বিশ্বকাপের আগেই স্ত্রীর সঙ্গে তুলকালাম! আলোর আড়ালে থেকেই বিশ্বকাপ জয় রদ্রিগো ডি'পলের

Rodrigo De Paul Argentina World Champion: এ বছর জুলাই মাসে রদ্রিগোর প্রাক্তন স্ত্রী ক্যামেলিয়া হোমস তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Arunava Nag Roy
৪ মিনিট
বিশ্বকাপের আগেই স্ত্রীর সঙ্গে তুলকালাম! আলোর আড়ালে থেকেই বিশ্বকাপ জয় রদ্রিগো ডি'পলের

বিশ্বকাপের স্কোর শিটে তাঁর নাম আপনি দেখতে পাবেন না। নেই কোনও অ্যাসিস্টও। তবে একটি বিষয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাঁর ডেডিকেশনের কথা। তিনি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের মাঝ মাঠের অন্যতম স্তম্ভ, রদ্রিগো ডি'পল। ফ্রান্স আর্জেন্টিনা ম্যাচের সবাই মেসির কথা বলছে, ডি'মারিয়ার কথা বলছে, এমিলিয়ানো মার্তিনেজের কথা বলছে, এমবাপের কথা বলছেন। কিন্তু কেউই বলছেন না রদ্রিগো ডি'পলের কথা। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জীবনের অন্যতম সেরা খেলা খেলেছেন তিনি। খেলার প্রথমার্ধে তো জিরু, এমবাপে, গ্রিজম্যান, তুয়েচেমেনিদের উঠতেই দেননি তিনি। এনজো ফার্নান্দেজকে সঙ্গী করে মাঝ মাঠেই রুখে দিয়েছিলেন ফ্রেঞ্চ আর্মিকে। গোটা বিশ্বকাপ জুড়েই মাঝ মাঠে চমকপ্রদ খেলা খেলেছেন তিনি। দরকারে আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, মেসিদের জন্য আক্রমণ তৈরি করেছেন আবার প্রয়োজনে মোলিনা, রোমেরোদের সঙ্গে ডিফেন্স সামলেছেন। আবার সময় মতো, পেনাল্টি শুটআউটেও নিজের ঠান্ডা মাথার পরিচয় দিয়েছেন তিনি। সাত নম্বর জার্সিধারী এই প্লেয়ার আক্ষরিক অর্থেই টোটাল ফুটবলার।

আর্জেন্টিনা মিডফিল্ডে এক ভরসার প্রতীক রদ্রিগো ডি'পল। দুর্দান্ত ফর্মের মাধ্যমে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন অনেক আগেই। বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচেই ডি'পল পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। ময়দানে মেসি এবং ডি'পলের জুটি চোখ জুড়িয়ে দেবে। মেসি যখন আক্রমণ তৈরি করেন তখন মেসিকে কভার করেন রদ্রিগো ডি'পল। খেলার মাঠে অনেকেই বলেন তিনি মেসির বডিগার্ড। কেউ যদি মেসিকে ফাউল করে বা ট্যাকল করে তাহলে তাঁর অবস্থা খারাপ করে দেবেন ডি'পল। এর কয়েকটি ঝলক অবশ্য এই বিশ্বকাপেই দেখা গিয়েছে। প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য একজন ডি'পলই যথেষ্ট আর্জেন্টিনার। এবারের বিশ্বকাপেও প্রথম থেকেই মাঝ মাঠে নিজের কর্তৃত্ব দেখিয়ে খেলেছেন রদ্রিগো ডি'পল। বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডেও নজর কাড়া পারফরম্যান্স করেছিলেন রদ্রিগো ডি'পল এবং এই বিশ্বকাপের শেষে নিজেকে বিশ্বের সেরাদের সঙ্গে একই আসনে বসালেন তিনি। গত বছর আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল। সেই টুর্নামেন্টেও নিজের ছাপ রেখে যান রদ্রিগো। তাঁর এবং এনজো ফার্নান্দেজের জুটিকে যেন বিশ্বকাপের জন্যই তৈরি করছিলেন কোচ লিওনেল স্কলোনি।

মাঠে মেসির বডিগার্ড তিনি

  • আপনার জন্য আরও কিছু লেখা
"আমাকে খুন না করলে ওরা গোল পেতে পারবে না," যে ভাবে অঙ্ক মিলিয়ে দিলেন মার্টিনেজ

Emiliano Martinez Argentina: বিশ্বকাপের ফাইনালে আগে এই মার্টিনেজ বলেছিলেন, "এমবাপের ফুটবল জ্ঞানের ঘাটতি রয়েছে।"

তবে রদ্রিগো ডি'পলের আরও প্রশংসা করতে হবে তাঁর মানসিক দৃঢ়তার জন্য। বিশ্বকাপের আগেই ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে যাচ্ছিল তাঁর। অনেকেই মনে করেছিলেন এবারের বিশ্বকাপ খেলা হবে না রদ্রিগো ডি'পলের। এ বছর জুলাই মাসে রদ্রিগোর প্রাক্তন স্ত্রী ক্যামেলিয়া হোমস তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ বিবাহ বিচ্ছেদের প্রতিশ্রুতি মতো সন্তানদের দেখভালের জন্য খোরপোষ দিচ্ছেন না তিনি। বিশ্বকাপের প্রস্তুতি যখন তুঙ্গে তখন আইনি লড়াইয়ে ব্যস্ত ডি'পল। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়, ব্যক্তিগত জীবনের ঝামেলা মিটিয়ে তবেই দলে ফিরতে। কয়েক মাস আগেও যে বিশ্বকাপ নিশ্চিত মনে হয়েছিল, তা অনিশ্চিত হয়ে যায় ডি'পলের জন্য। শোনা যায় নিয়মিত ফোন করে রদ্রিগো ডি'পলকে সাহস জোগাতেন লিওনেল মেসি। কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে যায় যখন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ডি'পলের রিপ্লেসমেন্ট খুঁজতে শুরু করে দেয়। অবশেষে মামলার মীমাংসা হয় এবং বিশ্বকাপের ফাইনাল স্কোয়াডে নিজের নাম নথিভুক্ত করান রদ্রিগো ডি'পল। কঠিন সময়ে সংযম না হারিয়ে, মাথা ঠান্ডা রেখে, দাঁতে দাঁত চেপে লড়াই করে যান ডি'পল। মাঠেও তাঁর সেই চরিত্রের প্রতিফলন হয়।

রদ্রিগোর ব্যক্তিগত জীবন টালমাটাল

  • আপনার জন্য আরও কিছু লেখা
এমবাপেকে 'মৃত' ঘোষণা মার্টিনেজের, বিশ্বকাপ শেষেও তুলকালাম যে বিতর্কে

Fifa WorldCup 2022 Final : এমবাপেকে মৃত ঘোষণা করেই নীরবতা পালনের আর্জি জানালেন মার্টিনেজ

হবে নাই বা কেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে সংঘর্ষ করতে হয়েছে। ২৪ মে, ১৯৯৪ সালে আর্জেন্টিনার সারান্দিতে জন্মগ্রহণ করেছিলেন রদ্রিগো ডি'পল। বুয়েনেস আয়ার্সের নিকটস্থ এই শহরতলিতে ফুটবলের সেরকম পরিবেশ ছিল না। ফলত, ২০০২ সালে মাত্র আট বছর বয়সে সারান্দি ছেড়ে বুয়েনেস আয়ার্সে চলে আসেন ডি'পল। বুয়েনেস আয়ার্সে এসে এখানকার এফসি রেসিং ক্লাবের ইউথ অ্যাকাডেমিতে ভর্তি হয়ে যান রদ্রিগো ডি'পল। এফসি রেসিংয়ের মূল দলে খেলার সুযোগ আসে ১০ বছর পর, ২০১২ সালে। ইউথ সেটআপে ভালো খেললেও তাঁকে মূল দলে ডাকা হচ্ছিল না। অবশেষে ২০১২ সালে তাঁকে দু'টি ম্যাচের জন্য ডাকা হয়। দুর্ভাগ্যবশত দু'টিতেই বিচ্ছিরি ভাবে হেরে যায় এফসি রেসিং। এরপর কোচ বদল হয় এবং টিমের দরজাও খুলে যায় ডি'পলের জন্য। ২০১৩ সালে মোটামুটি নিয়মিতভাবে এফসি রেসিংয়ের হয়ে শুরু করতে থাকেন তিনি। এই সিজনে এফসি রেসিংয়ের হয়ে ১৯ ম্যাচে ৪ গোল করেন তিনি। পরের সিজেনে প্রথম দলের নিয়মিত খেলোয়াড় হয়ে যান। ২০১৪ সালে এফসি রেসিংয়ের হয়ে ৩৫ ম্যাচে ৬ গোল করেন তিনি। এরপরই তিনি স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নজরে চলে আসেন। ২০১৫ সালে ৬.৫ মিলিয়ন ডলারের মোটা ট্রান্সফার ফি দিয়ে পাঁচ বছরের চুক্তিতে এফসি রেসিং থেকে তাঁকে নিয়ে আসা হয় ভ্যালেন্সিয়ায়।

অ্যাটলেটিকো দি মাদ্রিদের অন্যতম ভরসা রদ্রিগো ডি'পল

লা-লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে- সব মিলিয়ে ভ্যালেন্সিয়ার হয়ে ৪৫টি ম্যাচ খেলেন ডি'পল। ২০১৬-১৭ মরশুমে তাঁকে লোনে পাঠিয়ে দেওয়া হয় তাঁর পুরনো ক্লাব এফসি রেসিংয়ে। এই মরশুমের শেষেই ডি'পলের ভাগ্য খুলে যায়। প্রায় ৮.৫ মিলিয়ন ডলারের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে সই করায় ইতালির ক্লাব উডিনেসে। সেই থেকে ২০২১ পর্যন্ত উডিনেসের হয়ে ১৭০-এর বেশি ম্যাচ খেলেছেন, করেছেন ৩৪ গোল। মাঝমাঠে কীভাবে দায়িত্ব নিয়ে খেলতে হয়, কীভাবে অধিনায়কত্ব করতে হয়- তাঁকে শিখিয়েছে এই ক্লাবটি। ডি'পলের নেতৃত্বেই মিলান, রোমা, নাপোলিকে হারিয়েছে উডিনেসে। এরপর গতবছর জুলাই মাসে উডিনেসে ছেড়ে অ্যাটলেটিকো দি মাদ্রিদে যোগ দেন রদ্রিগো। সেই থেকে এখনও পর্যন্ত অ্যাটলেটিকোর নিয়মিত মিডফিল্ডার তিনি। রদ্রিগোর আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৮ সালে ইরাকের বিরুদ্ধে। সেই থেকে এখনও পর্যন্ত দলের অন্যতম স্তম্ভ তিনি। ক্যারিয়ারের শুরুতে রিজার্ভ বেঞ্চ, সেখান থেকে প্রথম একাদশে আসা, বিশ্বকাপে প্রায় অনিশ্চিত হয়েও সত্ত্বেও শেষমেষ বিশ্বকাপ জেতা- লড়াইয়ের আরেক নাম রদ্রিগো ডি'পল।

লিখেছেন
Arunava Nag Roy
Arunava Nag Roy
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।