মহিলা সংরক্ষণ বিল-কে সমর্থন ইন্ডিয়ার! কেন 'রাজীবের কৃতিত্ব' দাবি করছেন সনিয়া?

Women's Reservation Bill : 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' নামের এই বিলটি লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করে।

inscript
২ মিনিট
মহিলা সংরক্ষণ বিল-কে সমর্থন ইন্ডিয়ার! কেন 'রাজীবের কৃতিত্ব' দাবি করছেন সনিয়া?

"প্রথম, স্থানীয় সংস্থা নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্ব নির্ধারণের জন্য সাংবিধানিক সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী। এটি রাজ্যসভায় ৭ ভোটে হেরে গিয়েছিল।" মহিলাদের সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য পেশ করতে গিয়ে কংগ্রেসের প্রথমদিকের ভূমিকাকেই সামনে এনেছেন সনিয়া গান্ধী। বিজেপির সরকারের এই বিলের প্রতি সমর্থন জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি সনিয়া গান্ধী আরও বলেছেন, মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়নে কোনও বিলম্ব করলে তা ভারতীয় মহিলাদের প্রতি চরম অবিচার হবে।

সনিয়া সংসদে বলছেন, পরবর্তীকালে প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে কংগ্রেস সরকার রাজ্যসভায় সেই বিল পাস করে। যার ফলেই স্থানীয় সংস্থাগুলির মাধ্যমে সারা দেশে ১৫ লক্ষ নির্বাচিত মহিলা নেত্রী রয়েছেন। রাজীব গান্ধীর স্বপ্ন আংশিকভাবে সম্পূর্ণ হয়েছে। পুরোপুরি সম্পূর্ণ হবে এই বিল পাশ হলেই। ভারতের স্বাধীনতা আন্দোলনে সরোজিনী নাইডু, অরুণা আসাফ আলি সহ বিভিন্ন নেত্রীর ভূমিকাও তুলে ধরেন সনিয়া।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অধীর-সেলিম না ধুপগুড়ি — কে 'ভেঙে' দিল ইন্ডিয়া জোট?

INDIA Block : শোনা যাচ্ছে যে, আসন সমঝোতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ফর্মুলা শুনে রাহুল গান্ধী তাতে বিশেষ পাত্তা দেননি।

মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়। 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' নামের এই বিলটি লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করে। সনিয়া তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদের সংরক্ষণ ও প্রতিনিধিত্বের লক্ষ্যে তৈরি এই বিল অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মহিলাদের সংরক্ষণ বিল সত্যিই ২০১০ সালে রাজ্যসভায় পাস হয়েছিল কিন্তু লোকসভায় পাস করা যায়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টি এবং তার নিজের দলের মধ্যেই অনেকের সমর্থন ছিল না। পরিস্থিতি এমন দাঁড়ায় যে হয় বিল থাকবে নয় সরকার। সনিয়া গান্ধী দ্বিতীয়টিকেই বেছে নিয়েছিলেন। আজ বিজেপি এই বিষয়টিকেই হাতিয়ার করেছে যে, সনিয়া গান্ধী কেন এই বিলের কৃতিত্ব কুড়োতে চাইছেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দু-দশকের লাগাতার চেষ্টা! তবু কেন কখনও পাশ হয়নি মহিলা সংরক্ষণ বিল

Women's Reservation Bill: প্রায় কয়েক দশক ধরে ফাইলে পড়ে রয়েছে মহিলা সংরক্ষণ বিল সংক্রান্ত প্রস্তাব। এতদিন পরে কি শেষপর্যন্ত গতি হতে চলেছে সেই বিলটির?

বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে পরে তপশিলি জাতি (এসসি) এবং তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের একটি বিল নিয়ে ২০১২ সালে লোকসভায় কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যেকার দ্বন্দ্বের কথা তুলে ধরেন। নিশিকান্ত বলছেন, “এই একই কক্ষে, যখন ভি নারায়ণস্বামী এসসি/এসটিদের জন্য সংরক্ষণ সংক্রান্ত একটি বিল পেশ করছিলেন, তখন সমাজবাদী পার্টির যশবীর সিং তার হাত থেকে বিলটি ছিনিয়ে নিয়ে সেটি ছিঁড়ে ফেলেছিলেন। এই একই সংসদে, ম্যাডাম সোনিয়া গান্ধীজি প্রথম এসে তাঁর কলার ধরেছিলেন।"

ইন্ডিয়া জোটের আরেক শক্তি ডিএমকের নেত্রী কানিমোঝিও এই বিলের সপক্ষে কথা বলেন। কানিমোঝি বলছেন, মহিলাদের সংরক্ষণ বিলটি ঠিক সংরক্ষণের বিষয়ে নয় বরং পক্ষপাত ও অবিচার দূর করার এক বড় ধাপ। তবে, এই বিলটিতে প্রস্তাবিত লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আদমশুমারি এবং সীমা নির্ধারণের পরেই কার্যকরী হবে৷ কানিমোঝি বলছেন, বড্ড দেরি হয়ে যাবে। এমন গুরুত্বপূর্ণ বিষয় এতদিন ফেলে রাখার কোনও যৌক্তিকতাই নেই।

মহিলাদের সেলাম ঠুকলেই, দেবী করে পুজো করলেই সম্মান করা হয় না। লড়াই বা কাজ হবে সমানে সমানে। মহিলাদের আসন সংরক্ষণ এই দেশের গণতন্ত্রে মহিলাদের এক বড় অস্ত্র হবে। ক্ষমতায়নের লক্ষ্যে তাই কোনও দেরিই কাম্য নয়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?