"মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে...", ধর্ষণের হুমকি থেকে রেহাই নেই মিমিরও!

Mimi Chakraborty Rape Threat: মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব ১০ লাখ ওঁর পরিবারকে।” গোটা পোস্টটিই অশ্রাব্য অশ্লীল শব্দে ভরপুর!

inscript
২ মিনিট
"মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে...", ধর্ষণের হুমকি থেকে রেহাই নেই মিমিরও!

বিচার চাইতে গিয়ে ঠিক যে কীসের বিচার চাইছেন মানুষ তা গুলিয়ে যায় অনেক সময়। ধর্ষণের মতো ইস্যুকে 'হুজুগ' বানিয়ে তোলা অনেকেই তাই একইসঙ্গে 'উই ওয়ান্ট জাস্টিস'ও বলছেন, আবার কোন কোন মেয়েদের জন্য ধর্ষণ বাড়ছে এই জাতীয় খাপও বসাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। একইসঙ্গে আরজি করের নির্যাতিতা তাঁদের 'বোন' হয়ে উঠছেন, আর অন্য মেয়েরা 'রাস্তার'! রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে আখেরে মহিলাকেই নিশানা করছেন অনেকে। যেমন নিশানায় এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য, সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। ১৪ অগাস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচিতে পথে নেমেছিলেন মিমি। রাজনৈতিকভাবে তাঁর বিরোধিতা করা যেতেই পারে, তাঁকে ব্যক্তিগতভাবেও কারও পছন্দ নাই হতে পারে। তা বলে একটি ধর্ষণের বিরোধিতা করতে গিয়ে আরেকটি ধর্ষণের ডাক! সোশ্যাল মিডিয়াতে এমনই পোস্ট করা হয়েছে মিমিকে নিয়ে!

মঙ্গলবার, ২০ আগস্ট মিমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, আরজি করের ধর্ষণ-খুন মামলার প্রতিবাদে পোস্ট করার পরে ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি। অশালীন মেসেজের তো ইয়ত্তা নেই! ওই পোস্টে কলকাতা পুলিশের সাইবার সেল বিভাগকেও ট্যাগ করেছেন মিমি। মিমি লিখেছেন, “আর আমরা নারীদের জন্য ন্যায়বিচার দাবি করছি? এ তো মাত্র কয়েকটা উদাহরণ, যেখানে ধর্ষণের হুমকিকে স্বাভাবিক করে তোলা হয়েছে! টক্সিক পুরুষরা ভিড়ের মধ্যে মুখোশ পরে এসে বলছে যে তারা মহিলাদের পাশে দাঁড়িয়েছে। এই তাঁদের বেড়ে ওঠার শিক্ষা?”

মিমির পোস্ট:

AND WE ARE DEMANDING JUSTICE FOR WOMEN RIGHT????

These are just few of them.

Where rape threats has been normalised by venomous men masking themselves in the crowd saying they stand by women.What upbringing nd education permits this????

— Mimi chakraborty (@mimichakraborty)

যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ মৃত্যুর প্রতিবাদে ১৪ অগস্ট মধ্যরাতে পথে নেমেছিলেন। সোশ্যাল মিডিয়াতে কদর্যভাষায় অপদস্থ করা হলো মিমি চক্রবর্তী। সরাসরি ধর্ষণের হুমকি পাচ্ছেন একজন প্রাক্তন সাংসদ! আমাদের রাজ্যে ধর্ষিতাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় ১০ লক্ষ টাকা। সেই মতো আরজি করের মৃতার পরিবারকেও ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়ার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ে হারানোর 'ক্ষতি' ১০ লাখ টাকা নিয়ে পূরণ করতে চাননি নির্যাতিতার বাবা-মা।

এই ক্ষতিপূরণ প্রসঙ্গেই মিমি চক্রবর্তীকে সরাসরি ধর্ষণের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি স্পষ্ট লিখছেন, “আজ যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দিত নাকি? মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেওয়া হলে আমি দিয়ে দেব ১০ লাখ ওঁর পরিবারকে।” গোটা পোস্টটিই অশ্রাব্য অশ্লীল শব্দে ভরপুর!

আরেকজন আবার পোস্ট করেছেন, “রেপটা মিমির সাথে হলে ভালো হতো"! ধর্ষণের সংস্কৃতিকে সোশ্যাল মিডিয়া কোন স্তরে নিয়ে গেছে তা খুব স্পষ্ট। তারকাদের প্রতি বিভিন্ন কারণেই মানুষ ক্ষুব্ধ থাকেন। তারকাদের আক্রমণ করার মধ্যে দিয়ে 'ইগো' শান্ত করা নতুন বিষয়ও না। কিন্তু ধর্ষণের হুমকি একটি অপরাধ! মিমির পাশে দাঁড়িয়ে চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পোস্ট করেন, "সেলেবদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।’

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।