অন্তর্বর্তী জামিনে মুক্ত কেজরিওয়াল, সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে বদলে যাবে দিল্লি ভোটের ফলাফল?

Arvind Kejriwal gets bail: শুক্রবার বা শনিবার তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন কেজরি, তেমনটাই আশা করা যাচ্ছে। পয়লা জুন পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। তার পর ফের তাঁকে ফেরত আসতে হবে তিহাড় জেলেই।

Sohini Das
৩ মিনিট
অন্তর্বর্তী জামিনে মুক্ত কেজরিওয়াল, সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে বদলে যাবে দিল্লি ভোটের ফলাফল?

লোকসভা ভোট চলছে। ইতিমধ্যেই বেশ কয়েক দফা ভোটগ্রহণ সারা হয়ে গিয়েছে। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোট দিল্লিতে। গত দেড় মাস ধরে আবগারি দুর্নীতি মামলায় জেল বন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোটা ভোটপর্ব কি কাটবে তাঁর জেলেই? সেই সংশয়ের মধ্যেই শুক্রবার সুপ্রিম কোর্টে মিলল স্বস্তি। অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ২৩ দিনের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ২ জুন ফের তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

গত ২১ মার্চ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার পর থেকে জেলেই রয়েছেন কেজরি। প্রাথমিক ভাবে ইডি হেফাজতে থাকলেও পরবর্তী কালে তিহাড় জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। জামিনের আবেদন নিয়ে এর আগে নিম্ন আদালতের দ্বারস্থ হন কেজরি। তবে সেখানে আশার আলো দেখতে পাননি তিনি। অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। সেই মামলার আগের শুনানিতে কোনও রায় দেয়নি বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ। শুক্রবার অবশেষে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বেঞ্চ। যেখানে তাঁকে অন্তর্বর্তী জামিনের কথা জানানো হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জামিন পেতে চলেছেন কেজরিওয়াল! এবার দিল্লিতে বিজেপিকে উপড়ে ফেলতে পারবে আপ?

Arvind Kejriwal Bail: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসন, চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি- সবক'টিই জেতে বিজেপি।

শুক্রবার বা শনিবার তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন কেজরি, তেমনটাই আশা করা যাচ্ছে। পয়লা জুন পর্যন্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। পয়লা জুনের পর ফের তাঁকে ফেরত আসতে হবে তিহাড় জেলেই। দিল্লি ভোটের দিন তিনি হাজতমুক্ত থাকলেও ভোটগণনার দিন বাইরে থাকতে পারবেন না কেজরিওয়াল। সেই আবেদন আদালতে জানিয়েছিলেন কেজরির আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। জামিনের মেয়াদ বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করার আর্জি জানান। তবে সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে শীর্শ কোর্টে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের সময় জেলের বাইরে থাকবেন কেজরি। কিন্তু পরদিনই তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাকে ভোট দিচ্ছেন তার নেপথ্যেও আছে বিজ্ঞান! জানেন, কোন অঙ্ক মেনে চলে গণতন্ত্র?

Science of Election: প্রায়ই আমাদের চোখে পড়ে, সর্বসাকুল্যে ৫০%-এর কম ভোট পেয়েও জয়ী হচ্ছেন প্রার্থী। এটি এই 'এফ পি টি পি' পদ্ধতির আরেক সমস্যা।

তবে জামিন পেলেও দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না কেজরি। সই করতে পারবেন না কোনও ফাইলেও। এমনকী সরকারের কোনও কাজ বা প্রকল্প বন্ধের নির্দেশও দিতে পারবেন না তিনি। সে কথা সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে লোকসভা ভোটের বাজারে দিল্লির মুখ্যমন্ত্রীর জেলের বাইরে থাকা কি কোনও বড় প্রভাব ফেলতে পারবে লোকসভা ভোটের ফলাফলে, উঠছে প্রশ্ন। গত লোকসভা ভোটে সাতটি আসনের মধ্যে সাতটিই নিজেদের দখলে রাখতে পেরেছিল বিজেপি।

চাঁদনি চক আসনে বরাবরই জোর টক্কর হয়েছে কংগ্রেস-বিজেপির। আগে আসনটি ছিল কংগ্রেস নেতা কপিল সিব্বলের হাতে। ২০০৯ সালে সেটি ছিনিয়ে নেন বিজেপির হর্ষ বর্ধন। ২০১৪-তে উত্তর দিল্লিও কংগ্রেসের থেকে চলে যায় বিজেপির মনোজ তিওয়ারির হাতে। বাকি সব ক'টি আসনও ২০১৪ থেকে নিজেদের হাতে রেখেছে বিজেপি। এদিকে, এই লোকসভার অধিকাংশ বিধানসভা আসনই আবার আপের জমি। সেই শক্ত জমিতে কি সামান্য হলেও চিড় ধরেছে আপ সুপ্রিমোর জেলযাত্রায়। গোড়া থেকেই জেল থেকেই মুখ্যমন্ত্রীত্ব সামলানোর দাবি জানিয়ে এসেছেন কেজরি। তবে বাস্তবে তেমনটা হয়নি মোটেও। বরং কেজরির জেলে যাওয়াকেই ভোটের বাজারে হাতিয়ার করতে চেয়েছে আম আদমি দল। জোরদার প্রচার করেছে তারা 'জেল কা জবাব ভোট সে'। কেজরির জেল থেকে বেরিয়ে আসা সত্যিই কি উল্টেপাল্টে দিতে চলেছে এতদিনকার সমস্ত হিসেব?

কেজরির অনুপস্থিতির সুযোগ যতই বিজেপি নেওয়ার চেষ্টা করুক না কেন, কংগ্রেসও দিল্লিতে এবার ঘুঁটি সাজিয়েছে গুছিয়ে। এ বার মনোজ তিওয়াড়ির বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে তরুণ নেতা কানহাইয়া কুমারকে। আশা করা যাচ্ছে, উত্তর দিল্লিতে ভালো মতোই লড়াই হতে চলেছে কানহাইয়া-মনোজের। অন্য়দিকে কেজরি ফিরে এসে যদি প্রচারে জোর দেন, সেক্ষেত্রে দিল্লির বেশ কিছু আসনের উপর যে দাবি জমাতেই পারে আপ, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার উপর কেজরিকে জেলে পাঠানোর নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রের যে জল্পনা আকাশে বাতাসে ঘুরছে, তার কিছুটা সুবিধাও পেতে পারে আপ দিল্লিতে। তবে আসলে ঠিক কী ঘটতে চলেছে রাজধানীর রাজনীতিতে, তার সঠিক উত্তর মিলবে আগামী ৪ জুনেই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।