শনিবার কী ঘটল যাদবপুরে? জানুন ঘটনার নেপথ্যে কারা

Jadavpur University Chaos : ঘটনা শনিবার ঘটলেও, ঘটনার সূত্রপাত প্রায় এক সপ্তাহ আগেই। SFI সদস্য শুভদীপ বন্দ্যোপাধ্যায় ইনস্ক্রিপ্টকে জানিয়েছে, তারা প্রায় এক সপ্তাহ আগে জানতে পারে ক্যাম্পাসে ব্রাত্য বসু আসবেন।

Sangita Ghorai
৩ মিনিট
শনিবার কী ঘটল যাদবপুরে? জানুন ঘটনার নেপথ্যে কারা

আশু-তিমিরের যাদবপুর। হোক কলরবের যাদবপুর। সময়ের বহমানতায় বদলায়নি আজও। শনিবার সেই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রণক্ষেত্র হয়ে উঠেছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আগমন সেই আগুনে ঘৃতাহুতির কাজ করল।

মার্চের প্রথম দিন শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিল তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সভা। যার সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও এদিন তিনি মন্ত্রী পদাধিকারী হিসেবে বিশ্ববিদ্যালয়ে আসেননি, সংগঠনের সভাপতি হিসেবেই এসেছিলেন বলে দাবি তৃণমূলের তরফে।

ছাত্ররা তাদের দাবি জানাতে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিতে চাইছিল। সভা শেষে শিক্ষামন্ত্রী SFI-এর তিন প্রতিনিধির সঙ্গে দেখা করেন এবং ডেপুটেশন জমা নেন বলেও খবর। কিন্তু তারপরও কেন বিশৃঙ্খলার সৃষ্টি হল? SFI-এর দাবি অন্যান্য বামপন্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেওয়ার জন্য সভাস্থলের বাইরে অপেক্ষা করছিল। সেই সময় তৃণমূলের দিক থেকে তাদের উপর আক্রমণ নেমে আসে বলে অভিযোগ। এর বিরোধিতা করে SFI ও অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তাঁরা দাবি তোলে আজই ব্রাত্য বসুকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয় ছাত্রদের। গাড়ির বনেটেও উঠে পড়ে এক ছাত্র। অভিযোগ, ব্রাত্য বসুর গাড়ি এগিয়ে যেতে থাকে তার মধ্যেই। অভিযোগ, অভিনব বসু নামের এক পড়ুয়ার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যায়। গাড়ির তলায় চলে আসে আর এক ছাত্র ইন্দ্রানুজ রায়। রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে সেই ছাত্র কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সোজা এসএসকেএম যান। প্রাথমিক চিকিৎসার পর সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। ছাত্ররা গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়েছে বলে অভিযোগ। কাচের টুকরো এসে লেগেছে মন্ত্রীর হাতে ও মুখে। ব্রাত্য বসুর গাড়ির একটি চাকার হওয়া খুলে দেওয়া হয় বলেও ইনস্ক্রিপ্টকে জানান পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছাত্রদের উপর তৃণমূলের আক্রমণ করার অভিযোগ নিয়ে তৃণাঙ্কুরের বক্তব্য, “কী ঘটেছে সবাই দেখেছে। এদের বাঁদরামির শেষ হওয়া দরকার। বছরের পর বছর ক্যাম্পাসের মধ্যে নৈরাজ্য চালাচ্ছে। আমরা এটা মানবো না। এতদিন আমাদের সংবেদনশীলতা দেখিয়েছি। জানি না এটা কতদিন ধরে রাখতে পারব।”

অন্যদিকে SFI-এর অভিযোগ অধ্যাপকদের অনুষ্ঠানে তৃণমূলের লোক উপস্থিত ছিল। তারাই প্রথমে ছাত্রদের আক্রমণ করে। এই অভিযোগ মিথ্যে বলে দাবি তৃণাঙ্কুরের।

ঘটনা শনিবার ঘটলেও, ঘটনার সূত্রপাত প্রায় এক সপ্তাহ আগেই। SFI জানতে পারে ক্যাম্পাসে ব্রাত্য বসু আসবেন। তখনই SFI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত আবেদন জানায় শিক্ষামন্ত্রীর সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি নিয়ে। কর্তৃপক্ষ তরফে জানানো হয় এই খবর ব্রাত্য বসুকে দেওয়া হয়েছে। কিন্তু বৈঠক হবে কিনা এই ব্যাপারে কোনো খবর SFI পায় না। ফলে ওয়েবকুপার সভার দিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। সেই বিক্ষোভ এড়াতে ব্রাত্য বসুকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হয় ৩ নং গেট দিয়ে। ওয়েবকুপার সভায় ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী “বাম ও অতিবামেরা সভায় বাধা সৃষ্টি করতে চায় নৈরাজ্য সৃষ্টিকারীরা,” এমন মন্তব্য করেন বলে অভিযোগ SFI-এর। তাতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে ছাত্রদের মধ্যে।

সে আগুন জ্বলে শনিবার সারাদিন। ব্রাত্য বসুকে আক্রমণের প্রতিবাদে বিকেলে পথে নামে তৃণমূল। সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিল করে আসেন তৃণমূল কর্মী-সমর্থকরা। মিছিলে হাঁটেন অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, অরূপ চক্রবর্তী, কোহিনুর মজুমদাররাও। অন্যদিকে যাদবপুর থানার সামনে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিল বাম ছাত্ররা। তৃণমূলের প্রতিবাদ মিছিল যাদবপুর থানার সামনে পৌঁছাতেই রণক্ষেত্র পরিস্থিতি। ব্যারিকেডের এক পাড়ে বাম ছাত্ররা, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশ ও র‍্যাফ পরিস্থিতি সামাল দিতে একপ্রকার হিমশিম খায়। অশ্লীল মন্তব্য আদান-প্রদান চলে। শাসকদলের দিক থেকে জনতা মারতে উদ্যত হলে পাল্টা ছাত্ররা কটাক্ষ করে হাজার টাকার ভাতা নিয়ে সন্তুষ্ট থাকতে বলে। দুই দিক থেকেই উড়ে আসে জুতো। শাসকদলের দিক থেকে ধর্ষণের হুমকি আসে বলেও অভিযোগ করে ছাত্রীরা। সাংবাদিকদেরও উপরে আক্রমণ নেমে আসে। পুরো ঘটনাক্রমে রাস্তায় যানজট তৈরি হয়। প্রায় এক-দেড় ঘণ্টার ঘটনাক্রম শেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শনিবার গভীররাত পর্যন্ত যাদবপুরে পরিবেশ ছিল থমথমে।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?