ফ্ল্যাটের ফ্রিজে তরুণীর টুকরো টুকরো দেহ! শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতেও?

Bengaluru Murder: বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার ওই ফ্ল্যাটে একাই থাকতেন মহালক্ষ্মী নামে ২৯ বছরের ওই তরুণী। সূত্রের খবর, মল্লেশ্বরামের একটি পোশাকের দোকানে কাজ করতেন।

inscript
৩ মিনিট
ফ্ল্যাটের ফ্রিজে তরুণীর টুকরো টুকরো দেহ! শ্রদ্ধাকাণ্ডের ছায়া বেঙ্গালুরুতেও?

দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। ফ্রিজের ভিতরে মিলল ২৯ বছরের এক তরুণীর দেহের টুকরো। বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে দেখে ওই তরুণীর পরিবারকে খবর দেন প্রতিবেশীরা। তার পরেই বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার ওই ফ্ল্যাটের ফ্রিজ থেকে উদ্ধার হয় তরুণীর টুকরো করে কাটা দেহ। ঘটনায় ভয়াবহতায় চমকে উঠেছেন পড়শি থেকে তরুণীর পরিবার।

বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকার ওই ফ্ল্যাটে একাই থাকতেন মহালক্ষ্মী নামে ২৯ বছরের ওই তরুণী। সূত্রের খবর, মল্লেশ্বরামের একটি পোশাকের দোকানে কাজ করতেন তিনি। ওই জি+থ্রি আবাসনের প্রথম তলায় থাকতেন মহালক্ষ্মী। তাঁর মা মীনা রানা সংবাদমাধ্যমকে জানান, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে তাঁকে খবর দেয় ওই ফ্ল্যাটের প্রতিবেশীরা। মীনার আদি বাড়ি নেপালের টিকাপুরে। বছর পঁয়ত্রিশ আগে বেঙ্গালুরুতে চলে আসেন তাঁরা। মহালক্ষ্মী ছাড়াও তাঁর আরও এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

বছর পাঁচেক আগে মহালক্ষ্মীর বিয়ে হয়েছিল নেলাামঙ্গলার বাসিন্দা হেমন্তের সঙ্গে। তাঁদের একটি বছর চারেকের মেয়েও রয়েছে। সেখানেই ফোনের একটি দোকান চালান হেমন্ত। ২০২৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন মহালক্ষ্মী ও হেমন্ত। সে সময়ে ভিয়ালিকাভাল এলাকায় ওই আবাসনটি ভাড়া নিয়েছিলেন মহালক্ষ্মী। তার পর থেকে ওখানেই থাকছিলেন। সূত্রের খবর, ভিয়ালিকাভালের ওই আবাসনেই প্রায় পনেরো দিন ছিলেন মহালক্ষ্মীর ভাই উককুম সিং ও তাঁর স্ত্রী দীপিকা। পরে উককুমের সঙ্গে মহালক্ষ্মীর ঝগড়া হলে তাঁর স্ত্রী দীপিকা মারাঠাহল্লিতে চলে যান।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শ্রদ্ধা কাণ্ডে সব তথ্য দিল চুল আর হাড়, কী আছে এই ডিএনএ রিপোর্টে

Shraddha Walkar Murder Case : কতটা জট ছিঁড়তে পারল সাম্প্রতিক ডিএনএ রিপোর্ট

ওই আবাসনে প্রায়শই মেয়েকে দেখতে যেতেন মীনাও। মহালক্ষ্মীর প্রতিবেশী উককুমকেই প্রাথমিক ভাবে দুর্গন্ধের কথা জানান। সেদিন রাত হয়ে যাওয়ায় পরের দিন মেয়ের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন রীনা। শনিবারআরেক মেয়ে লক্ষ্মী ও তাঁর স্বামী ইমরানকে সঙ্গে নিয়ে মহালক্ষ্মীর আবাসনে গিয়ে পৌঁছন। তখনও ফ্ল্যাটটি তালাবন্ধই ছিল। প্রতিবেশীদের কাছ থেকে অতিরিক্ত চাবি নিয়ে ঢুকে দেখেন, ঘরদোর তোলপার, লুঠপাট চলেছে যেন। বসার ঘটে পড়ে রয়েছে জামাকাপড়,চটি ব্যাগ এবং একটি সুটকেসও। ফ্রিজের কাছে কিছু ম্যাগট ছিল, রক্তের দাগ রয়েছে বলেও সন্দেহ হয় মীনার। এর পরেই ফ্রিজ খুলে চমকে ওঠেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শ্রদ্ধার কাটা মাথা ফেলার আগে অভাবনীয় কীর্তি আফতাবের! দেহের বাকি টুকরো কোথায় কোথায় ফেলেছিলেন?

Delhi Murder Case: মাঝেমধ্যেই জলের কল ও শাওয়ার চালিয়ে রক্ত ধুয়ে নিয়েছিলেন আফতাব। এই কুকীর্তি ঢাকতে যে কী পরিমাণ জলের ব্যবহার করা হয়েছে তা জলের বিল দেখলেই বোঝা যাচ্ছে!

পুলিশ জানিয়েছে, ২৯ বছরের মহালক্ষ্মীর দেহটি প্রায় ৩০ টুকরো করে কাটা হয়েছিল। এবং সেই দেহ রেখে দেওয়া হয়েছিল তাঁরই আবাসনের ফ্রিজে। প্রাথমিক ভাবে অনুমান, দু-তিন দিন আগেই খুন করা হয়েছিল ওই তরুণীকে। দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে। খবর পেয়ে বেঙ্গালুরুর ওই আবাসনে ছুটে আসেন মহালক্ষ্মীর স্বামী।

মীনা জানায়, ২ সেপ্টেম্বর শেষবার তাঁর সঙ্গে কথা হয়েছিল মহালক্ষ্মীর। সে সময় নাকি মাকে তিনি জানিয়েছিলেন, শীঘ্রই স্বামী হেমন্তের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। এদিকে, পুলিশকে হেমন্ত জানিয়েছে, মেয়েকে দেখতে মাসে একবার করে তাঁর দোকানে যেতেন মহালক্ষ্মী। বিবাহবিচ্ছেদের পরে বাবার সঙ্গেই থাকত শিশুটি। ৯ মাস আগে নেলামঙ্গলা থানায় হেমন্তের বিরুদ্ধে অভিযোগ জানান মহালক্ষ্মী। হেমন্ত জানান, সম্প্রতি উত্তরাখণ্ডের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয় মহালক্ষ্মীর। বেঙ্গালুরুতেই একটি সেলুনে কাজ করতেন তিনি। তবে তার পরে মহালক্ষ্মীর সঙ্গে তেমন যোগাযোগ ছিল না হেমন্তের।

এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত ও ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে তারা। ২০২২ সালের ১৮ মে দিল্লির বাসিন্দা শ্রদ্ধা ওয়ালকরকে গলা টিপে খুন করেছিলেন তাঁর একত্রবাসের সঙ্গী আফতাব পুনাওয়ালা। অভিযোগ, এর পর তাঁর দেহ ৩৫ টুকরো করেন। প্রায় তিন সপ্তাহ সেই দেহের টুকরো নিজের বাড়ির ফ্রিজে রেখে দেন। তার পর তা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। মহালক্ষ্মীর সঙ্গেও কি তেমনই ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? উস্কে উঠেছে সন্দেহ। কেন খুন করা হল ২৯ বছরের মহালক্ষ্মীকে, কারা কারা জড়িয়ে এই ঘটনায়? লুঠপাটের উদ্দেশ্যেই কি খুন, তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্য়েই ঘটনার তদন্তে গড়া হয়েছে চার সদস্যের বিশেষ তদন্ত দল।

এদিকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক কোন্দল। কংগ্রেস নেতৃত্বাধীন কর্ণাটক সরকারকে মহিলাদের নিরাপত্তা নিয়ে বিঁধতে ছাড়েনি বিজেপি। টুইট করে রাজ্যের আইনশৃঙ্খলা সম্পর্কে প্রশ্ন তোলে কর্ণাটক বিজেপি। কার্যত সিদ্দারামাইয়া সরকারে মেয়েরা একেবারেই নিরাপদ নয় বলেই অভিযোগ জানিয়েছে তারা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।