কয়েকশো কোটি বছর পুরনো মহাবিশ্বের ছবি কীভাবে উঠে এল টেলিস্কোপে? বিস্ময় পৃথিবীজুড়ে

১২ জুলাই নাসা ওয়েবের প্রথম ছবিগুলির সম্পূর্ণ সিরিজ, ডেটা— যা এককথায় ‘স্পেকট্রা’ নামে পরিচিত, রিলিজ করতে চলেছে।

Sindhu Som
২ মিনিট
কয়েকশো কোটি বছর পুরনো মহাবিশ্বের ছবি কীভাবে উঠে এল টেলিস্কোপে? বিস্ময় পৃথিবীজুড়ে

নাসার ফ্ল্যাগশিপ মিশন-খ্যাত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক দূর মহাবিশ্বের ইনফ্রারেড ছবি তুলতে সক্ষম হয়েছে। মানবজাতির ইতিহাসে এই ছবি ডিপেস্ট এবং শার্পেস্ট। একে ওয়েব টেলিস্কোপের প্রথম ফুল-কালার ডিপ ফিল্ড ছবি বলা হচ্ছে। ছবিটিতে ছায়াপথগুচ্ছের নানা খুঁটিনাটি ফুটে উঠেছে। এই অনিন্দ্যসুন্দর দৃশ্যর ছবি দেখে মুগ্ধ আন্তর্জাল।

একটি-দু'টি নয়, কয়েক হাজার ছায়াপথ দেখা যাচ্ছে ওয়েবের এই ছবিতে। সঙ্গে ইনফ্রারেডের খুচরো হাজার খুঁটিনাটি। তবে যে পরিমাণ মহাবিশ্ব এই ছবিতে ফুটে উঠেছে, তার পরিমাণ সমগ্র মহাবিশ্বের কাছে একমুঠো ধুলো মাত্র।

ডিপ ফিল্ড কাকে বলে? ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরায় ডিপ ফিল্ড হলো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের ছবিকে একসঙ্গে নিরীক্ষণ করে সাজিয়ে যে ছবি পাওয়া সম্ভব হয়। এক্ষেত্রে প্রায় সাড়ে বারো ঘণ্টা সময় লেগেছে এই গভীরতার ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে পৌঁছতে। হাবল স্পেস টেলিস্কোপের গভীরতম ফিল্ডকেও ছাড়িয়ে গিয়েছে ওয়েব। সে ছবি তুলতে সময় লেগেছিল প্রায় হপ্তাদুয়েক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাল রঙের বৃষ্টি ঘিরে আজও রহস্য, কুড়ি বছর আগে কী ঘটেছিল কেরলে?

বৃষ্টির এই লাল রং নিয়ে নানা মুনির নানা মত। কারও পরীক্ষাই ১০০ শতাংশ নিশ্চিত করতে পারছে না, ঠিক কী কারণে একমাত্র ওই অঞ্চলে এরকম বৃষ্টি হয়েছিল।

এই ছায়াপথপুঞ্জের নাম এসএমএসিএস ০৭২৩। ৪.৬ বিলিয়ন বছর অর্থাৎ ৪৬০ কোটি বছর আগে এই রকম ছিল এই ছায়াপথপুঞ্জ। এই ছায়াপথপুঞ্জের সম্মিলিত ভর একটি মহাকর্ষক লেন্সের মতো কাজ করে। ফলে এর থেকে অনেক অনেক দূরে থাকা ছায়াপথকেও অনেক বড় করে দেখায়। ওয়েবের এনআইআর ক্যাম এই যাবতীয় ছায়াপথকেও শার্প ফোকাসে নিয়ে এসেছে। অনেক খুচরো স্ট্রাকচার সামনে উঠে এসেছে, যেগুলি এর আগে কেউ দেখেইনি কোনও দিন। সামনে এসেছে তারকাপুঞ্জও। গবেষকরা অচিরেই ছায়াপথগুলির ভর, বয়েস, ইতিহাস এবং গঠন সম্বন্ধে নানা নতুন তথ্য জানতে শুরু করবেন। জেমস ওয়েব টেলিস্কোপের মিশনই হলো, মহাবিশ্বের প্রাচীনতম ছায়াপথগুলির ইতিহাস ও বৈশিষ্ট্যগুলি খুঁজে বের করা। জেমস ওয়েবের ১০ বছরের পরিকল্পিত মিশনের এই সব সাড়ে ছ'মাস গিয়েছে।

এখন কথা হলো, কীভাবে অতীতের ছবি তোলা সম্ভব? আমরা সাধরণত বর্তমান দেখি না। সূর্য থেকে আলো আমাদের চোখে আসতে সময় লাগে ৮ মিনিট ১৮ সেকেন্ড। অর্থাৎ আমরা ৮ মিনিট ১৮ সেকেন্ড অতীতের সূর্যকে দেখি। তেমন এই ছায়াপথগুলি থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছতে ৪৬০ কোটি বছর সময় লেগেছে। আর তারও পিছনের যে বিন্দুগুলি, তাদের কোনও কোনওটির বয়েস ১৩৫০ কোটি বছর আগেকার, যা এই পর্যন্ত পৃথিবীতে যত আলো দেখা গিয়েছে, তার মধ্যে সবথেকে পুরনো। মহাবিশ্বের জন্মলগ্ন যেখানে ১৩৮০ কোটি বছর আগে, সেখানে এই মহাবিশ্বের ছবি ইতিহাস অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ছায়াপথের ছবি অনেক জায়গায় বেঁকে বেঁকে গিয়েছে। তার কারণ স্থান-কাল বক্রতা। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী ছবির কেন্দ্রে থাকা ছায়াপথগুচ্ছের মহাকর্ষের কারণে স্থান-কাল বক্রতা দেখা যাচ্ছে।

১১ জুলাই, ২০২২, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছবিটি উন্মোচন করেন। ১২ জুলাই নাসা ওয়েবের প্রথম ছবিগুলির সম্পূর্ণ সিরিজ, ডেটা— যা এককথায় ‘স্পেকট্রা’ নামে পরিচিত, রিলিজ করতে চলেছে। ওয়েবের ক্যামেরা আরও কতখানি ইতিহাসের দরজা খুলবে আমাদের সামনে? আরও কতখানি মহাবিশ্ব আবিষ্কৃত হবে? এই বিশাল মহাবিশ্বের সামনে একরত্তি গ্রহের ক্ষুদে ক্ষুদে মানুষেরা এই নিয়ে আজও কৌতূহল পোষণ করে।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।