১০৩ বছর বয়সেও লাগাতার জিম! বয়সকে তুড়ি মেরে দূরে সরানোর যে মন্ত্র শেখাচ্ছেন এই 'ঠাকুমা'

103 Years Old Grandma Gym Fitness : বাকিদের সঙ্গে টেরেসাকে গুলিয়ে ফেললে চলবে না। কারণ, এই শক্তিশালী ‘তরুণী’র বয়স খুব বেশি নয়, মাত্র ১০৩ বছর!

inscript
২ মিনিট
১০৩ বছর বয়সেও লাগাতার জিম! বয়সকে তুড়ি মেরে দূরে সরানোর যে মন্ত্র শেখাচ্ছেন এই 'ঠাকুমা'

আজকের ব্যস্ত জীবনে নিজেকে সময় দেওয়ার মতো ফুরসত অনেকেরই মেলে না। অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভারী খাবার, পার্টি, নৈশযাপন – খুব মামুলি ব্যাপার। তবে এর মাঝেও জিম সেন্টারগুলিতে ভিড় জমে। শরীরচর্চা জারি রাখেন অনেক যুবক-যুবতীই। কিন্তু সেই চর্চা করতে করতে অনেক্সময়ি হাঁফ ধরে যায়। গোদা বাংলায় বললে, অনেকেই শেষমেশ ‘ল্যাদ খেয়ে যান’। আর বয়স যত বাড়ে, বিভিন্ন রোগও যেন আষ্টেপৃষ্ঠে ধরে। সেইসঙ্গে শরীরের কসরতও কমতে থাকে।

এই ছবিটার উল্টোদিকেই দাঁড়িয়ে আছেন ক্যালিফোর্নিয়ার ক্যামারিলোর বাসিন্দা টেরেসা মুর। সকাল হলেই ট্র্যাকস্যুট পরে রাস্তায় বেরিয়ে পড়ছেন। দৌড়চ্ছেন, হাঁটছেন; তারপর সেখানেই ক্ষান্ত থাকছেন না। জিমে গিয়ে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন। এক-দু’দিন নয়, নিয়ম মেনে বারবার। জিমের ট্রেনারদের কাছেও আপনজন হয়ে উঠেছেন টেরেসা মুর। কিন্তু এই ছবিতে আশ্চর্যের কি আছে! এরকম কত মহিলা প্রতিদিন জিম করেন, শরীরচর্চা করেন। সেটা ঠিকই, কিন্তু বাকিদের সঙ্গে টেরেসাকে গুলিয়ে ফেললে চলবে না। কারণ, এই শক্তিশালী ‘তরুণী’র বয়স খুব বেশি নয়, মাত্র ১০৩ বছর!

কমিক্সের ভাষায় বলতে গেলে, সত্যিকারের ‘সুপার উওম্যান’ তিনি। ১০৩ বছর বয়সে চামড়া কুঁচকে আসে, শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে বাসা বাঁধে বিভিন্ন রোগ। আর সেখানে দাঁড়িয়েই টেরেসা এই বয়সেও একদম বহাল তবিয়তে জিম করে যাচ্ছেন। বয়সের তুলনায় তাঁকে বেশ ফিট এবং ‘তরুণ’ই লাগে। তাঁর মেয়ে শেইলা মুরের বক্তব্য, জিমই হল মায়ের মন ভালো করার জায়গা। সপ্তাহে অন্তত তিন থেকে চারবার টেরেসা জিমে যাবেনই। গিয়েই শুরু করে দেন শরীরচর্চা।

তাঁর কথা বলতে গিয়ে মেয়ে শেইলা জানিয়েছেন, ১৯৪৬ সালে টেরেসার বিয়ে হয়। স্বামী ছিলেন সেনাবাহিনীতে। তাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবরের মতো ঘুরে ঘুরেই কেটে গিয়েছে অনেকটা সময়। আর এই বিস্তীর্ণ সময়ে তিনি মানুষকে, সমাজকে জানার চেষ্টা করেছেন। নিজের ভেতরের শিশুকে, কৌতূহলী মনকে বারবার বাঁচিয়ে রেখেছেন। আর সেটাই তাঁকে এতদিন ধরে বাঁচতে সাহায্য করেছে। সেইসঙ্গে আছে নিয়ন্ত্রিত জীবনযাপন, শরীরচর্চা, জিম আর মুখভরা হাসি। জিমের বন্ধুদের সঙ্গেই আনন্দ করে জীবন উপভোগ করছেন তিনি, ১০৩ বছর বয়সেও।

আর এই উদাহরণ দেখিয়েই সবাইকে শিক্ষা নেওয়ার কথা বলছেন ডাক্তাররা। কেবল যৌবন বা কৈশোরে নয়, বয়স হয়ে গেলেও শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া আর আনন্দে থাকা যে কতটা উপকার করে, তার জ্বলজ্যান্ত উদাহরণ স্বয়ং টেরেসা মুর। ১০৩ বছর বয়সেও এতটা ফিট তিনি, তার রহস্য এই প্রতিনিয়ত নিজের শরীরের দিকে খেয়াল রাখা। ডাক্তাররা বলছেন, ব্যায়াম, শরীরচর্চা করার কোনও বয়স হয় না। ৮০ বছরের বৃদ্ধ বৃদ্ধারাও এই কাজ করতে পারেন। বরং বলা ভালো, করাটা জরুরি।

আর কী কী বলছেন ডাক্তাররা? আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, বয়স্ক মানুষদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট রাস্তায় হাঁটাচলা করা উচিত। অন্তত দুদিন নিজের পেশিকে সতেজ ও সচল, শক্তিশালী রাখতে হালকা জিম করতেই পারেন। এক পায়ে দাঁড়িয়ে থেকে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখার কাজও করতে পারেন। তবে একেবারেই নিজে থেকে করতেত যাওয়া ঠিক হবে না। ডাক্তারের সঠিক পরামর্শ মেনে, নিজের শরীর আর রোগ বুঝে প্রতিদিন ব্যায়াম করুন। হয়তো আপনিও টেরেসা মুরের মতো এমন দীর্ঘজীবী, হাসিখুশি জীবনের অধিকারী হয়ে উঠবেন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।