পর্দায় ফিরলেন ঐন্দ্রিলা-সব্যসাচী, যেভাবে আবারও উদাহরণ তৈরি করল তাদের নিখাদ প্রেমের গল্প

Real love story of aindrila and sabyasachi : পুরোটা হুবহু না হলেও বাংলাদেশী এই নাটকের গল্পে বারবার ফিরে ফিরে এসেছেন ঐন্দ্রিলা এবং সব্যসাচী। তাদের জীবনের লড়াইয়ের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে, সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন দর্শক।

Kankana Mukherjee
২ মিনিট
পর্দায় ফিরলেন ঐন্দ্রিলা-সব্যসাচী, যেভাবে আবারও উদাহরণ তৈরি করল তাদের নিখাদ প্রেমের গল্প

প্রতিটি নিখাদ প্রেমে নিঃশ্বাস নেবে ঐন্দ্রিলা-সব্যসাচীর ভালোবাসা, এটা নিছক কোনও কথার কথা নয়, এটাই বিশ্বাস। ঐন্দ্রিলা নেই, এটা যেমন সত্যি ঠিক তেমন সব্যসাচীর ভালোবাসায় ঐন্দ্রিলা আজও আছে,এটাও তেমন সত্যিই। ভীষণ রকম সত্যি। শেষবার কিছুতেই মিরাকেল ঘটেনি। আজ প্রায় আড়াই মাস হল মারা গিয়েছে ঐন্দ্রিলা। কিন্তু প্রতিনিয়ত যেন সে থেকে গিয়েছে এখানেই। সোশ্যাল মিডিয়ায় এখনও জ্বলজ্বল করছে সেই মুখ, সেই হাসি। ঐন্দ্রিলা আছে, তাঁর ভালো ভালো কাজের মধ্যে আছে, মায়ের চোখের জলের মধ্যে আছে, বাবা আর দিদির আদরে আছে আর অবশ্যই সব্যসাচীর ভালোবাসায় আছে। এবার সেই ভালোবাসাটুকু নিয়েই পর্দায় এল নতুন গল্প। তৈরি হল নতুন একটি বাংলাদেশী নাটক, যে নাটকের গল্প খোদ ঐন্দ্রিলা-সব্যসাচীর ভালোবাসার গল্প, তাদের লড়াইয়ের গল্প।

প্রসঙ্গত, ২০১৫ সালে ক্লাস ইলেভেনে পড়ার সময় প্রথম ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা। ওই বয়সেই দাপুটে ব্যাটিং করেছিলেন ছোট ঐন্দ্রিলা। ক্যানসারকে জয় করেই পা রেখেছিলেন টলিপাড়ায়। তারপর পেরিয়ে যায় বেশ কয়েকটা বছর। গত বছর সিরিয়ালের শ্যুটিং চলাকালীনই তিনি দ্বিতীয়বারের জন্য আক্রান্ত হন ক্যানসারে। মেডিকেল ক্রিজে সেবারও হাল ধরেন স্বমহিমায়। একের পর এক চার ছয়ের ঝড় তুলে ম্যাচটা ঘুরিয়ে দেন। গো হারান হারিয়ে দেন ক্যানসারকে। কিন্তু শেষবার অলৌকিক কিছুই আর ঘটেনি, দিন কুড়ির লড়াইয়ে প্রতিপক্ষ প্রকৃতই বশ করেছে তাকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাঙালির নিজস্ব প্রেমের 'আইকন'! ঐন্দ্রিলা সব্যসাচীর প্রেম কেন হার মানাবে সিনেমাকেও

Oindrila Sharma-Sabyasachi Chowdhury: "আমাদের জীবনে আর কোনও নির্দিষ্ট ভালোবাসার দিন নেই। জীবনেও তা পালন করব না,” লিখেছিলেন সব্যসাচী

ঐন্দ্রিলা এবং সব্যসাচী, একটা উদাহরণ হতে থেকে গিয়েছে। ঐন্দ্রিলার লড়াইয়ে সব্যসাচীই যেন শক্ত হতে মশালটা ধরেছিল। প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে ছিল তার অন্য একটা জগৎ। তাই জীবনে শেষ সিঁড়ি অবধি তাকে পৌঁছে দিয়েছে সে। তারপর অবশ্য নিজেকে খানিক আরেক নিয়ে গিয়েছিলেন কিছুদিনের জন্য। ওটুকু বিরতি বোধ হয় খুবই জরুরি হয়ে পড়েছিল। যাই হোক, আবার পর্দায় ফিরছেন সব্যসাচী। কিন্তু ঐন্দ্রিলা? সেও তো ফিরেছে, বলা ভালো নতুন করে জিওনকাঠির ছোঁয়ায় ঐন্দ্রিলা সব্যসাচীর ভালোবাসা পর্দায় ফিরেছে। বাংলাদেশের এই নাটকটির নাম ‘কোথায় খুঁজি তারে’।

পুরোটা হুবহু না হলেও নাটকের গল্পে বারবার ফিরে ফিরে এসেছেন ঐন্দ্রিলা এবং সব্যসাচী। তাদের জীবনের লড়াইয়ের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই নাটকে, সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন দর্শক। নাটকে ঐন্দ্রিলার ভূমিকায় অভিনীত করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং সব্যসাচীর ভূমিকায় দেখা গিয়েছে ফারহানকে। ঐন্দ্রিলা এবং সব্যসাচীর লড়াইকে খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তানজিন-ফারহা। হাসপাতালের বিছানায়, হসপাতাকের পোশাক পরিহিতা তিশাকে আগলে রেখেছে ফারহান, এই ছবিটি দেখে যেন মুহূর্তের মধ্যে চমকে উঠেছেন নেটিজিনরা। হুবহু বাস্তবের ছবিটা যেন ফিরে দেখা গিয়েছে নাটকে। ঐন্দ্রিলার বাস্তব জীবনের লড়াইয়ের সময়ও একই রকম ছবি প্রকাশ্যে এসেছিল ঐন্দ্রিলা সব্যসাচীর। সেই একই ছবি দেখে আবারও আবেগে ভেসেছেন নেটিজনরা। দুই বাংলার দর্শকের সামনে এই ভালোবাসা আবারও যেন স্বপ্নের মতো ধরা দিল নাটকের মাধ্যমে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।