কখনও রোহিঙ্গা, কখনও নারীত্ব নিয়ে প্রশ্ন! মমতাকে যে চোখে দেখেন অভিজিৎ

Abhijit Ganguly vs Mamata Banerjee: বিজেপি প্রার্থী অভিজিৎ বলেন, "তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও?”

inscript
২ মিনিট
কখনও রোহিঙ্গা, কখনও নারীত্ব নিয়ে প্রশ্ন! মমতাকে যে চোখে দেখেন অভিজিৎ

তিনি রাজ্য কাঁপিয়ে দেওয়া বিচারপতি। সারা বাংলার বঞ্চিত মানুষ এককালে তাঁকে দেখেই আস্থা ফিরে পেতেন বিচারব্যবস্থায়। বিচারপতিকে মসিহা বলেও মনে করতেন অনেকে। এখন সেই বিচারপতিই গলায় গেরুয়া ওড়না জড়িয়ে রাজনৈতিক নেতা, মানুষের ভোটপ্রার্থী। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে অশালীন কিছু বলেননি তিনি। রাজনীতিতে আসার পরেই নানা ইস্যুতেই বেলাগাম তাঁর জিহ্বা! বিচারপতি থেকে রাজনীতিতে এসে প্রথমেই কি শালীনতার পোশাকটি খুলে ফেলেছেন অভিজিৎ? অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একাধিক যে বিতর্কিত মন্তব্য করেছেন, তাতে গেরুয়া সংস্কৃতি নিয়েই ফের প্রশ্ন উঠছে।

তমলুক আসনে এবার লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ। তৃণমূল এর আগে অভিযোগ করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবারও অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হলদিয়ায় সম্প্রতি এক জনসভা করেন। সেখানে সন্দেশখালি ইস্যু নিয়ে কথা বলেন তিনি। বিজেপি প্রার্থী অভিজিৎ বলেন, "তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল ২০০০ টাকায়! মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি কত টাকায় বিক্রি হও?” মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অভিজিৎ আরও বলেন, "কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! তিনি আদৌ মহিলা কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার!” এখানেই শেষ না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিজিৎ বলেন, কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করান মুখ্যমন্ত্রী। রেখা পাত্র গরিব মানুষ। তিনি লোকের বাড়িতে কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী তিনি নন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, একজন মহিলা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে আরেকজন মহিলা সম্পর্কে এমন কথা বলতে পারেন তা ভেবে অবাক হয়ে যাচ্ছেন তিনি। অভিজিৎ প্রশ্ন তুলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ মহিলা তো?”

  • আপনার জন্য আরও কিছু লেখা
অভিজিৎ, দেবাংশু বনাম সায়ন, তমলুকে কতটা কঠিন হতে চলেছে বামেদের লড়াই?

Lok Sabha Election 2024: বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেখানে তমলুক কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে সায়নের নাম।

Abhijit Ganguly has crossed limits of decency by trying to put a supposed monetary value on the only female CM in India Smt.

, therefore disrespecting not just her but all the women of Bengal.

Bengal has no place for such blatant MISOGYNY and the agents of the…

— All India Trinamool Congress (@AITCofficial)

তৃণমূল এক্স-হ্যান্ডেলে লিখেছে, ‘‘অভিজিৎ ভদ্রতার সীমা লঙ্ঘন করে এতটাই নীচে নেমেছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর দাম ঠিক করছেন! এ কথা বলে তিনি মুখ্যমন্ত্রীকে অসম্মানিত করার পাশাপাশি বাংলার মহিলাদেরও অসম্মান করেছেন।’’ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা অভিজিৎকে এর আগে একাধিক আক্রমণ করেছেন। ‘বিচারপতির আসনে বসা কেউটে সাপ’ বলে কটাক্ষ করেছেন। ‘বিচারালয়ের কলঙ্ক’ বলে অভিহিত করে ‘দেহত্যাগে’র পরামর্শ দিয়েছেন অভিজিৎকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার পরে অভিজিৎ পাল্টা আক্রমণ করতেও ছাড়েননি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী কীভাবে বলতে পারেন যে, ভারতবর্ষের বিচারব্যবস্থা নাকি বিজেপির বিচারব্যবস্থা?”

একজন দীক্ষিত বিজেপি নেতার মতোই অভিজিৎ সেবার প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে? "তিনি রোহিঙ্গা নন তো?” সরাসরি প্রশ্ন করেছিলেন অভিজিৎ! সেই অভিজিৎ যিনি বিচারপতির আসনে থাকাকালীন মানুষকে দুর্নীতি মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন। চাকরিপ্রার্থীদের হকের কথা বলেছিলেন। রাজনৈতিক রং বদলাতে গিয়ে শালীনতার পাঠও একেবারেই চুকিয়ে ফেললেন মাননীয় প্রাক্তন বিচারপতি?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?