ভূস্বর্গের নীচে ৫৯ লক্ষ টন 'সাদা সোনা'র আবিষ্কার! রাতারাতি ভাগ্য বদলাচ্ছে কাশ্মীরের

Lithium Deposits in Jammu and Kashmir: জম্মু কাশ্মীরের রিয়াসি বেল্টে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম ভাণ্ডারের আবিষ্কার বিশ্বের বৃহত্তম লিথিয়াম সংগ্রহের মধ্যে একটি হতে পারে।

inscript
৩ মিনিট
ভূস্বর্গের নীচে ৫৯ লক্ষ টন 'সাদা সোনা'র আবিষ্কার! রাতারাতি ভাগ্য বদলাচ্ছে কাশ্মীরের

সারা দেশ এবার থেকে তবে কাশ্মীরমুখী? রাষ্ট্র বহু যুগ থেকেই কাশ্মীরের দিকে তাকিয়ে, বর্তমান সরকার আরও বেশি করে কাশ্মীরকে বিবিধ উপায়ে নিজেদের রাজনৈতিক তাস করে তুলতে বদ্ধপরিকর। তবে সম্প্রতি কাশ্মীরে এমন এক বিষয়ের খোঁজ মিলেছে যা দেশকে তো বটেই, বিশ্বকেও আগ্রহী করে তুলবে ভূস্বর্গের প্রতি। ইলেকট্রিক ভেহিকেল শিল্পের বিরাট ক্ষেত্র হয়ে উঠতে পারে ভারতের সবচেয়ে অশান্ত এই রাজ্য। দ্য জিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া ৯ ফেব্রুয়ারি দেশকে সাড়া জাগানো এই খবরটি জানিয়েছে। এই প্রথম জম্মু ও কাশ্মীরে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম রিজার্ভের আবিষ্কার দেশকে বিশ্বব্যাপী আলোচনার মঞ্চে নিয়ে এসেছে।

লিথিয়াম একটি অ-লৌহঘটিত ধাতু এবং বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির অন্যতম প্রধান উপাদান। লিথিয়াম নিয়ে বেশ কয়েক বছর ধরেই নানা সন্ধান চালিয়েছে জিএসআই। এই বিশাল সন্ধান সেই গবেষণারই ফসল বলা যায়। জীবাশ্ম জ্বালানি কমছে, পাশাপাশি এই জ্বালানি পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তাও নতুন করে বলার অপেক্ষা রাখে না। দূষণ ঠেকাতে বিভিন্ন দেশই গ্যাসোলিন-জ্বালানির ইঞ্জিন থেকে সরে আসছে ব্যাটারির দিকে। আর এই ধরনের লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ব্যবহৃত লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। ইলেকট্রিক গাড়ি, মোবাইল ফোন বা সোলার প্যানেলের ব্যাটারিতে লিথিয়াম ব্যবহার করা হয়। ভারত এই জাতীয় অনেক খনিজই যেমন লিথিয়াম, নিকেল এবং কোবাল্টের ক্ষেত্রে আমদানির উপরেই নির্ভরশীল।

দেশেই এই বিপুল পরিমাণ লিথিয়াম মেলায় তাই এক ধাক্কায় বেশ এগিয়ে গিয়েছে ভারত। "এই প্রথমবার, লিথিয়ামের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে তাও আবার জম্মু ও কাশ্মীরে,” উচ্ছ্বসিত কেন্দ্রীয় খনি সচিব বিবেক ভরদ্বাজ। পরিবেশ-বান্ধব প্রযুক্তির পরিপ্রেক্ষিতে, ভারত সরকার লিথিয়াম সহ বিভিন্ন খনিজ সুরক্ষিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে৷ সরকার ইতিমধ্যেই জানিয়েছে, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও খনির সম্পূর্ণ মালিকানা পাবে। খনি মন্ত্রী প্রহ্লাদ জোশি বলছেন, "স্বনির্ভর হওয়ার জন্য, দেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে খনিজ খুঁজে বের করা এবং তার উপযুক্ত প্রক্রিয়াকরণ করা।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
ন্যানো ইভি থেকে শুরু করে মার্সিডিজ! মুম্বইয়ের রাস্তায় দাপিয়ে বেড়ায় রতন টাটার এই গাড়িরা

Ratan Tata Cars: ২০০৮ সালে টাটা ফোর্ড থেকে জাগুয়ার এবং ল্যান্ড রোভার ব্র্যান্ড অধিগ্রহণ করে।

লিথিয়াম খনি আবিষ্কার শুধুই দেশের সরকার নয়, বিজ্ঞানী মহলকেও বেশ আগ্রহী করে তুলেছে। জম্মু ও কাশ্মীরের বিখ্যাত ভূবিজ্ঞানী অধ্যাপক শাকিল রমশু গ্রেটার কাশ্মীরকে বলেছেন, “জম্মু কাশ্মীরের রিয়াসি বেল্টে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম ভাণ্ডারের আবিষ্কার বিশ্বের বৃহত্তম লিথিয়াম সংগ্রহের মধ্যে একটি হতে পারে। এটি জম্মু ও কাশ্মীরের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের বিজ্ঞানের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।"

শাকিল রমশুর কথায়, ভারত বিশ্বে লিথিয়ামের অন্যতম প্রধান উত্পাদক হয়ে উঠছে। ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ির সংখ্যা ৩০ শতাংশ বাড়াতে বদ্ধপরিকর রাষ্ট্র। এর মধ্যেই এই লিথিয়ামের আবিষ্কার দেশে বৈদ্যুতিক গাড়ির উত্পাদনকে দ্রুত বাড়তে পারে। ভারত বর্তমানে উত্পাদন শিল্পের জন্য লিথিয়াম আমদানির উপর ১০০ শতাংশই নির্ভরশীল এবং তাই এই খনিজের আবিষ্কার দেশের শিল্পক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

ভারত বর্তমানে সমস্ত লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি আমদানি করে মূলত হংকং, চিন, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম থেকে। ২০১৮-১৯ থেকে ২০২০-২১ পর্যন্ত এই আমদানিতে ২৬,৭০০ কোটি টাকারও বেশি খরচা করেছে ভারত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'হাউজফুল' কাশ্মীর! ৩২ বছরে কী কী ঘটল কাশ্মীরের সিনেমাহলে?

Kashmir Cinema Halls: যেখানে মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য, পড়াশোনা, অগণিত জীবিকা সমস্যা, সেখানে কাশ্মীরে নতুন সিনেমা হল খোলা কি বিনোদনের ঢালে প্রাচীন ক্ষত ঢেকে রাখার মলম নয়?

লিথিয়াম খনিজকে বলা হয় 'সাদা সোনা'। বিশ্বব্যাপী ব্যবহার এবং শিল্পে প্রয়োগ ও চাহিদা বাড়ার কারণে লিথিয়ামের দাম সম্প্রতি বহুগুণ বেড়েছে। তাই দেশে আবিষ্কৃত বিপুল পরিমাণ সাদা সোনা জম্মু কাশ্মীরের আর্থ-সামাজিক উন্নয়নকে এক অন্য দিশা দেখাবে। দেশের শিল্পখাতে লিথিয়ামের ব্যবহার দেশের বৈজ্ঞানিক নানা গবেষণাকেও বাড়াবে।

বিজ্ঞানী মহলের একাংশের দাবি, লিথিয়ামের আবিষ্কারটি ভারতকে ২০৭০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণেও সাহায্য করবে। গ্রেটার কাশ্মীরকে শাকিল রমশু বলেছেন, ভারতকে জলবায়ু পরিবর্তনের লক্ষ্য পূরণেও সাহায্য করবে এই লিথিয়াম কারণ, আশা করা যায় যে, দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ডিজেল এবং পেট্রোলের জীবাশ্ম জ্বালানির দূষণকে উল্লেখযোগ্যভাবেই হ্রাস করবে৷ সুতরাং জলবায়ু পরিবর্তনের বিষয়টিও ধীরে ধীরে বাস্তবায়নের আলো দেখবে।

প্যারিস চুক্তিতে নির্ধারিত জলবায়ু সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণ করতে চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মতো জনবহুল দেশ বৈদ্যুতিক যানবাহনে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে কারণ এগুলি কার্বন নির্গমন কমিয়ে দূষণ কম করে। ভারতকেও পরিবেশ বাঁচাতে সেই পথেই হাঁটতে হবে। তবে লিথিয়াম আকরিকের খনন এবং অনুসন্ধানের এক বড় প্রভাবও পড়বে পরিবেশে, যাকে সামাল দিতে খনিজ উত্তোলনে সর্বাধুনিক পরিবেশ-বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে।

ভূ-বিজ্ঞানী আব্দুল মজিদ বাট জানিয়েছেন, বছর দশেক আগে তিনি জম্মুর বাল্লিগঙ্গাকাটরায় ম্যাগনেসাইটের সন্ধান চালাচ্ছিলেন। বিশাল তাপমাত্রার ওভেনে পোড়া ইট তৈরিতে ব্যবহৃত হয় এটি। ঘটনাচক্রে তখন তিনি লিথিয়ামের উপস্থিতির সম্ভাবনার কথাও জানান। কিন্তু সেই সময় উপযুক্ত গবেষণাগারের অভাবে সেই সন্ধান আর এগোয়নি।

বর্তমানে চিলিতে বিশ্বের বৃহত্তম লিথিয়াম আকরিক মজুদ রয়েছে, ৮ মিলিয়ন টন। তারপরেই অস্ট্রেলিয়ার ২.৭ মিলিয়ন টন, আর্জেন্টিনার ২ মিলিয়ন টন এবং চিনের ১ মিলিয়ন টন লিথিয়ামের সন্ধান জানে বিশ্ব। ভারতের এই বিপুল ভাণ্ডার তাই স্বাভাবিকভাবেই দেশকে অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে অনেকখানিই এগিয়ে দেবে বলে বিশ্বাস বিজ্ঞানী-অর্থনীতিবিদদের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।