শাহবাজ আসলে কে? নতুন পাক প্রধান কি ভারতবন্ধু?

tiasa gupta
৪ মিনিট
শাহবাজ আসলে কে? নতুন পাক প্রধান কি ভারতবন্ধু?

পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন মিয়াঁ মহম্মদ শাহবাজ শরিফ। তাঁর দল মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়ে ইমরান খানকে 'বোল্ড আউট' করে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করলেন শাহবাজ। কে এই নেতা? এই নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। পাশাপাশি ভারতের লাভ ক্ষতির হিসেব নিকেশ শুরু হয়ে গেছে নয়াদিল্লির অন্দরে।

শরিফ-এর জন্ম ১৯৫১ সালের ২৩ সেপ্টেম্বর। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক প্রভাবশালী পরিবার থেকে এসেছেন। সেই প্রভাব সঙ্গে করে পাকিস্তানের কুর্সিতে বসলেন। লাহোরের সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েট। তাঁর আর এক ভাই আব্বাস শরিফ।

সম্পত্তির পরিমাণ?

পেশায় ব্যবসায়ী শরিফ। লাহোরের শিল্পপতি পরিবারে জন্ম। স্থানীয় স্তরেই তাঁর পঠন-পাঠন । এরপর পারিবারিক ব্যবসায় প্রবেশ করেন তিনি। পাকিস্তানের একটি স্টিল কোম্পানির যৌথ মালিক।

পাঞ্জাব থেকে রাজনীতিতে প্রবেশ। ১৯৯৭ সালে প্রথমবার সেখানকার মুখ্যমন্ত্রী হন। যদিও তার আগে দেশে রাজনৈতিক সঙ্কট চলাকালীন সামরিক অভ্যুত্থানের জেরে একবার জেলবন্দি হন। ২০০০ সালে তাঁকে সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। ২০০৭ সালে ফিরে আসেন তিনি। পাঞ্জাবে ফের তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয়।

রাজনৈতিক ইনিংস

নাওয়াজ শরিফের হয়ে ভাই শাহবাজ পাকিস্তান-মুসলিম-লিগ-নওয়াজ দল চালনা করেন। পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল এটিই৷ এর আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর পদেও বহাল ছিলেন তিনি। পাঞ্জাব প্রদেশে তিন বার মুখ্যমন্ত্রী হয়েছেন শাহবাজ। ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল চালাচ্ছিলেন তিনি। জনপ্রিয়তার দৌড়ে দাদা নওয়াজ কিংবা ভাইঝি মরিয়মের থেকে বেশ কিছুটা পিছিয়েই রয়েছেন তিনি। কিন্তু প্রশাসক হিসেবে শাহবাজের দক্ষতা প্রশ্নাতীত, তা জানে পাক রাজনৈতিক মহল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের ভবিষ্যৎ এবার কোন পথে?

পাকিস্তান-মুসলিম-লিগ-নওয়াজের দায়িত্ব ভাইয়ের হাতে তুলে দেন বড় শরিফ। এই পদ ছাড়াও একইসঙ্গে পাকিস্তানের বিরোধী দলনেতার দায়িত্ব সামলাচ্ছিলেন। সম্প্রতি অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে ১৭৪টি ভোট পড়তেই ইমরান সরকারের পতন নিশ্চিত হয়ে পড়ে৷ প্রধান বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান সকলেই। সোমবার ভোটাভুটির লড়াইয়ে জিতলেন শাহবাজ।

নাছোড় বিতর্ক

২০১৯ সালে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো মোট ২৩টি সম্পত্তি বাজেয়াপ্ত করে শাহবাজের। তাঁর ছেলে হামজা শরিফের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে লাহোর হাই কোর্ট থেকে শাহবাজকে গ্রেফতার করে ন্যাব। গত বছর এপ্রিল মাসে জামিনে মুক্তি পান। এর পর গত ৮ মার্চ তাঁর নেতৃত্বে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় পাক সংসদে।

ভারতের বাণিজ্যিক লাভ-ক্ষতি

শরিফের হাতে পাকিস্তান, এই অবস্থায় ভারত-পাকিস্তান দুই দেশের ব্যবসায়িক উন্নতি সম্ভব বলেই মত দিয়েছেন কূটনীতিকরা। কারণ শরিফ সহ তাঁর পরিবার বরাবরই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির ওপর জোর দিয়েছেন। তাঁর দাদার আমলে সেই প্রমাণ পাওয়া গিয়েছিল। ভারতের স্টিল ম্যাগনেট সজ্জন জিন্দালের সঙ্গে শেহবাজের বড় ভাই নওয়াজ শরিফের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। শাহবাজ শরিফ নিজেও একটি ইস্পাত বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন।

এই ঘটনার উদাহরণ টেনে পাকিস্তানের বিশেষজ্ঞরা বলছেন, শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সহযোগিতামূলক উদ্যোগের সম্ভাবনা রয়েছে। ২০১৩ সালে ভারত সফরের সময়, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাহবাজ স্যার ক্রিক, সিয়াচেন, জল এবং কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরে যুদ্ধের বিরুদ্ধেই মত দিয়ে বলেন, যুদ্ধ কোনও বিকল্প পথ হতে পারে না, একমাত্র শান্তি আলোচনায় যে কোনও সমস্যার সমাধান সম্ভব বলে মত দেন তিনি।

ইস্যু কাশ্মীর

ভারত-পাকিস্তানের মধ্যে বরাবরের জ্বলন্ত ইস্যুর নাম কাশ্মীর উপত্যকা। এই সমস্যাই জিইয়ে রেখেছে সীমান্ত অশান্তি। আলাপ-আলোচনা, বৈঠক, মধ্যস্থতা – অনেকভাবেই সমাধানের চেষ্টা চলেছে। শান্তিপ্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে বহু। কিন্তু এত বছর ধরে তা অধরাই। এবার প্রতিবেশী পাকিস্তানের টালমাটাল পরিস্থিতিতে ফের কাশ্মীর ইস্যু উসকে উঠল। আর এই প্রসঙ্গ উত্থাপন করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

কুর্সিতে বসার আগে তিনি বলেন,`আমরা ভারতের সঙ্গে শান্তির সম্পর্ক চাই। তবে তা হবে তখনই, যখন কাশ্মীর সমস্যা সমাধান হবে।‘ নয়াদিল্লি অবশ্য এখনও শাহবাজ শরিফের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেয়নি।কূটনৈতিক সম্ভাবনা

২২ কোটির বেশি মানুষ পাকিস্তানে বাস করে। এর পশ্চিমে আফগানিস্তান, উত্তর-পূর্বে চিন এবং পূর্বে ভারত। এর মাঝে মধ্যে অবস্থিত পাকিস্তান। ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে, ইমরান খানের বক্তৃতা আরও বেশি আমেরিকা বিরোধী হয়ে উঠেছিল এবং তিনি চিন এবং সম্প্রতি রাশিয়ার কাছাকাছি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যার মধ্যে ২৪ ফেব্রুয়ারি, যেদিন ইউক্রেনে আগ্রাসন শুরু হয়েছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে সেখানে গিয়েছিলেন, তবে সেদিন লাভের লাভ কিছু হয়নি। খালি হাতে ফিরতে হয় ইমরানকে। এখন তো তাঁর প্রধানমন্ত্রীত্বও নেই।

মার্কিন এবং এশীয় পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞরা বলেছেন যে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী ঐতিহ্যগতভাবে পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি নিয়ন্ত্রণ করেছে।

পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতে এই ঘটনার প্রভাব কী হবে? পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীরা ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে তিনটি যুদ্ধ করেছে, যার মধ্যে ২টি কাশ্মীর নিয়ে। আফগানিস্তানের মতোই, পাকিস্তানের সামরিক বাহিনীই সংবেদনশীল এলাকায় নীতি নিয়ন্ত্রণ করে, এবং যুদ্ধবিরতির কারণে ২০২১ সালের পর থেকে প্রকৃত সীমান্তে উত্তেজনা তাদের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে ইমরান খানের চরম সমালোচনা সহ বিভিন্ন বিষয়ে গভীর অবিশ্বাসের কারণে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বছরের পর বছর ধরে কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনা হয়নি। নতুন প্রধানমন্ত্রীর হাত ধরে কূটনীতি কোন দিকে গড়ায়, সেই দিকে নজর নয়াদিল্লির।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।