বৃষ্টি-বিকেল ও কাগজের নৌকা

Amit Patihar
৩ মিনিট
বৃষ্টি-বিকেল ও কাগজের নৌকা

বৃষ্টির একটা নিজস্ব গন্ধ থাকে। মরসুমের প্রথম বর্ষা যখন নেমে আসে আর্দ্র-তপ্ত পৃথিবীর বুকে, তখন একটা মনকেমন করা গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। এমন একটা গন্ধ, যার বিকল্প আজ অবধি বিশ্বের কোনও সুগন্ধি প্রস্তুতকারক কৃত্তিমভাবে তৈরি করতে সক্ষম হননি। বিজ্ঞানসম্মত ভাবে বৃষ্টির এই নিজস্ব গন্ধ সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ থাকলেও মানুষের মন সেই সব রহস্য কোথায় আর ভেদ করতে চায়! মানুষের মন বরং মেঘলা দিনে উড়ে যায় দূর তেপান্তরের মাঠে। যে মাঠের মাঝ বরাবর দু'টো গাছ একটা দমকা ঝোড়ো হাওয়ার বাহানায় এলিয়ে পড়ে একে অপরের বুকে। মানুষের মন বৃষ্টিদিনে কাগজের নৌকা বানায়, যে নৌকা দিকভ্রষ্ট হয়ে সে হারিয়ে ফেলেছিল ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠার অথৈ সমুদ্রের দিকে পাড়ি দিতে দিতে। মানুষের মন আজীবন ছাতা হারিয়ে ফেলতে চায় ঘোর বর্ষায়। কিন্তু দায়িত্ববোধ তাকে বারবার মনে করিয়ে দেয় সে বর্ষাতির কথা, সে আরও শক্ত করে ধরে নেয় ছাতার বাঁট।

মানুষের মন মুষলধারে বৃষ্টির বিন্দুমাত্র তোয়াক্কা না করে নেমে পড়ে কাদা মাখা মাঠে। প্রিয়বন্ধুদের সঙ্গে আরেকবার ফুটবল খেলতে, কাদা মাখামাখি করে ওলটপালট খেতে। জমা জলে ঝপাং করে লাফ দিতে, টিনের চালে বৃষ্টির গান শুনতে, পাতাদের গা বেয়ে বৃষ্টির ফোঁটার ঝরে পড়ার দিকে অপলক তাকিয়ে থাকতে, প্রিয় বান্ধবীর সঙ্গে ময়দান যেতে, মাঝদরিয়ায় মাঝির গান শুনতে...

হঠাৎ খুব শীত শীত করছে বুঝতে পেরে এসির রিমোটটা হাতে নিয়ে বন্ধ করে দিল সৌমিক। তার এমএনসি কোম্পানির এই বহুতল বিল্ডিংয়ের ২৭ তলাটা বৃষ্টি বাদলার দিনে এমনিই ঠাণ্ডা থাকে। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি নেমেছে শহরের প্রত্যেক কোণায়। এখন ঘড়ির কাঁটা প্রায় দুপুর দু'টো ছুঁইছুঁই, অথচ একনাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। একবারের জন্যও থামছে না। সৌমিক তার কেবিনের বাইরের দিকের ব্যালকনিটার দিকে তাকিয়ে এতক্ষন যেন কোথায় হারিয়ে গিয়েছিল। ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল হল, আজ তার তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা। বাবাকে নিয়ে সন্ধেবেলা আবার নার্সিংহোমে যাওয়ার কথা। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে।

সৌমিকের বাবার বয়স বছর ৮২। ভদ্রলোকের হৃদপিণ্ডে কিছু গণ্ডগোল ধরা পড়েছে। ডাক্তার বলেছেন, ৯৫ শতাংশ ব্লকেজ। বাঁচার চান্স নেই বললেই চলে। হয়তো অপারেশন টেবিলেই... ভদ্রলোক এই সবের পুরোটাই জানেন অবশ্য। ততদিন অবধি ডাক্তারবাবু খুব সাবধানে রাখতে বলেছেন ওঁকে। হাঁটাচলা একদম বারণ। গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে ফিরতে সৌমিক দেখল এক হাঁটু জল জমেছে শহরের বুকে। বাড়ি ফিরেই বাবার কাছে গিয়ে সৌমিক বাবাকে রেডি হয়ে নিতে বলে, গাড়ির কাছে ফিরে এল আবার। খানিকক্ষণ পর সৌমিকের বাবা বেরিয়ে এলেন। হাতে একটা কালো প্লাস্টিকের প্যাকেটে কী যেন নিয়ে এসেছেন সঙ্গে করে। গাড়িতে বাবাকে বসিয়ে সৌমিক গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল নার্সিংহোমের দিকে। বৃষ্টিটা এখনও এক নাগাড়ে পড়েই চলেছে। একটা সিগন্যালে গাড়িটা দাঁড় করিয়ে হঠাৎ পিছন ঘুরে বাবার দিকে তাকিয়ে হাঁ করে চেয়ে রইল সৌমিক...

সৌমিক দেখল, কালো প্লাস্টিকটা থেকে বছর বিরাশির মৃত্যুপথযাত্রী ভদ্রলোক একটা একটা করে লাল নীল কাগজ দিয়ে বানানো নৌকা ভাসিয়ে দিচ্ছেন বৃষ্টির জমা জলে আর আনমনে হেসে উঠছেন একগাল। তারপর গাড়ির জানলা থেকে হাত বাড়িয়ে হাতের তালুতে ধরে ফেলছেন বৃষ্টির ফোঁটা। মুখ বাড়িয়ে মেখে নিচ্ছেন বৃষ্টির ছাঁট। কান পেতে শুনছেন বৃষ্টির আওয়াজ। আকাশে জমা ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আছেন মুগ্ধ নয়নে। বিকালের পড়ন্ত রোদ্দুরের মতো ভদ্রলোকের মুখে লেগে থাকা একগাল হাসি যেন ছড়িয়ে পড়ল সৌমিকের দমবন্ধ করা এমএনসি কোম্পানির কেবিনে, সেই দূর-তেপান্তরের মাঠে, ছাতা হারানো দিনগুলোয়, কাদামাখা শৈশবের বিকালে, ঝপাং করে লাফ দেওয়া বৃষ্টির জমা জলে, প্রিয় বান্ধবীর সঙ্গে বৃষ্টি ভেজা ময়দানী দুপুরে আর শহরের অলিতে গলিতে জমে থাকা বৃষ্টি জমা জলে; বৃষ্টিকে ভালোবেসে কাটিয়ে দেওয়া একটা জন্মের লাল নীল কাগজের ইচ্ছের নৌকা হয়ে।

লিখেছেন
Amit Patihar
Amit Patihar
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।