ইরান হামলার বিরোধিতা থেকে কেন সমর্থনে ট্রাম্প?

Iran Israel Conflict: মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠজন বলছে, ট্রাম্প প্রথমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলেন।

inscript
২ মিনিট
ইরান হামলার বিরোধিতা থেকে কেন সমর্থনে ট্রাম্প?

প্রাথমিকভাবে অন্তত ইরানের বিরুদ্ধে ইজরায়েলি সামরিক হামলার বিরোধিতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চেয়েছিলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হোক। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যে মতবদল, বলা চলে মনবদল খামখেয়ালি ট্রাম্পের। এখন, ইজরায়েলের হামলার যৌক্তিকতা মেনে নিয়ে তিনি প্রচ্ছন্ন সমর্থনই জুগিয়ে চলেছেন। প্রশ্ন হলো, কেন? কেন সিদ্ধান্ত বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট?

গত রবিবার মার্কিন প্রেসিডেন্টের বিশ্রামকক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ইজরায়েলের কর্মকর্তারা ইতোমধ্যেই তাঁদের পরিকল্পনা সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের জানিয়েছিলেন। মার্কিন যৌথ সেনা প্রধান জেনারেল ড্যান কেইন ট্রাম্পকে ইজরায়েলের পরিকল্পনা এবং মার্কিন সমর্থনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানান। এই বৈঠকে ট্রাম্প বুঝতে পারেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইজরায়েলের উদ্বেগ যথেষ্ট গুরুতর। সূত্রের খবর, এর পরেই ট্রাম্প ইজরায়েলকে হামলার অনুমতি দেন এবং প্রচ্ছন্ন মার্কিন সহায়তার কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠজন বলছে, ট্রাম্প প্রথমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামলা না করার জন্য অনুরোধ করেছিলেন কারণ তিনি ভেবেছিলেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। কিন্তু ইজরায়েলের দৃঢ় সিদ্ধান্ত এবং ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি সম্পর্কে ক্রমে অবহিত হয়েই নাকি তিনি মত বদলান। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ-র একটি ঘোষণার কথাও এখানে উল্লেখ্য। সংস্থাটি স্পষ্ট জানায়, ইরান তাদের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-কে নিশানা করেছে ইজরায়েল?

Iran Israel Conflict: ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আইআরজিসি-কে একটি বিদেশি 'সন্ত্রাসী' সংগঠন হিসাবে মনোনীত করে।

ইজরায়েল বৃহস্পতিবার রাতে ইরানে হামলা শুরু করে। এই হামলায় তারা ইরানের পারমাণবিক পরিকল্পনা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ টার্গেট করে। মার্কিন প্রশাসন প্রথমে জানায়, তারা এই হামলায় কোনও সামরিক সহায়তা দেয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই হামলাকে ইজরায়েলের একতরফা পদক্ষেপ বলে উল্লেখ করেন। কিন্তু পরের দিন মার্কিন প্রশাসনের বিবৃতিতে ইঙ্গিত মেলে, তারা ইজরায়েলকে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।

ইজরায়েলের এই হামলার জবাবে তেহরানও তেল আভিভে পাল্টা হামলা চালায়। তেহরানে ইজরায়েলের হামলায় ২২৪ জন নিহত হয়, বলছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। অন্যদিকে, ইরানের হামলায় ইজরায়েলে ২৪ জনের মৃত্যু হয়। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের জনগণকে এর মূল্য দিতে হবে।”

তবে সূত্রের খবর, ট্রাম্প প্রশাসন এখনও কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছে। এক মার্কিন কর্মকর্তা জানান, “আমরা আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি ইরান শিগগিরই আলোচনার টেবিলে ফিরবে।” তবে, ইজরায়েল এবং ইরানের মধ্যে চলমান এই সংঘাত কূটনৈতিক আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই সংঘাতের মধ্যে ট্রাম্পের অবস্থান বদল নিয়ে মার্কিন মুলুকে চর্চা চলছে। তিনি একদিকে ইজরায়েলের প্রতি সমর্থন দেখাচ্ছেন, অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও তিনি বন্ধ করতে চান না। এই দ্বৈত নীতি তাঁর পররাষ্ট্রনীতি যুদ্ধ পরিস্থিতে আদৌ উত্তেজনা প্রশমন করবে? প্রশ্ন থাকছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।