আম্বানি, আদানিদের থেকেও বেশি মোট সম্পত্তির পরিমাণ! চেনেন বিশ্বের ধনীতম এই মহিলাকে?

Richest woman in the world : বিশ্বসেরা ধনী এই মহিলার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে যে কারোর

Kankana Mukherjee
২ মিনিট
আম্বানি, আদানিদের থেকেও বেশি মোট সম্পত্তির পরিমাণ! চেনেন বিশ্বের ধনীতম এই মহিলাকে?

রামকৃষ্ণ দেব যতোই বলুক ‘টাকা মাটি, মাটি টাকা’, এই দুনিয়ায় টাকার কদর সবচাইতে বেশি। ধন সম্পত্তির নিরিখে এই বিশ্বের কে কথায় রয়েছেন সেই নিয়ে নিয়ত তরজা চলে। শেয়ার বাজারের ওঠা নামা থেকে শুরু করে ব্যবসায়িক লাভ ক্ষতির হিসেব, রাতারাতি বদলে দিতে পারে বিশ্বের ইকোনমিক গ্রাফ। আজ যিনি ধনীর তালিকায় শীর্ষে, রাতারাতিই হয়তো নেমে যেতে পারেন প্রথম কুড়ি জনের পরে। সম্প্রতি এমন ঘটনার সাক্ষী অবশ্য থেকেছে গোটা দুনিয়া। বেশ দীর্ঘ সময় জুড়ে খবরের শিরোনাম দখল করে ছিলেন আদানি গ্রুপ, এবং তাদের বিরুদ্ধে উঠে আসা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিক্রিয়া।

বিশ্ব সেরা ধনী ব্যক্তিদের তালিকায় আম্বানি আদানি ছাড়াও বিভিন্ন সময়ে থেকেছেন আরও অনেকেই। তবে সেই তালিকায় বারবারই সামনে এসেছে পুরুষদের নাম। কিন্তু জানেন কি, এই তালিকাটি রয়েছেন একজন মহিলাও। সম্পত্তির নিরিখে আম্বানি আদানিদেরও পিছনে ফেলেছেন তিনি। চেনেন বিশ্বের সবচেয়ে ধনী এই মহিলাকে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
মুকেশ আম্বানির মাইনের থেকেও পাবেন ৪ গুণ বেশি সাম্মানিক! কে এই রবি কুমার?

Cognizant CEO Ravi Kumar: রবি কুমারের বেতন প্যাকেজ বলছে, তাঁর বার্ষিক মোট বেতন ৭ মিলিয়ন ডলার, যার ভারতীয় টাকায় মূল্য ৫৭ কোটি।

মুকেশ আম্বানিকেই বর্তমানে ভারতের তথা এশিয়ার ধনীতম ব্যাক্তি হিসেবে চিহ্নিত করা। হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট আসার আগে এই তালিকায় ছিলেন গৌতম আদানি। যদিও এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই বেশ কিছু গ্রাফ বদলে গিয়েছে। রাতারাতি বেশ কিছু শেয়ার হারিয়েছেন গৌতম আদানি। বর্তমানে গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৪৯.৭ বিলিয়ন ডলার। অপরদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে ৮২ বিলিয়ন ডলার। কিন্তু এই পরিমাণকে অনেকটাই চাপিয়ে গিয়েছেন বিশ্বের ধনীতম এই মহিলা। মুকেশ এবং গৌতমের থেকে অনেক বেশি তাঁর মোট সম্পত্তির পরিমাণ।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ারসদের তালিকা। সেখানেই সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ধনসম্পত্তির বিচারে মুকেশ আম্বানি এই তালিকাতে ১৩ নম্বর স্থানে রয়েছেন। ভারত তথা এশিয়ার নিরিখে প্রথম হলেও যে মহিলা তাঁকে ছাপিয়ে গিয়ে বিশ্বের সবথেকে ধনী মহিলার শিরোপা অর্জন করেছেন তিনি হলেন ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুখা দেশে ৪০০ কোটির বাড়িতে থাকেন আদানি, কী আছে অন্দরে?

Goutam Adani : মাথার উপর জালিয়াতির অভিযোগ, অথচ থাকেন কিনা ৪০০ কোটি টাকার একটি অট্টালিকায়! এখানেই শেষ নয় রয়েছে আরো অনেক সম্পত্তির বহর

লরিয়াল কোম্পানির নাম শুনেছেন নিশ্চয়ই? শ্যাম্পু, সাবান, কন্ডিশনার জাতীয় স্নানের উপকরণের জন্য বিখ্যাত। কিন্তু জানেন ভারত তথা বাংলার মাটিতে যথেষ্ট জনপ্রিয় এই কোম্পানিটি আসলে বিদেশি ব্র্যান্ড। ফ্রান্সের এই কোম্পানিটির বর্তমান কর্নধারই হলেন বিশ্বের সবচেয়ে ধনী মহিলা। ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স এর দাদুর হতে প্রথম পথচলা শুরু করে লরিয়াল কোম্পানি। তবে বর্তমানে এর দায়ভার সামলাচ্ছেন ফ্রাঙ্কোয়েস। তবে যে বিষয়টি অবাক করবে তা হল, এতে তাঁর এবং তাঁর পরিবারের শুধু ৩৩ শতাংশই শেয়ার আছে। আর তাতেই ফ্রাঙ্কোয়েস হয়ে উঠেছেন বিশ্বের ধনীতম মহিলা।

ফ্রান্সের নাগরিক এই ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স। বর্তমানে প্যারিসেই থাকেন। তিনি বিবাহিতা। দুটি সন্তানও রয়েছে তাঁর। ঘর এবং বাইরে একসঙ্গে সামলাচ্ছেন তিনি। কাজের জগতেও উঠে এসেছেন শীর্ষে। বর্তমানে তিনি লরিয়াল কোম্পানির চেয়ারম্যান। ২০১৭ সাল থেকে তিনি এই কোম্পানির দায়িত্ব সামলাচ্ছেন। তার আগে এই দায়িত্ব ছিল তাঁর মা লিলিয়েন বেটেনকোর্টের হাতে। সেইসময় অবশ্য লিলিয়েনও ছিলেন বিশ্বের সব থেকে ধনী মহিলা। মায়ের মৃত্যুর পর ফ্রাঙ্কোয়েস উত্তরাধিকার সূত্রে এই দায়িত্ব পেয়েছেন। শুধু দায়িত্ব নয়, দায়ভার বহনের কাজটিও তিনি করেছেন যত্ন করে। মায়ের দেখানো পথই অনুসরণ করেছেন তিনি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৬.৩ বিলিয়ন ডলার। মহিলাদের মধ্যে প্রথম তবে বিশ্বের সবথেকে ধনীদের তালিকায় তার স্থান দ্বাদশ। তবে ঠিক পরেই অর্থাৎ ১৩ তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।