মোদিই প্রধানমন্ত্রী হবেন? নাকি, শেষ মুহূর্তে মোক্ষম চাল দেবেন নীতীশ-নাইডু?

Nitish Kumar & Chandrababu Naidu: নীতীশ কতবার বিজেপিতে এসেছেন আর গিয়েছেন তার হিসেব মনে হয় নীতীশ নিজেও রাখা ছেড়ে দিয়েছেন।

inscript
৪ মিনিট
মোদিই প্রধানমন্ত্রী হবেন? নাকি, শেষ মুহূর্তে মোক্ষম চাল দেবেন নীতীশ-নাইডু?

৪০০ পেরোল না, ৩৭০-ও পেরোল না। সংখ্যাগরিষ্ঠতাও জুটল না বিজেপির। এনডিএ জোট সব মিলিয়ে এখনও ২৯৩ টি আসনে জিতেছে। ২৭২ ম্যাজিক ফিগার। ফলে এনডিএ জোট সরকার গড়তেই পারে, যদি সমস্ত জোটসঙ্গী মোদির হাত ধরেন। এই মুহূর্তে ভারতীয় রাজনীতির গেমচেঞ্জার হতে পারেন দু'জন। তাঁদের একজনকে আট মাস আগেই গ্রেফতার করা হয়েছিল। দুর্নীতির দায়ে ২ মাস জেলও খেটেছেন। আরেকজনের তো নামই পল্টুরাম। রাজনীতিতে যখন তখন, যেখানে সেখানে তিনি ডিগবাজি খেতে ওস্তাদ! এই দু'জন এবারের লোকসভা নির্বাচনে কিংমেকার হয়ে উঠবেন। বিজেপি নিখুঁত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াতে এখন এই দুই মানুষের সাহায্য দরকার মোদির। এই দুই নেতা হলেন বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিইউর প্রধান নীতীশ কুমার এবং তেলেগু দেশম পার্টির নেতা এন চন্দ্রবাবু নাইডু।

টিডিপি অন্ধ্রপ্রদেশে একাই ১৬ টি আসন জিতেছে। মোট ২৫ টি আসনের মধ্যে এনডিএর ২১ টি আসনে জিতেছে অন্ধ্রপ্রদেশে। বিহারে নীতীশ কুমারের জেডিইউ পেয়েছে ১৫ টা আসন, বিজেপি ১২ টি আসন জিতেছে। যত বেলা গড়িয়ে সন্ধে নেমেছে ভোটের চিত্র স্পষ্ট হয়েছে। ইন্ডিয়া জোট চমকে দেওয়া ফল করেছে নিঃসন্দেহে। বিজেপিকে কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছে তারা। বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা এবার সংখ্যাগরিষ্ঠদের একত্রিত করার প্রচেষ্টায় ভারতীয় রাজনীতির এই দু'জন প্রবীণ নেতার সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা যাচ্ছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলছেন, কিছুই এখনও নিশ্চিত নয়। তবে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের সঙ্গে সবটা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

ইন্ডিয়া জোট এখনও ২৩৩ টি আসন জিতেছে। সংখ্যাগরিষ্ঠতার থেকে ৩৯ টি আসন কম। বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২৯১ টি আসন জিতেছে, সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১৯ টি বেশি আসন। এই ১৯ টির মধ্যে ওয়াইএসআরসিপি এবং নির্দল চারজন রয়েছেন। সুতরাং, যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চায় তবে তাদের সঙ্গে নিতে হবে জেডিইউ, টিডিপি এবং কিছু নির্দলদেরও। অন্যদিকে বিজেপি ক্ষমতায় থাকতে চাইলে অবশ্যই তাদের এই সঙ্গীদের যে কোনও মূল্যে ধরে রাখতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রায়বরেলি কংগ্রেসেরই! দুই আসনেই যেভাবে ব্যাপক জয়ের মুখে রাহুল গান্ধি!

Rahul Gandhi Lok Sabha Results 2024: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এই মুহূর্তে ২৯১টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ টি আসনে।

কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে নতুন জোটসঙ্গীদের একত্রিত করার ইঙ্গিত দিয়েছিলেন। নতুন জোটসঙ্গীরা যদি ইন্ডিয়ার সঙ্গে জুড়তে চান, তাহলে বিজেপি বিপদে পড়বে। কিন্তু চন্দ্রবাবু নাইডু আর নীতীশ কি জুড়বেন?

নীতীশ কতবার বিজেপিতে এসেছেন আর গিয়েছেন তার হিসেব মনে হয় নীতীশ নিজেও রাখা ছেড়ে দিয়েছেন। ইন্ডিয়া জোটে ছিলেন তিনি। মনে প্রধানমন্ত্রী হওয়ার বাসনাও ছিল। কিন্তু ইন্ডিয়া জোটে মাথাদের ভিড়। ফলে ইন্ডিয়া জোট ছেড়ে শেষ মুহূর্তে পল্টুরাম চলে আসেন এনডিএ -তে। বিহারে কয়েক দশক ধরে এনডিএ জোটকে এগিয়ে নিয়ে গেছিলেন তিনি। অথচ এই শেষবারের দলবদলে নীতীশ কুমারকে কম সংখ্যক আসন নিয়েই খুশি থাকতে হয় কারণ বিজেপি ততক্ষণে স্পষ্ট করে দেয় যে এই জোটে তারাই মূল দল। এবার লোকসভায় জেডিইউয়ের হাতে আছে ১৫ টি আসন। তারা ইন্ডিয়া জোটে যোগ দিলে ইন্ডিয়ার আসন বাড়বে।

এক দশকে পাঁচবার ডিগবাজি খেয়েছেন নীতীশ। ১৯৯৪ সালে নীতীশ তৎকালীন জনতা দল থেকে বিচ্ছিন্ন হয়ে জর্জ ফার্নান্দেজের সঙ্গে সমতা পার্টি গঠন করেন। ১৯৯৬ সালে তিনি বিজেপিতে চলে যান এবং অটল বিহার বাজপেয়ীর মন্ত্রিসভায় মন্ত্রী হন। ২০০৩ সালে শরদ যাদব এবং লালু প্রসাদ যাদব জোট ভেঙে আরজেডি গঠন করেন। নীতীশ ঠিক করেন তাঁর সমতা পার্টিকে জনতা দলের সঙ্গে মিলিয়ে দেবেন এবং নতুন জোটের নাম হবে জনতা দল (ইউনাইটেড)।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আসন ভাগ করতে চাননি রাজ্যে, এবার কি ইন্ডিয়া জোটের মাথা হতে চাইবেন মমতা?

Mamata Banerjee Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কংগ্রেসের দীর্ঘদিনের যোদ্ধা, বহরমপুরের 'রবিনহুড' অধীর নাকি আসলে কংগ্রেসই নন, তিনি একজন বিজেপি।

নরেন্দ্র মোদি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে এক দশকের বহুবার দল বদলেছেন নীতীশ। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদিকে যখন বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী করে, তখন নীতীশ এই সিদ্ধান্তের নিন্দা করে বলেছিলেন তাঁর দল ধর্মনিরপেক্ষতার পক্ষে। ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে নীতীশ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের সঙ্গে প্রথম 'মহাগঠবন্ধন জোট' গঠন করেন। এই মহাজোট ১৭৮টি আসনে জয়লাভ করে এবং সরকার গঠন করে।

২০১৭ সালেই IRCTC কেলেঙ্কারিকে ঘিরে এই 'মহাগঠবন্ধন' ত্যাগ করেন নীতীশ। জোট ছেড়ে আবার এনডিএ-তে যোগ দেন এবং বিজেপির সমর্থনে আবারও মুখ্যমন্ত্রী হন। তখনই আরজেডি নেতারা নীতীশকে প্রথম 'পল্টুরাম' বলে ডাকতে শুরু করেন।

২০২০ সালের বিধানসভা নির্বাচনের পরে এই জোটটির সঙ্গেও সমস্যা হয় নীতীশের। বিজেপি নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে চায়নি কারণ জেডিইউ-এর বিধানসভা আসন ২০১৫ সালে ছিল ৭১, ২০২০ তে তা কমে দাঁড়ায় ৪৩!। অন্যদিকে বিজেপির আসন ৫৩ থেকে বেড়ে হয় ৭৪। নীতীশ আশঙ্কা করেছিলেন যে বিজেপি জেডি(ইউ) নেতা এবং তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী আর.সি.পি. সিংকে ব্যবহার করে তাঁর দল ভাঙাতে পারে।

২০২৪ সালে নীতীশের মূল সমস্যা হয় আরজেডির সঙ্গেই। লালুর কন্যা রোহিণী আচার্য বলেন, হাওয়া যেদিকে বয় নীতীশের আদর্শ সেদিকেই বেঁকে যায়। সেই থেকেই শুরু হয় তিক্ততা। ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করতে ঢিলেমি এবং বিরোধী জোটের নেতা হিসাবে নীতীশ কুমারকে তুলে না ধরাতে এবছর বিজেপির হাত ধরেন পল্টুরাম।

নীতীশ কুমারের জেডিইউ এবং বিজেপি ২০১৯ সালে বিহার লোকসভা নির্বাচনে জিতেছিল৷ কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার কথা এবং নীতীশের আবার এনডিএ-র সঙ্গে বন্ধুত্ব সব একই সারিতে৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরকে যেই ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করার সিদ্ধান্ত নেয় ভারতীয় জনতা পার্টি, তারপরেই নীতীশ নিজের আনুগত্য পরিবর্তনের দিকে ঝোঁকেন। নীতীশ কুমার ১৯৯৬ থেকে এই দলবদলের ধারা জারি রেখেছেন। কিন্তু নিজের রেকর্ড ভাঙতে দেননি। নবমবারের মতো মুখ্যমন্ত্রীর আসনটি ধরে রেখছেন তিনি।

অন্যদিকে, ২০১৯ সালে তিনটি আসন জিতেছিলেন চন্দ্রবাবু নাইডু। এই বছর ১৯ টি আসন জিতেছেন তিনি। চন্দ্রবাবু নাইডুর এই প্রত্যাবর্তন তাক লাগিয়ে দেওয়ার মতোই। টিডিপির কাঁধে ভর করে বিজেপিও এই রাজ্যে তিনটি আসন জেতে যে রাজ্যে তাঁদের কোনও ভিত্তিই নেই। টিডিপি বিধানসভা নির্বাচনেও ব্যাপক জয়লাভ করেছে। ১৯৯০-এর দশকের জোটের যুগে এইচডি দেবেগৌড়া এবং ইন্দ্রকুমার গুজরালকে মুখ্যমন্ত্রী করার নেপথ্যে ভূমিকা ছিল চন্দ্রবাবুর। দীর্ঘ রাজনৈতিক জীবনে চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক বন্ধুবর্গ কম নয়। ইন্ডিয়া জোটের সঙ্গে জু জুড়বেন তিনি? তাঁর পুত্র নারা লোকেশ সহ বরিষ্ঠ টিডিপি নেতারা বলেছেন, তারা এনডিএ-র সঙ্গেই থাকবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তো নেবেন চন্দ্রবাবুই। তাতে ইন্ডিয়া জোট বিপাকে ফেলবে বিজেপিকে। বন্ধুর হাত কি ছেড়ে দেবেন চন্দ্রবাবু? ইতি টানবেন মোদি জমানায়?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।