কেন '৪০০ পার' বলছে বিজেপি? ফাঁস করলেন প্রশান্ত কিশোর

Lok Sabha Election 2024: আসলে মোদির এই দাবির পিছনে রয়েছে অন্য কারণ। পিকের মতে, ভোট ময়দানে বিরোধীদের মনঃস্তত্ত্বের সঙ্গে খেলছেন মোদি আসলে। মোদির এই স্লোগান আসলে বিরোধীদের নার্ভাস সিস্টেমের উপর চাপ তৈরি করার কৌশলমাত্র।

Sohini Das
৩ মিনিট
কেন '৪০০ পার' বলছে বিজেপি? ফাঁস করলেন প্রশান্ত কিশোর

ভোটের আর দেরি নেই। যুদ্ধে লড়ার জন্য প্রায় সকলেই প্রস্তুত। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিল্লির মসনদের লড়াই বলে কথা। প্রায় সমস্ত রাজ্যেই কোমর বেঁধেছে বিরোধীরা। কেন্দ্রে জয় নিয়ে একপ্রকার নিশ্চিত বিজেপি সরকার। এদিকে বিজেপিকে হঠাতে একজোট হয়েছে দেশের একগুচ্ছ বিরোধী দল। তবে ভোট ঘোষণা হতে না হতেই হাওয়া বদলেছে। সমীকরণ বদলেছে। কী হতে চলেছে এই লোকসভা ভোটের ফলাফল। এ ব্যাপারে এর আগেই নিজের মতামত প্রকাশ করেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।

ভোটের ময়দানে প্রশান্ত কিশোর বরাবরই যেন কুরুক্ষেত্রের কৃষ্ণ। তাঁর পক্ষ যার পাশে, তার জয় একপ্রকার নিশ্চিত। ভোটবাজারের সেই চাণক্য অবশ্য ভোটকুশলীর কাজ ছেড়েছেন অনেকদিন। খাতায় কলমে ছেড়েছেন তাঁর সংস্থা আইপ্যাকের কাজকর্মও। তবে ভোটের জটিল অঙ্ক বুঝতে আজও তাঁর জুড়ি মেলা ভার। সেই প্রশান্ত কিশোরের লোকসভা ভোট সম্পর্কে পূর্বাভাস বলছে, জিততে চলেছে বিজেপিই।

'আবকে বার মোদি সরকার' বলে বলে কংগ্রেসের হাত থেকে একদিন ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল বিজেপি। এবার সেই স্লোগান সামান্য পাল্টেছে। প্রধানমন্ত্রী মোদি বলছেন, 'আবকে বার চারশো পার'। সম্প্রতি এমন সম্ভবনার কথাই ফের জানিয়েছেন তিনি। তৃতীয় মেয়াদ থেকে খুব সামান্যই দূরে দাঁড়িয়ে রয়েছে মোদি সরকার, আর তেমন আশাই প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, চারশো আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়বে মোদি সরকার, তেমনটাই জানিয়েছিলেন তিনি। বিজেপি একাই পাবে ৩৭০টি আসন, আর এনডিএ জোট পেতে চলেছে চারশোটি আসন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেজরিওয়ালই শেষ নয়, আপকে শেষ করতে বিজেপির যে ভয়াবহ পরিকল্পনা ফাঁস করলেন অতিশী

AAP Minister Atishi Marlena: অতিশী বলছেন, বিজেপি চাইছে আগামী ২ মাসের মধ্যে, লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির আরও চার নেতাকে গ্রেফতার করতে।

আর মোদির সেই দাবি নিয়ে কী বলছেন ভোটগুরু প্রশান্ত কিশোর? এই লোকসভা ভোটে চারশো আসন পেরোনোর লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। বিজেপির জয় নিয়ে নিশ্চিত হলেও বিজেপির সেই লক্ষ্যমাত্রা কতটা পূরণ হতে চলেছে, তা নিয়ে যথেষ্ট সন্দিহান পিকে। প্রখ্যাত এই ভোটকুশলীর মতে, বিজেপির একক ভাবে ৩৭০ আসন জয়ের সম্ভাবনা কিন্তু আদতে খুব কম। মোট ৫৪৩টি আসনের মধ্যে চারশো আসন জয়ের এই স্বপ্ন বিজেপির, আসলে ইউটোপিয়া বলেই মনে করছেন পিকে।

আসলে মোদির এই দাবির পিছনে রয়েছে অন্য কারণ। পিকের মতে, ভোট ময়দানে বিরোধীদের মনঃস্তত্ত্বের সঙ্গে খেলছেন মোদি আসলে। মোদির এই স্লোগান আসলে বিরোধীদের নার্ভাস সিস্টেমের উপর চাপ তৈরি করার কৌশলমাত্র। তেমনটাই মনে করছেন ভোটকুশলী পিকে। তবে এই ভোটে গত নির্বাচনের তুলনায় হাসতে হাসতে আরও ১০-২০ শতাংশ আসনে জিতে আসবে বিজেপি। ২০১৯ সালের ভোটে ৩০৩টি আসনে জিতেছিল বিজেপি। তবে আরও সত্তরটি আসন দখলে আনা এই মুহূর্তে বিজেপির পক্ষে কঠিন বলেই মনে করছেন এই ভোটগুরু।

  • আপনার জন্য আরও কিছু লেখা
নির্বাচনে লড়ার টাকা নেই খোদ অর্থমন্ত্রী নির্মলার! সম্পত্তির খতিয়ান বলছে যে কথা

Nirmala Sitharaman BJP: নির্মলা বলছেন, "আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু হোক, দুই ক্ষেত্রেই আমারও সমস্যা আছে।"

একটু ভেবে দেখলেই বোঝা যাবে, মোদি আসলে জনমানসের ধারণাকেই বদলে ফেলতে সফল হয়েছে এই একটি মাত্র স্লোগানের মাধ্যমে। মানুষের কাছে এই মুহূর্তে বিজেপি জিতবে কিনা সেটা বড় প্রশ্ন নয়। বরং তাঁরা ৩৭০টি আসনে জিতবে কিনা সেটাই বেশি জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। আর সেই কাজটাই দক্ষতার সঙ্গে করেছে বিজেপি। ফলে এটাকে তাদের একটা মনঃস্তাত্ত্বিক চাল বললে ভুল হয় না।

কিন্তু আদতে ৩৭০ নম্বর পেরোনোর যে দাবি করছে বিজেপি এবং নরেন্দ্র মোদি, তা মোটেই বাস্তব নয় বলেই মনে করছেন প্রশান্ত কিশোর। অনেকেই মনে করেছিল, নীতীশের এনডিএ-তে প্রত্যাবর্তনে বড়সড় ফায়দা হতে চলেছে বিজেপির। তবে পিকে-র মতে বিহারে আদতে তেমন লাভের মুখ দেখবে মোদি-শাহেরা।

আগামী ১৯ এপ্রিল দেশ জুড়ে শুরু হচ্ছে লোকসভা ভোট। রামমন্দির তৈরি থেকে শুরু করে তার এলাহি উদ্বোধন, ভোটের বাজারে সেই সমস্ত কিছু দিয়ে একটা হিন্দুত্ববাদী হাওয়া তৈরি করতে সক্ষম হয়েছিলেন মোদি। যার জোরে প্রায় শূন্য বাজেট নিয়েই আত্মবিশ্বাস দেখাতে পেরেছিল বিজেপি সরকার। সবই ঠিকঠাক চলছিল। কিন্তু মধ্যিখানে বাধ সাধল ইলেক্টোরাল বন্ড দুর্নীতির সামনে আসা। যা থেকে জনগণের মাথা ঘোরাতে তড়িঘড়ি সিএএ চালু করে দিল শাহের দফতর। সেই নিয়েও আবার বিরোধিতার মুখে পড়তে হয় বিজেপিকে। ইতিমধ্যেই একাধিক অবিজেপি রাজ্যে কেন্দ্রীয় সংস্থা দিয়ে ধড়পাকড় চালানোর অভিযোগ উঠছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিছুদিন আগে জেলে গিয়েছেন ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও ঝাড়খণ্ডে তেমন করে দাঁত বিঁধোতে পারেনি বিজেপি। দিল্লিতেও মুখ্যমন্ত্রীত্ব ছাড়েননি অরবিন্দ কেজরিওয়াল। তবে ভোটের ফল কী হতে চলেছে সেই সব রাজ্যে, তা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

একই সঙ্গে এ রাজ্যে বিজেপির ফল ভালো হবে বলেই একরকম ভবিষ্যদ্বাণী করেছেন পিকে। এ রাজ্যে তাদের ফল তৃণমূলের চেয়ে ভালো হবে বলেই মনে করছেন প্রশান্ত কিশোর। তাঁর মতে, পশ্চিমবঙ্গ থেকে এক অভাবনীয় ফল আসতে চলেছে, যেটা বিজেপির পক্ষে যাবে। এছাড়া দক্ষিণের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আখছার সফর বিজেপির জন্য ভাল ইঙ্গিত বলেই মনে করেন পিকে। একদিক থেকে জয়ের পাল্লা যে বিজেপির দিকেই ঝুঁকে, তা একপ্রকার নিশ্চিত ভাবেই বলে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কেরলেও বিজেপির আসনসংখ্যা বাড়বে হলে মনে করছেন পিকে। তবে চারশো কেন, ৩৭০ আসন জয়ের চ্যালেঞ্জ কতটা পূরণ করতে পারবে বিজেপি, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলেই মনে করছেন ভোটময়দানের কৃষ্ণ প্রশান্ত কিশোর।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।