শেষ খড়কুটো ধরতে মরিয়া! ভারতের প্রত্যাঘাত এড়াতে যেভাবে ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান

India Pakistan Relation: পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার সময়, ভারতের আরেকটু দায়িত্বশীলতা দেখানো উচিত, বলছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

inscript
৩ মিনিট
শেষ খড়কুটো ধরতে মরিয়া! ভারতের প্রত্যাঘাত এড়াতে যেভাবে ঘুঁটি সাজাচ্ছে পাকিস্তান

ভারতকে বোঝাতে হবে যে এই মুহূর্তে বাকবিতণ্ডা থেকে সরে আসা উচিত তাদের। বদলে পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার সময়, ভারতের আরেকটু দায়িত্বশীলতা দেখানো উচিত। বক্তা, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শ্রোতা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন পর্যটক। সাম্প্রতিককালে এই অঞ্চলে এমন নৃশংস হামলা আর ঘটেনি। ঘটনার দায় স্বীকার করেছে পাক সমর্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাকিস্তান বলছে, এতে কোনওভাবেই তাদের 'হাত' নেই, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এরপর থেকে স্বাভাবিকভাবেই সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে, পাকিস্তান তার সেনা বাহিনীকে শক্তিশালী করছে এবং নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে এই হামলা মোকাবিলায় 'সমস্ত সিদ্ধান্ত নেওয়ার 'সম্পূর্ণ স্বাধীনতা' দিয়েছে। বোঝাই যাচ্ছে, দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ততর হচ্ছে। এমতাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র সংযমের আহ্বান জানিয়েছে। বলেছে এমন সংকট নিরসনের জন্য দুই পক্ষের সঙ্গেই আলোচনার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান মরিয়া হয়ে পাশে চাইছে আমেরিকাকে। শুধু মধ্যস্থতার জন্য এই আকুতি নয়, নিজেদের টলমলে অর্থনৈতিক সংকটের মধ্যে ভারতের থেকে যে কোনওরকমের প্রত্যাঘাত আটকাতে এখন পাকিস্তানের শেষ সম্বল আমেরিকাই!

পাক প্রধানমন্ত্রীকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোন করেন। প্রধানমন্ত্রী শেহবাজ ওই ফোনালাপেই ভারতকে বাকবিতণ্ডা কমাতে এবং দায়িত্বশীল আচরণ করার জন্য চাপ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন। শেহবাজ শরিফ বলেছেন, “ভারতের উত্তেজনাকর এবং উস্কানিমূলক আচরণকে গভীরভাবে হতাশাজনক এবং উদ্বেগজনক। সন্ত্রাসবাদকে পরাস্ত করতে পাকিস্তান যে প্রচেষ্টা চালাচ্ছে, বিশেষ করে আইএসকেপি (ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ), টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) এবং বিএলএ (বেলুচিস্তান লিবারেশন আর্মি)-কে ঠেকাতে পাকিস্তানের প্রয়াসকে প্রত্যাখ্যান করছে ভারতের এই উস্কানি"। সঠিক তথ্য প্রকাশের জন্য স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তান এক বিবৃতিতে বলছে, "সকল ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করার পাশাপাশি, প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের নেতৃত্বাধীন ভূমিকা এবং ৯০,০০০-এরও বেশি জীবন এবং ১৫২ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতির উপর জোর দিয়েছেন।”

সিন্ধু জল চুক্তি স্থগিত বিষয়ে পাক প্রধানমন্ত্রী বলেছেন যে, “এটা অত্যন্ত দুঃখজনক যে ভারত জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, যা পাকিস্তানের ২৪ কোটি মানুষের জীবনরেখা।” পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ সমাধানই দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায়। বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী শেহবাজ আমেরিকার শীর্ষ কূটনীতিককে জানিয়েছেন, পাকিস্তান এবং আমেরিকা গত সাত দশক ধরে একসঙ্গে কাজ করেছে এবং দুই পক্ষই সন্ত্রাসবাদ দমন এবং বর্ধিত অর্থনৈতিক সহযোগিতায় প্রস্তুত।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতের আক্রমণ আসন্ন, তৈরি পাক বাহিনী? যা জানাচ্ছেন পাক প্রতিরক্ষামন্ত্রী

Pahalgam Tensions: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সোমবার জানিয়েছেন, প্রতিবেশী ভারতের তরফে সামরিক আগ্রাসন 'আসন্ন’।

View this post on Instagram

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, রুবিও "এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।" পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, রুবিও বুধবার ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন। পহেলগাঁও হামলায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতকে উত্তেজনা হ্রাস এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করেছেন রুবিও। পাক উপ-প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও মার্কিন প্রশাসন আলোচনা করেছে।

পহেলগাঁও হামলার পর থেকেই, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এদিকে ভারত পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে। ভারত সরকারের জারি করা বিমানবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানি বিমানের উপর এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত বহাল থাকবে। পাকিস্তান সরকারের সূত্র জানাচ্ছে, গোয়েন্দাদের বিশ্বাসযোগ্য তথ্য থেকে জানা যাচ্ছে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?