পৃথিবী ঘুরতে চান? পাহাড়-সমুদ্রে মোড়া এই পাঁচটি দেশে সফর সম্ভব অত্যন্ত কম খরচে

World Tour: কম খরচে ঘোরা যাবে এই দেশগুলি।

Ahana Das
৩ মিনিট
পৃথিবী ঘুরতে চান? পাহাড়-সমুদ্রে মোড়া এই পাঁচটি দেশে সফর সম্ভব অত্যন্ত কম খরচে

বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।

দেশে দেশে কত না নগর-রাজধানী-

মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,

কত না অজানা জীব, কত না অপরিচিত তরু

রয়ে গেল অগোচরে।

-রবীন্দ্রনাথ ঠাকুর

মানুষের জীবনে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আনতে পারে বৃহতের আহ্বান। অজানাকে জানা বা অচেনাকে চেনার ইচ্ছে মানুষের চিরকালের। অচেনার সান্নিধ্যে এসে ভুলে যাওয়া যায় প্রতিদিনের তুচ্ছ চিন্তা। একবার ভ্রমণের নেশা কাউকে বশ করলে তাকে ধরে রাখা মুশকিল। দেশভ্রমণের নেশা তাকে টেনে নিয়ে যায় প্রকৃতির অবারিত মুক্তাঙ্গনে। ইবন বতুতা লিখেছেন,

Travelling makes one know the mystery of Lord's creation. Travelling gets us self-confident.

কিন্তু বিপুলা এই পৃথিবী মানুষ দেখে শেষ করবে কীভাবে! সময় ও অর্থর প্রতিবন্ধকতা তো আছেই। বিদেশভ্রমণ এতটাই ব্যয়বহুল যে, সাধারণ মানুষের কাছে বিদেশভ্রমণ স্বপ্ন হয়েই থেকে যায়। এর মধ্যেও এমন কিছু জায়গা আছে, যেখানে ব্যয়ের কথা মাথায় রেখে অত্যন্ত কম টাকায় খুব সহজেই ভ্রমণ করা যায়। পাশাপাশি অত্যন্ত সুন্দর এই দেশগুলোতে গেলে ফিরে আসতে মন চাইবে না‌। আসুন জেনে নিই, সস্তা ও বিলাসবহুল এই দেশগুলো সম্পর্কে।

চিলে

দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ চিলে। দেশটি অবস্থিত প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে, একটি লম্বা ফিতের মতো প্রসারিত এই দেশের ভূখণ্ড। উত্তর-দক্ষিণ বরাবর এই দেশের দৈর্ঘ‍্য প্রায় ৪,২৭০ কিলোমিটার, কিন্তু এর গড় বিস্তার ১৮০ কিলোমিটারেরও কম। দেশের উত্তরেই অবস্থিত ঊষর মরুভূমি, সেখান থেকে শুরু করে দক্ষিণের ঝঞ্ঝাপীড়িত হিমবাহ ও ফিয়র্ডসমূহ চিলির ভূ-দৃশ্যাবলির বৈচিত্র‌্যের স্বাক্ষর বহন করছে। মধ্যভাগে রয়েছে উর্বর উপত্যকা। বলাই বাহুল্য, এখানে চাষবাস অনেক ভালো হয়। পূর্বে আন্দিজ পর্বতমালা আর্জেন্টিনা বরাবর একটি সীমান্ত তৈরি করেছে। চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো, যার মধ্যভাগের উপত্যকায় এটি অবস্থিত। খুব সুন্দর এই দেশ। এই দেশটি পৃথিবীবিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এই সৌন্দর্যের টানে প্রতিদিন লাখ লাখ পর্যটক ছুটে আসে এই দেশের মাটিতে। দূর-দূরান্ত, দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসে এর সৌন্দর্য দেখতে। চিলে-র থেকে আন্দিজ পর্যন্ত টরেস ডেল পেন জাতীয় উদ্যানের মতো অনেক আকর্ষণীয় জায়গাও আছে, যেখানে পর্যটকরা বিশেষ আনন্দ উপভোগ করে।

চিলে-র সৌন্দর্য মনভোলানো

কেপ ভার্দে

পশ্চিম আফ্রিকা উপকূল থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ১০টি আগ্নেয়দ্বীপ নিয়ে গঠিত এই স্বাধীন রাষ্ট্র, যার নাম কেপ ভার্দে, এখানকার রাজধানী প্রাইয়া, অর্থাৎ সমুদ্রসৈকত। দীর্ঘদিন ধরে এটি পৃথিবীতে বিশিষ্ট সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত। রাষ্ট্রায়ত্ত দিক দিয়ে কেপ ভার্দে আফ্রিকার অধীনে হলেও, এখানে আন্তর্জাতিক সংস্কৃতির নজির মেলে। কেপ ভার্দে ১০টি দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র, যা দেখতে অনেকটা ঘোড়ার ক্ষুরের নালের মতো। সান্টিয়াগো আয়তনে দিক দিয়ে এখানকার সবচেয়ে বড় দ্বীপ, দেশের রাজধানী প্রাইয়া এই দ্বীপে অবস্থিত। মোট জনসংখ্যার অর্ধেক সান্টিয়াগো দ্বীপে বাস করে।আবহাওয়া সারা বছর উষ্ণ থাকে।

বেলিজ

মধ্য আমেরিকার উত্তর-পূর্ব অংশে, ক্যারিবীয় সাগরের উপকূলে অবস্থিত এই দেশ। মধ্য আমেরিকার সবচেয়ে ক্ষুদ্র ও স্বল্পবসতিপূর্ণ দেশ এই বেলিজ । যার উত্তরে আছে মেক্সিকো, পশ্চিমে ও দক্ষিণে গুয়াতেমালা এবং পূর্বে আছে ক্যারিবীয় সাগর। দৈর্ঘ্য বরাবর দেশটি ২৮০ কিলোমিটার। উপকূল থেকে ৩০ কিলোমিটার প্রবাল বাঁধও দেখতে পাওয়া যায় , যার নাম বেলিজ প্রবাল বাঁধ। বেলিজের উত্তর-অর্ধাংশ নিম্ন জলাভূমি প্রকৃতির; যার দরুন এখানে কৃষিকাজ দুর্দান্ত হয়। এর দক্ষিণ অংশটিতে একটি সরু উপকূলীয় সমভূমি আছে, যার পাশে হঠাৎ অনেক উঁচু পাহাড় ও পর্বত উঠে গেছে; পার্বত্য অঞ্চলটির নাম মায়া পর্বতমালা। দেশের তিন-চতুর্থাংশ এলাকা অরণ্যে আবৃত। এই সুন্দর ছোট্ট দেশটিতে মায়ান ধ্বংসাবশেষ এবং বেলিজ বেরিয়ার রিফ রয়েছে। যা দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। এবং এটি যথেষ্ট ব্যয়সাপেক্ষ নয়, খুব কম খরচেই জায়গাটি ঘুরে আসতে সম্ভব।

ডমিনিকা

ডমিনিকা দ্বীপের দেশ

ডমিনিকার অবস্থান ক্যারিবিয়ান সাগরের লেসার অঞ্চলের গুয়াডেলুপ দক্ষিণ-পূর্বে। এখানকার প্রধান ভাষা ইংরেজি। তবে কিছু কিছু জায়গায় ফরাসি ভাষাও প্রচলিত। এখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উষ্ণ প্রস্রবণ অবস্থিত। যাকে ফুটন্ত হ্রদ বলা হয়। এখানে রয়েছে রেনফরেস্ট, ৩৬৫টি বালুকাময় সৈকত এবং বিখ্যাত স্কুবা ডাইভিং নদী এবং ৯টি আগ্নেয়গিরি, জলপ্রপাত ও ক্রেওল উৎসব। ডমিনিকার ভিক্টোরিয়া জলপ্রপাত অনবদ্য। অধিকাংশ এলাকা ঘন বৃক্ষে আচ্ছাদিত।

কোস্টারিকা

কোস্টারিকা মধ্য আমেরিকায় অবস্থিত একটি দেশ। এর উত্তরে আছে নিকারাগুয়া, পূর্ব ও দক্ষিণে পানামা ও পশ্চিম ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর ও পূর্বে ক্যারিবিয়ান সাগর অবস্থিত। প্রকৃতির অজস্র ভান্ডারে ভরপুর এই দেশ। সুন্দর সৈকত, সবুজ সমভূমি, আগ্নেয়গিরির পাশাপাশি এই দেশে দেখার মতো অনেক জায়গা রয়েছে। দারিদ্রের পরিসংখ্যান এই দেশে সর্বনিম্ন।

লিখেছেন
Ahana Das
Ahana Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।