২০২৪ এর লোকসভা ভোটে মোটেও ৩৩% সংরক্ষণ পাবেন না মহিলারা! কেন?

Women's Reservation Bill 2023 : ১৯৭৬ সাল থেকে নিম্নকক্ষের আসন সংখ্যা ৫৪৩-তেই আটকে রয়েছে।

inscript
২ মিনিট
২০২৪ এর লোকসভা ভোটে মোটেও ৩৩% সংরক্ষণ পাবেন না মহিলারা! কেন?

নারী সংরক্ষণ বিল ২০২৩, বা নারী শক্তি বন্দন অধিনিয়ম নিয়ে যতই মাতামাতি হোক বা যতই বিরোধীদের সমর্থন আসুক না কেন, এই বিল এক্ষুণি আইনে পরিণত করে বাস্তবায়ন করা সম্ভব না। করলে তা হবে অনৈতিক। মানে ২০২৪ এর লোকসভায় প্রার্থী মনোনয়নের সময় এই সংরক্ষণের গল্প থাকবেই না? আইন বলছে, নতুন আদমসুমারি এবং ডিলিমিটেশন ছাড়াই এই বিল বাস্তবায়ন করা হলে তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। কেন? এত ঘটা করে বিশেষ অধিবেশন ডেকে বিল পেশ করা হচ্ছে, তাহলে তা বাস্তবায়নে বাধা কোথায়? সামনেই লোকসভা নির্বাচন, গণতন্ত্রের এই উৎসবে কেন মহিলাদের ৩৩% সংরক্ষণের ইস্যুটি প্রাধান্য পাবে না?

২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকেই কেন বিলটি কার্যকরী হচ্ছে না এবং কেন নরেন্দ্র মোদি সরকার ২০১০ সালে রাজ্যসভায় পাস করা বিলটিকে অনুসরণ করার বদলে একটি নতুন বিল আনার সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছেই। সংসদে বিরোধী নেত্রী, তথা দেশের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক কংগ্রেসের মুখ সনিয়া গান্ধী বলছেন বিলটি অবিলম্বে কার্যকর করা উচিত এবং মহিলা কোটায় ওবিসি সংরক্ষণও দেওয়া উচিত।

কিন্তু সরকারের নিয়ম বলছে, মহিলা সংরক্ষণ বিলের জন্য নতুন আদমশুমারি এবং ডিলিমিটেশনের অপেক্ষা করতে হবে। নির্বাচনের প্রতিনিধির আসনে নারীদের সংরক্ষণের জন্য নতুন সেন্সাসের অত্যন্ত প্রয়োজন। দেশের নাগরিকদের সর্বশেষ তথ্য ছাড়াই যদি এটি বাস্তবায়ন করা হয় তবে তা আইনি সঙ্কটে পড়বে। দেশে শেষ আদমসুমারি হয়েছিল ২০১১ সালে। ডিলিমিটেশন হয়েছিল তারও আগে। কোভিড মহামারীর কারণে ২০২১ সালের আদমসুমারি করা যায়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহিলা সংরক্ষণ বিল-কে সমর্থন ইন্ডিয়ার! কেন 'রাজীবের কৃতিত্ব' দাবি করছেন সনিয়া?

Women's Reservation Bill : 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' নামের এই বিলটি লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করে।

সূত্র বলছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরে আদমসুমারি শুরু হলে, ২০২৬ সালের পরেও ডিলিমিটেশন করা যেতে পারে। সর্বশেষ তথ্য পাওয়া গেলেই ভারতের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মহিলাদের সংরক্ষণ কার্যকর করা হবে। এখন লোকসভায় কোনও প্রার্থীর জন্য কোনও ওবিসি সংরক্ষণ নেই। ১৩১টি আসন তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত।

প্রসঙ্গত উল্লেখ্য, ইউপিএ ২০১০ সালে যে বিলটি এনেছিল তাতেও কোনও ওবিসি সংরক্ষণ ছিল না। তখন কংগ্রেসের আইনমন্ত্রী বীরাপ্পা মইলি মহিলা সংরক্ষণ বিলে ওবিসিদের জন্য সংরক্ষণের বিধান নাকচ করে দিয়েছিলেন এই বলে যে ওবিসিদের তথ্য জাতীয় স্তরে পাওয়া যায় না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরবর্তী ডিলিমিটেশনের পরে লোকসভার আসনগুলি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ১৯৭৬ সাল থেকে নিম্নকক্ষের আসন সংখ্যা ৫৪৩-তেই আটকে রয়েছে। অথচ সেই সময় থেকে এখনও অবধি দেশের জনসংখ্যা প্রায় ২.৫ গুণ বেড়েছে। এই কারণেই নতুন সংসদ ভবনে বিশাল বড় লোকসভা কক্ষ রয়েছে যেখানে এখনকার ৫৪৩ জন সাংসদের চেয়ে অনেক বেশি সংখ্যক সাংসদ বসতে পারবেন। ডিলিমিটেশনের পর লোকসভায় মোট আসন সংখ্যা বাড়বেই, মহিলা প্রতিনিধিও।

কেন নতুন বিল আনা হলো?

ইউপিএ-এর ২০১০ সালের বিলটির তুলনায় মোদি সরকারের বিলটিতে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে, ২০১০ সালের বিলে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের 'রোটেশন' বাধ্যতামূলক করা হয়েছিল, বর্তমান বিলে সেটি বাদ দেওয়া হয়েছে। রোটেশনের অর্থ, প্রতিটি সাধারণ নির্বাচনে মহিলা-সংরক্ষিত আসন পরিবর্তন হবে। বর্তমান বিলে সেই বিধানটি পরিবর্তন করা হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?