কোথায় মোদির 'আত্মনির্ভর'তা? কেন নিউজিল্যান্ডের ২০,০০০ কেজি উল লাগল সংসদের কার্পেটে?

New Parliament Carpet Controversy: ২০,০০০ কেজি নিউজিল্যান্ডের উল দিয়ে নতুন পার্লামেন্টে একটি বিশেষ কার্পেট তৈরি করা হয়েছে।

Zerin Hossain
৩ মিনিট
কোথায় মোদির 'আত্মনির্ভর'তা? কেন নিউজিল্যান্ডের ২০,০০০ কেজি উল লাগল সংসদের কার্পেটে?

প্রধানমন্ত্রী বলেন, 'ভোকাল ফল লোকাল'। মানে নিজের জিনিসের জন্য ফলাও করে প্রচার করো। দেশ সমৃদ্ধ, তাই দেশের মানুষকে হতে হবে আত্মনির্ভর। খামোখা অন্য পণ্য উৎপাদনের জন্য বাইরের দেশের উপর নির্ভর করা কেন। আমদানি নয়, নিজের দেশের উৎপাদিত পণ্য দিয়েই দেশজ উৎপাদন বাড়াতে হবে। অথচ দেশের নয়া সংসদ ভবন গড়তে গিয়ে 'আত্মনির্ভর' রইলেন না নরেন্দ্র মোদি। পুরনো বৃত্তাকার আকৃতির সংসদ ভবনের জায়গায় ৬৫,০০০ বর্গ মিটার এলাকা জুড়ে নতুন ত্রিভুজাকার সংসদ ভবন গড়া হয়েছে। প্রধানমন্ত্রী ২৮ মে রবিবার বিনায়ক দামোদর সাভারকারের জন্মবার্ষিকীতে নতুন সংসদ ভবন উদ্বোধনও করেছেন। নানা বিতর্ক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে হইচই ফেলেছে। বিতর্ক স্তিমিতও হয়েছে। তবে দু'টি বিষয় নিয়ে সমালোচনা দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। আনুমানিক ৯৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন সংসদ ভবনে একটি কার্পেট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেন?

কার্পেট তৈরি করতে গিয়ে নিউজিল্যান্ড থেকে আমদানি করা হয়েছে উল! ২০,০০০ কেজি নিউজিল্যান্ডের উল দিয়ে নতুন পার্লামেন্টে একটি বিশেষ কার্পেট তৈরি করা হয়েছে। দেশে তো পর্যাপ্ত উল উৎপাদন হয়। তা সত্ত্বেও বিদেশ থেকে উল আমদানি কেন? কেন সংসদ ভবনের বেলা 'লোকাল'-এর জন্য 'ভোকাল' হলেন না মোদি?

আরটিইআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখলে বলছেন, "একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ভোকাল ফর লোকাল যার অর্থ হচ্ছে আত্মনির্ভর ভারত, আর অন্যদিকে সরকার নতুন সংসদের জন্য নিউজিল্যান্ডের থেকে উল আমদানি করাকেই পছন্দ করছেন। সাকেত জানান, ভারতীয় উলের রপ্তানি ভারতের মোট রপ্তানির ৭% নিয়ে গঠিত। উল শিল্পে ৩২ লাখেরও বেশি ভারতীয় কাজ করে। তাহলে নিউজিল্যান্ড থেকে উল আমদানি করে ভারতীয় উল উৎপাদকদের কেন বঞ্চিত করা হয়েছে? প্রশ্ন উঠছেই।

"প্রায় ৩১৪ টি তাঁত এবং ৯০০ জনেরও বেশি তাঁতি এই কার্পেট বুনেছেন ৫ মাস ধরে," জানান মাস্টার তাঁতি গণেশ মৌর্য। লোকসভার কক্ষে ময়ূর পালকের মোটিফের কার্পেট তৈরি করেছে। ৩৮ টি শেড ব্যবহার করা হয়েছিল এর একটি ওম্ব্রে তৈরি করতে। অন্যদিকে রাজ্যসভার কক্ষের কার্পেটের মোটিফ জাতীয় ফুল পদ্ম। হালকা গোলাপি থেকে গভীর লাল রঙের এই কার্পেট। দর্শক এবং মিডিয়া গ্যালারির জন্য আবার রয়েছে আলাদা কার্পেট। ৭০% এরও বেশি তাঁতিই স্থানীয় এবং বাকিরা প্রতিবেশী রাজ্যের। তাছাড়া ১২০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুই সভার বিভিন্ন নকশা।

নতুন চারতলা সংসদ ভবনটিতে ১,২৭২ জন সংসদ সদস্যের বসার ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে লোকসভায় ৮৮৮ জন সদস্য এবং রাজ্যসভায় ৩৮৪ জন সদস্যের ধারণক্ষমতা রয়েছে। পুরনো সংসদ ভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে বলেও জানানো হয়েছে।

উলের পাশাপাশি নতুন পার্লামেন্টের ভেতরে নির্মিত ‘অখণ্ড ভারত’ ধারণায় নির্মিত ম্যুরাল নিয়েও বিতর্ক শুরু হয়েছে। এই ম্যুরালে দেখানো হয়েছে গৌতম বুদ্ধর জন্মস্থান লুম্বিনি। এটি আধুনিক ভারতের সীমানার বাইরে এবং নেপালের সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির মধ্যে অন্যতম। এই ম্যুরালে বর্তমান আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড এবং শ্রীলাঙ্কাকে পূর্ব ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে। এই খবরের পর সর্বপ্রথম নেপালে প্রতিবাদের ঝড় ওঠে। গত সপ্তাহেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের ভারত সফরের আগে, দেশটির রাজনৈতিক নেতারা তাঁকে বিষয়টি ভারতে উত্থাপন করার এবং ম্যুরালটি সরিয়ে ফেলার জন্য অনুরোধ করেন। ম্যুরাল বিতর্কের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রীর ভারত সফরটি ছিল বেশ অস্বস্তিকর। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকও ম্যুরালটির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

কাঠমাণ্ডু ও ইসলামাবাদের পর ঢাকার রাজনৈতিক মহলেও এই ম্যুরালের বিষয়টি সদ্য উত্থাপিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মতে, “ম্যুরালটি প্রাগৈতিহাসিক অশোকান সাম্রাজ্যের বিস্তারকে চিত্রিত করেছে সুতরাং রাজনীতির সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই, যদিও ব্যাপারটি বিভ্রান্তির সৃষ্টি করেছে।” ভারতের বিদেশ মন্ত্রকের কাছে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ম্যুরাল বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

নতুন সংসদের ভিতরের একটি বিভাগ হচ্ছে আর্ট গ্যালারি। এই গ্যালারিতে ভারতের ঐতিহাসিক কিছু ঘটনা এবং ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের ভাস্কর্য প্রর্দশিত হয়েছে। এই ‘অখণ্ড ভারত’ ধারণার ম্যুরালটিও আর্ট গ্যালারি বিভাগেই নির্মিত। নতুন সংসদ ভবনের আর্ট গ্যালারিতে ৩৫০ জনেরও বেশি কারিগরের কাজ প্রদর্শিত হয়েছে । প্রদর্শিত ভাস্কর্যের মধ্যে রয়েছে- রাম, লক্ষ্মণ, সীতা, ইন্দ্রদেব, বুদ্ধ, চাণক্য, আওরঙ্গজেব, পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বিনায়ক দামোদার সাভারকার, চিত্তরঞ্জন দাস, সুভাষ চন্দ্র বসু, বিআর আম্বেদকর প্রমুখ। এছাড়াও রয়েছে অশোক চক্রের ভাস্কর্য, মুদ্রার ভাস্কর্য, সমুদ্র মন্থন ভাস্কর্য ইত্যাদি।

তবে নতুন সংসদ ভবনের কোথাও মহাত্মা গান্ধিকে সেইভাবে রাখাই হয়নি। পুরনো সংসদ ভবনে স্থাপিত মহাত্মা গান্ধির ১৬ ফুট উঁচু মূর্তিটি তাড়াহুড়ো করে প্রধান দরজা থেকে ৩ নম্বর দরজার দৃশ্যমান জায়গায় নিয়ে যাওয়া হয়। বাকি সংসদে পুরাণ, রামায়ণের দাপটের পাশে জাতির জনক যে ফিকে পড়বেন, এ তো জানা কথাই।

লিখেছেন
Zerin Hossain
Zerin Hossain
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?