ফের ক্যাম্পাসে ধর্ষণ! এবার কসবা! অভিযুক্ত কারা, ঠিক কী ঘটেছিল?

Law Student Gang-Raped : মূল অভিযুক্তর ফেসবুক প্রোফাইলে তৃণমূলের ছাত্র পরিষদের পরিচয় রয়েছে। সেখানে উল্লেখ রয়েছে তিনি দক্ষিণ কলকাতা জেলা টিএমসিপির সাংগঠনিক সম্পাদক।

inscript
৩ মিনিট
ফের ক্যাম্পাসে ধর্ষণ! এবার কসবা! অভিযুক্ত কারা, ঠিক কী ঘটেছিল?

আরজিকর-এর পর আরও একবার শিক্ষাঙ্গনে 'ধর্ষণ'। ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল ক্যাম্পাসের মধ্যেই। অভিযোগ দায়ের করা হয়েছে কসবা থানায়। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই ছাত্র-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত এখনও চলছে। অভিযুক্তরা কারা?

বুধবার তরুণী নিজেই কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাউথ ক্যালকাটা ল'কলেজে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৫ জুন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। কলেজ ক্যাম্পাসের ভিতরেই তরুণীকে ধর্ষণ করে বলে জানা গিয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কলেজরই প্রাক্তন ছাত্র। বাকি দু’জন কলেজের বর্তমান পড়ুয়া। অভিযোগের ভিত্তিতে তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কালীগঞ্জ: ঠিক কী ঘটেছিল ভোটগণনার দিন?

Kaliganj: তামান্নার মায়ের অভিযোগ, ঝুনু ওরফে কালিগঞ্জ তৃনমূল ব্লক সভাপতি দেবব্রত মুখার্জি ও নাসিরুদ্দিন আহমেদের মেয়ে (তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ)-র নির্দেশে বোমা ছুঁড়েছে দুষ্কৃতীরা।

পুলিশ জানিয়েছে, দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যে গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ১২টা নাগাদ তৃতীয় অভিযুক্তকে বাড়ি থেকে আটক করা হয়। তিন জনেরই মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। পুলিশ তরফে জানানো হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বর্তমানে সেই স্থান ঘিরে রাখা হয়েছে। সেখানে পর্যাপ্ত নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দাবি করা হচ্ছে, মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। তৃণমূলও পাল্টা দাবি করছে অভিযুক্তরা সংগঠনের কোনও পদে নেই। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘এ সব জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। পুলিশ এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
কমান্ডার অভিনন্দনকে আটক করেছিলেন, জঙ্গিদের গুলিতে নিহত সেই পাকিস্তানি মেজরই

Moiz Abbas Shah: ২০১৯ সালে ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন পাকিস্তানি মেজর মইজ আব্বাস শাহ।

আবার সাউথ ক্যালকাটা ল'কলেজের অধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় ২৭ জুন সকালে আনন্দবাজার অনলাইন-কে জানিয়েছেন, ‘‘আমি বিষয়টি জানতাম না। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আমাদের ক্লাস চলে। এই ঘটনা ঘটেছে তার অনেক পরে। এখন আমি কলেজে যাচ্ছি। তারপর বিষয়টি দেখছি। তবে এই ধরনের জঘন্য ঘটনার দায় কলেজ কোনও ভাবেই এড়িয়ে যাবে না। আইন অনুযায়ী যা শাস্তি হওয়া উচিত, তার ব্যবস্থা করা হবে।’’ পরে তিনি জানিয়েছেন, মূল অভিযুক্ত সাউথ ক্যালকাটা ল'কলেজের অস্থায়ী কর্মী। জিবি রেজলিউশনের মাধ্যমে তাঁকে নিয়োগ করা হয়েছিল। শুধুমাত্র ৪৫ দিনের জন্যই তাঁকে নেওয়া হয়েছিল। তিনি জানান, জিবি প্রেসিডেন্টকে পুরো ঘটনাটি জানানো হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পরই বিবৃতি জারি করে মহিলা কমিশন। জানানো হয়েছে, এই মর্মান্তিক ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গেও কথা বলেছে মহিলা কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় যা পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যেন বিস্তারিত তিন দিনের মধ্যে রিপোর্ট আকারে কমিশনের কাছে জমা দেওয়া হয়।

মূল অভিযুক্তর ফেসবুক প্রোফাইলে উল্লেখ রয়েছে তিনি দক্ষিণ কলকাতা জেলা টিএমসিপির সাংগঠনিক সম্পাদক। সাউথ ক্যালকাটা ল'কলেজের টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্টও ছিলেন। পেশাগত পরিচয় দেওয়া রয়েছে আলিপুর আদালতে ‘ক্রিমিনাল লইয়ার’ বা ফৌজদারি আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় শাসক দলের একাধিক নেতাদের সঙ্গেও তার ছবি রয়েছে। ২ দিন আগেও দক্ষিণ কলকাতার যুব তৃণমূলের সভাপতি পদে সার্থক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়ার পর যে অনুষ্ঠান হয়েছে সেখানেরও ছবি রয়েছে তার ফেসবুকে। যদিও এখন তৃণমূল ছাত্র পরিষদ এসব দাবি মানছে না। জানা গিয়েছে, ওই কলেজের ছাত্র-ছাত্রীরাও মূল অভিযুক্তকে শাসকদলের ঘনিষ্ঠ বলেই চেনে। কলেজের গভর্নিং বডির সঙ্গেও নাকি তার বেশ ভালো সম্পর্ক ছিল। অভিযোগ উঠছে, বাকি দুই অভিযুক্তও টিএমসিপি-র সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কলেজের সময় পেরিয়ে যাওয়ার পরেও ক্যাম্পাসে তারা কী করছিল? ক্ষমতার বলেই কি নির্যাতিতাকে জোর করে অভিযুক্তরা? প্রশ্ন উঠছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?