কেন জম্মু ও কাশ্মীরে ২৫ টি বই নিষিদ্ধ করা হলো?

Jammu and Kashmir: নিষিদ্ধ বইগুলির মধ্যে রয়েছে প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের 'আজাদি', এজি নুরানির লেখা ‘দ্য কাশ্মীর ডিসপিউট (১৯৪৭-২০১২)' এবং প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বসু-র 'কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোডস'।

Tanvia Barua
২ মিনিট
কেন জম্মু ও কাশ্মীরে ২৫ টি বই নিষিদ্ধ করা হলো?

জম্মু ও কাশ্মীর সরকার জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ২৫টি বই নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছেন বুকারজয়ী সাহিত্যিক অরুন্ধতী রায়, ভারতীয় সংবিধান এবং কাশ্মীর বিশেষজ্ঞ এজি নুরানি শেখ এবং লন্ডন স্কুল অব ইকনোমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক ও তুলনামূলক রাজনীতি বিষয়ের অধ্যাপক সুমন্ত্র বোস-সহ বেশ কয়েকজন বিশিষ্ট লেখকের লেখা বই। কেন এই পদক্ষেপ নিল জম্মু ও কাশ্মীর সরকার? কী কী বই নিষিদ্ধ করা হলো?

জম্মু–কাশ্মীরের উপ–রাজ্যপাল মনোজ সিনহার নির্দেশ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্য সচিব চন্দ্রকর ভারতী ৫ আগস্ট একটি নির্দেশিকা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ৯৮ ধারার আওতায় ২৫ টি বইকে 'বাজেয়াপ্ত' ঘোষণা করা হয়। এসব বইয়ে সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করে দেখানো হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে, বইগুলিতে জম্মু ও কাশ্মীরের 'মিথ্যা বর্ণনা' করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফিলিস্তিনি-ক্ষতর শুশ্রুষা হবে না কোনও মলমেই: অরুন্ধতী রায়

Arundhati Roy: ২০২৪ সালে পেন পিন্টার পুরস্কার পাওয়ার পরে পরেই অরুন্ধতী ঘোষণা করে দিয়েছিলেন, গোটা পুরস্কারের অর্থটাই তিনি দান করবেন ফিলিস্তিনি শিশুদের তহবিলে।

নিষিদ্ধ বইগুলির মধ্যে রয়েছে প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়ের 'আজাদি', এজি নুরানির লেখা ‘দ্য কাশ্মীর ডিসপিউট (১৯৪৭-২০১২) এবং প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী সুমন্ত্র বসু-র 'কাশ্মীর অ্যাট দ্য ক্রসরোডস'। এছাড়াও তালিকায় থাকা অন্যান্য লেখকদের মধ্যে রয়েছেন ডেভিড দেবদাস, হাফসা কাঞ্জওয়াল, আথের জিয়া, অনুরাধা ভাসিন এবং তারিক আলী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে এই প্রকাশনাগুলি ঐতিহাসিক তথ্য বিকৃত করেছে, নিরাপত্তা বাহিনীকে অপমান করেছে এবং সহিংসতা প্রচার করে তরুণদের উগ্রপন্থী করে তুলতে চেয়েছে। এছাড়া সাহিত্যকর্মগুলি জম্মু-কাশ্মীর প্রসঙ্গে মিথ্যা তথ্য খাড়া করছে এবং বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয়দানকারী মতপ্রকাশ করছে বলেও উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, জম্মু-কাশ্মীরের যুব সমাজের মধ্যে হিংসা ও সন্ত্রাসবাদী কার্যকলাপে উৎসাহ জোগাতে ঐতিহাসিক কিংবা রাজনৈতিক ভাষ্যের আড়ালে সাহিত্যকর্মের নামে মিথ্যা বক্তব্য ও বিচ্ছিন্নতাবাদের বিষ ছড়িয়ে দেওয়ার কাজ চলছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পড়াশোনা ছেড়ে আন্দোলনে! ভারতীয় ছবির 'রস' প্রথম বুঝিয়েছিলেন দেবকী বসুই

Debaki Bose: দেবকীবাবুই প্রথম চলচ্চিত্রকার, যিনি বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রকে শিল্পের মর্যাদা দিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বিশ্লেষণ, এই নিষেধাজ্ঞার অন্যতম কারণ হতে পারে রাজনীতি। সম্ভবত বাজেয়াপ্ত করা লেখক লেখিকাদের রাজনৈতিক বা আদর্শিক অবস্থানকে সমর্থন করে না সরকার পক্ষ। যেহেতু ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতাবাদ এবং বিভাজনবাদের সমালোচনা এবং ভারতে বহুত্ববাদের পক্ষে সমর্থনই এই বিশিষ্ট মানুষদের কাজের নিরবচ্ছিন্ন অংশ, তাই তাঁদের বইয়ে নিষেধাজ্ঞা করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

উল্লেখ্য, ১৫ বছর আগে দিল্লিতে ‘আজাদি দ্য অনলি ওয়ে’ শীর্ষক আলোচনাসভায় কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ২০২৪ সালে মামলা রুজু হয় অরুন্ধতী রায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ ঘিরে তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে রাষ্ট্রদ্রোহিতার মামলাও হয়। তখন জাতিসংঘের শীর্ষ মানবাধিকার আধিকারিক এবং বিভিন্ন সংগঠন ভারতীয় কর্মকর্তাদের কাছে কাশ্মীর নিয়ে মন্তব্যের জন্য অরুন্ধতীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিল। তবে এসবের মধ্যেই ওই বছর সারা বিশ্বে সমাদৃত সাহিত্য পুরস্কার ‘পেন পিন্টার’ পান অরুন্ধতী রায়।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।