কয়েক মাস পরেই বাংলাদেশের মাটিতে জাদু দেখাবেন মেসি! আদৌ সত্যি, নাকি ফের কোনও গুজব?

Argentina Lionel Messi in Bangladesh : তাও ২০২৩-এর জুনেই নাকি এমনটা হচ্ছে! এই খবর সামনে আসার পর রীতিমতো হইহই শুরু হয়ে গেল।

inscript
২ মিনিট
কয়েক মাস পরেই বাংলাদেশের মাটিতে জাদু দেখাবেন মেসি! আদৌ সত্যি, নাকি ফের কোনও গুজব?

এক মাস হয়ে গেল তিনি বিশ্বকাপ জিতেছেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন; পাশাপাশি দেশকেও দিয়েছেন সাধের সোনালি ট্রফিটি। ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার দাপট, বিশ্বকাপ জয় – সবকিছুর মূল সূত্রধর যে তিনিই! কথা হচ্ছে লিওনেল মেসিকে নিয়ে। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে গোটা বিশ্বেই এখন উন্মাদনা। সৌদি আরবের মাটিতে চির প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে লড়াইটাও লড়ে নিলেন।

এমনিতেই ফুটবল বাজারের গুজব, মেসিকে নেওয়ার জন্য নাকি বিরাট অঙ্কের প্রস্তাব রেখেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই খবরের পাশে আরও একটি ব্যাপারে নড়েচড়ে বসল এশিয়া। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মাটিতে এই খবরটি রীতিমতো ঝড় তুলল। মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা নাকি বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসছে! তাও ২০২৩-এর জুনেই নাকি এমনটা হচ্ছে! এই খবর সামনে আসার পর রীতিমতো হইহই শুরু হয়ে গেল।

এক নজরে মনে পড়ে যায় ২০১১ সালের কথা। সেই বছর কলকাতা ও ঢাকায় ফুটবল ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা দল। সেই দলের সঙ্গে ছিলেন মেসিও। অবশ্য সেসব ১২ বছর আগের ঘটনা। তবুও সেই স্মৃতি এখনও দুই বাংলার বুকে তরতাজা। ফের একবার ঢাকার মাটিতে সেই ছবিটাই ফিরতে চলেছে? ১৭ জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এমন খবরই সামনে আসে।

এমনিতে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক অনেকটাই বেশি। বিশ্বকাপের সময় সেই উন্মাদনার ছবি বারবার উঠে এসেছে পর্দায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও অবাক হয়ে গিয়েছে বাংলাদেশের এমন মেসি-প্রীতি দেখে। লা আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি স্বয়ং বাংলাদেশের প্রশংসা করেছেন। ফিফাও এমন উন্মাদনার দৃশ্য তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়। কাজেই বাংলাদেশে যদি আর্জেন্টিনা দল খেলতে আসে, তাতে অবাক হওয়ার কিছু থাকে না।

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সেই তত্ত্বই তুলে ধরে। তাদের বক্তব্য, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে নাকি কথা হয়ে গিয়েছে আর্জেন্টিনার। কয়েকটা বিষয় নিয়ে কথা চালাচালি হচ্ছে। তবে মেসিরা যে বাংলাদেশে জুন মাসে আসবেন, সেটা নাকি ‘পাকা খবর’। এমনটাই নাকি বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

কিন্তু সত্যিই কি মেসিরা আসবেন পদ্মাপারে? সেই প্রশ্ন তুলে ধরলেন খোদ আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন এদুল। নিজের টুইটারে তিনি বলেন, ২০২৩-র জুনে বাংলাদেশে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে নাকি কোনও চূড়ান্ত আলোচনাই হয়নি! এখনও কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবীকরণ করা বাকি। সেটা না হলে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারছে না আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

এরপরই শুরু হয় বিতর্ক। তাহলে এমন কথা বাইরে এল কেন? সত্যিই কি মেসিরা আসছেন না বাংলাদেশে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য বলছেন, সংবাদমাধ্যম তাঁর বক্তব্য বিকৃত করেছে। তিনি নাকি এমন কোনও কথাই বলেননি। বরং বলেছেন, বাংলাদেশে যাতে মেসিরা আসেন, তা নিয়ে আর্জেন্টিনাকে প্রস্তাব পাঠিয়েছেন। এছাড়াও ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন সংস্কার করা হচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কাজের কথাও বলা হয়েছে। এটি বাদ দিয়ে আর কোথায় খেলবেন মেসিরা? সেইসঙ্গে আছে অর্থের চাপ। এবারের আর্জেন্টিনা কিন্তু বিশ্বজয়ী; তাই তাদের অর্থও ২০১১-র থেকে অনেকটাই বেশি হবে। সেই অর্থ দেওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে কি? নানা প্রশ্নের ঘনঘটা ঘিরে রয়েছে ওপার বাংলাকে ঘিরে। সত্যি, নাকি ফের গুজব – এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

লিখেছেন
inscript
inscript
19 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রেমিকাও ক্রীড়াঙ্গনের মানুষ, পাঁচ বছরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন পিঙ্কি প্রামাণিক

Pinky Pramanik: পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে কোনো রাখঢাক রাখেননি পিঙ্কি। জীবনের বর্তমান অধ্যায়ে ভালোবাসার উপস্থিতি স্বীকার করে তিনি জানিয়েছেন, প্রায় পাঁচ বছর ধরে তিনি এক নারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁর এই জীবনসঙ্গীও ক্রীড়াঙ্গনেরই মানুষ, অর্থাৎ ‘মাঠের মানুষ’।

আমাকে দেখে লোকে জীবনের কঠিন সময়ে যেন মোটিভেশন পায়: পিঙ্কি প্রামাণিক

Pinki Pramanik Interview: তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে একটা সময়। সেই অন্ধকারের দিন কাটিয়ে তিনি ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তাঁর জীবনেও সম্পর্ক আছে। ইচ্ছা আছে সঙ্গিনীর সঙ্গে সংসার পাতার। আর স্বপ্ন আছে নিজের অ্যাকাডেমি গড়ে অ্যাথলিট তৈরির। ইনস্ক্রিপ্টের পডকাস্ট ‘অনিন্দ্য এবং’-এ এমনটাই বললেন পিঙ্কি প্রামাণিক।

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।