর্থাৎ নেতৃত্বের প্রশ্নে নরেন্দ্র মোদি রাহুলের তুলনায় কয়েক আলোকবর্ষ যেমন এগিয়ে ছিলেন, তেমনই থাকবেন। বিজেপি বিরোধী জোটে কংগ্রসকে দাদাগিরি সম্পূর্ণ বন্ধ করতে হবে, তামাক খেতে হবে আঞ্চলিক দলগুলির হাতে। সেক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে দুই-কংগ্রেস আবার জোট বাঁধবে কিনা নতুন করে সেই জল্পনা শুরু হবে।

কংগ্রেসের ভুল তাস

  • আপনার জন্য আরও কিছু লেখা
৫ রাজ্যের ভোটেই উল্টোচ্ছে গদি? সেমিফাইনালেই হাসি ফুটবে ইন্ডিয়া জোটের মুখে?

Exit Polls Results 2023 : রাজস্থানে এক্সিট পোল অনুসারে, কংগ্রেস পাবে ৪২ শতাংশ ভোট, আর বিজেপি পাবে ৪১ শতাংশ

কাস্ট সেনসাস বা জাতপাত ভিত্তিক সমীক্ষা। এবারের ভোটে এটাই ছিল কংগ্রেসের প্রচারের মূল এজেন্ডা। রাহুল এমনভাবে প্রতিটি জনসভায় নিয়ম করে এই সমীক্ষা দাবি করছিলেন যে মনে হচ্ছিল প্রয়াত বিশ্বনাথ প্রতাপ সিং যেন তাঁর উপরে ভর করেছেন। বোঝা যাচ্ছিল, রাহুল চাইছেন কমণ্ডলকে রুখতে তিনিও মণ্ডল ২.০ খাড়া করে বাজিমাত করবেন। পারলেন না বরং লোক হাসালেন।

একটি কারণ কংগ্রেস ওয়ার্কিং কমিটি ইন্দিরা তনয়ের মন রাখতে জাত সুমারির প্রতিশ্রুতি দিয়ে সর্বসম্মত প্রস্তাব পাশ করলেও কংগ্রেসের অন্দরে এ নিয়ে ঐকমত্য নেই। কেননা এমন একটি দাবি করার মতো রাজনৈতিক বা নৈতিক অবস্থানে কংগ্রেস আছে কিনা, কিংবা এর পক্ষে-বিপক্ষে কী কী যুক্তি আছে তা নিয়ে কংগ্রেসে খোলামেলা আলোচনাই হয়নি। যেমন কর্নাটকের কংগ্রেসি মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তাঁর নিজের রাজ্যে জাত-সুমারি সম্পন্ন করে হাতে রিপোর্ট নিয়ে বসে আছেন কিন্তু শিবকুমার কিছুতেই তা প্রকাশ করতে দিচ্ছেন না হিতে বিপরীত হওয়ার আশঙ্কায়। জাতপাতের রাজনীতি কংগ্রেসের সনাতনী ঐতিহ্যের বিরোধী রাহুল সে কথা বোঝেন কিনা বলা মুশকিল, তাঁকে উচিত পরামর্শ দিয়ে বোঝানোর মতো কেউ আছেন কিনা সেটাও জানা নেই। তদোপরি হঠাৎ ওবিসিদের জন্য কংগ্রেসের মড়াকান্না ভোটারদের কাছে যৎপরোনাস্তি অপরিচিত ও রহস্যজনক বলে মনে হচ্ছে কেননা কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বে ওবিসি মুখ নামমাত্র। নীতীশ কুমার, লালু অথবা অখিলেশ যাদবের পক্ষে যেটা সহজভাবে মানিয়ে যায়, অনেক কষ্ট করেও রাহুলকে তা মানায় না। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে ওবিসি, ওবিসি করে চেঁচালেই কি রাতারাতি তাদের আস্থা অর্জন করা যায়? সেই সারসত্যটি জানেন বলেই বিজেপি এই স্পর্শকাতর ইস্যুতে প্রত্যাঘাতের রাস্তায় হাঁটেনি, নাদানের আস্ফালন দেখে কেবল একটু মুচকি হেসেছে মাত্র। সর্বোপরি সমীক্ষার খুড়োর কল দেখালে এমনকী ওবিসি ভোটারও তার তাৎপর্য বুঝতে পারবেন না যদি না সমীক্ষা করলে সেটা কীভাবে তাঁদের উপকারে আসবে জলবৎ তরলং করে সেটা তাঁদের বোঝানো যায়। জিতনা আবাদি উতনি হক একটি ছেঁদো কথা, প্রথম মণ্ডল কমিশনের রিপোর্ট লাগু হওয়ার পরে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে দেশের সর্বোচ্চ আদালত সংরক্ষণের যে ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে তা লঙ্ঘনই বা করা যাবে কোন উপায়ে?

ম্যান অব দ্য ম্যাচ

এক এবং অদ্বিতীয় শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের ভোটের প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যাঁকে কোনও গুরুত্বই দেননি, পদে পদে হেনস্থা করেছেন, দিল্লি থেকে আধ ডজন মন্ত্রী-সাংসদকে রাজ্যে পাঠিয়ে তাঁর ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলেছেন। এতৎসত্ত্বেও শেষ হাসিটা কিন্তু ‘মামাজিই’ হাসলেন। এমন অবিশ্বাস্য সাফল্যের পরে তাঁকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করা হবে কিনা কয়েক দিনের মধ্যে তা পরিষ্কার হয়ে যাবে। যদি হয় রাজনীতির নিকৃষ্টতম অবিচার হিসাবে ইতিহাসে তা চিহ্নিত হয়ে থাকবে।

সেরা ব্যাটসম্যান

অবশ্যই তেলেঙ্গানার রেবন্তী রেড্ডি যিনি বিজেপি, টিডিপি, টিআরএস সব ঘাটের জল খেয়ে কংগ্রেসে এসে দলকে অপ্রত্যাশিতভাবে জিতিয়ে দিলেন। শুধু তাই নয়, দক্ষিণ ভারত থেকে কার্যত সাফ হয়ে গেল বিজেপি, রেবন্তী এবং রাজশেখর রেড্ডির কন্যার হাত ধরে এবার অন্ধ্রপ্রদেশেও প্রবেশের পথ উন্মুক্ত হলো কংগ্রেসের সামনে। এবারের ভোটে তেলেঙ্গানাই কংগ্রেসের একমাত্র সান্ত্বনা পুরস্কার।

লোকসভা ভোটে প্রভাব

বিধানসভা আর লোকসভা ভোটে সম্পূর্ণ আলাদা চিত্র ফুটে ওঠে এই তত্ত্ব মানলে বিজেপির নতুন করে তেমন কিছু লাভ হলোনা, অন্তত অঙ্কের বিচারে। কেননা গত লোকসভা ভোটে এই চারটি রাজ্যের মোট ৬৬টি আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছিল ৬৩টি আসন যার মধ্যে চারটি আসন ছিল তেলেঙ্গানায়। কংগ্রেসের বিধানসভা ভোটে সাফল্য তাই তেলেঙ্গানায় বিজেপির কিঞ্চিৎ শিরঃপীড়ার কারণ হতে পারে এই মাত্র। তবে তিন রাজ্যে এমন বিপুল সাফল্য মনস্তাত্বিকভাবে বিজেপির শক্তিশালী পেশিতে আরও বল জোগাবে, আরও প্রশস্ত করে দেবে নরেন্দ্র মোদির প্রত্যাবর্তনের রাস্তা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।