প্রবল বেগে ধেয়ে আসছে ৬৩০ ফুট লম্বা এই পাথরের টুকরো! পৃথিবীর দিন কি তবে শেষ?

Asteroid Earth Collision: ২০১২ সালে এই গ্রহাণুটি আবিষ্কৃত হয়েছিল। কিন্তু জেট প্রপালশন ল্যাবরেটরি সেই ১৯০৪ সাল থেকে এর গতিবিধি নজরে রাখছে।

inscript
২ মিনিট
প্রবল বেগে ধেয়ে আসছে ৬৩০ ফুট লম্বা এই পাথরের টুকরো! পৃথিবীর দিন কি তবে শেষ?

১৩ তারিখ, বৃহস্পতিবার। বিশালাকার এক গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ধাক্কা লাগলেই তবে শেষ? আর পৃথিবীতে প্রাণের কোনও অস্তিত্ব রইবে না? যাবতীয় গুছিয়ে রাখা জীবন এক নিমেষে ছারখার? এই জাতীয় ভয় পাওয়ার আগে জানা দরকার গ্রহাণু আসলে কতটা বিপজ্জনক হতে পারে। মনে রাখা দরকার, পৃথিবীর দিকে সহস্র বছর ধরে বিভিন্ন গ্রহাণু ধেয়ে আসে। মহাকাশে ঘুরতে থাকা এইসব পাথর খণ্ডের সঙ্গে পৃথিবীর মোলাকাত হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না। ইদানীং স্যাটেলাইট ব্যবস্থা আড়ে বহরে এতখানিই উন্নত হয়েছে যে আমরা সেই গ্রহাণুর পুঙ্খানুপুঙ্খ খবর জানতে পারছি। বিজ্ঞানীরা এই পাথর খণ্ডের নাম দিয়েছেন গ্রহাণু ৪৩৬৭৭৪ (2012 KY3) বা 2012 KY3। বৃহস্পতিবার সূর্যকে প্রদক্ষিণ করার পথে ৪৭,৮৪,১৩৯ কিলোমিটার দূরত্বে আমাদের পৃথিবীর সঙ্গে সাক্ষাৎ হবে এই গ্রহাণুর।

প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগৎ যখন তৈরি হচ্ছে তখন অবশিষ্ট কিছু পাথুরে টুকরো মহাকাশে থেকে যায়, এগুলিই বস্তুত গ্রহাণু। যে গ্রহাণুটি ধেয়ে আসছে তার গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৩,১৮০ কিলোমিটার, আর তা দৈর্ঘ্যে ৬৩০ ফুট!

2012 KY3 গ্রহাণুটিকে একটি নিয়ার আর্থ অবজেক্ট (NEO) হিসাবেই শ্রেণিবদ্ধ করা হয়েছে। এই গ্রহাণুর আকার প্রায় অর্ধেক থেকে এক কিলোমিটারের মধ্যে। নাসা জয়েন্ট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) বলছে, একটি গ্রহাণুকে পৃথিবীর কাছাকাছি বস্তু হিসাবে তখনই শ্রেণিবদ্ধ করা হয় যখন আমাদের গ্রহ থেকে এর দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ১.৩ গুণের কম হয়। উল্লেখ্য, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ৯৩ মিলিয়ন মাইল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার! ৩০,০০০,০০০,০০০ সূর্যকে গিলে খেতে পারে এই দানব!

The Biggest Black hole: একটি নক্ষত্রের মৃত্যু হলে একটি ব্ল্যাকহোল তৈরি হয়। আর এই ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের মাধ্যাকর্ষণ ক্ষেত্র অত্যন্ত বেশি।

এই গ্রহাণুটি ধেয়ে এসে ধাক্কা মারলে পৃথিবী কি শেষ হয়ে যেতে পারে? গ্রহাণুটিকে গ্রহ হত্যাকারী বস্তুর বিভাগেই রাখা হয়েছে। কারণ এক কিলোমিটার প্রস্থের চেয়ে বড় গ্রহাণুগুলি পৃথিবীর ঘন বায়ুমণ্ডলে প্রবেশ করে বেঁচে থাকার ক্ষমতা রাখে। যদিও 2012 KY3 পৃথিবীর জন্য খুব একটা বিপজ্জনক নয় কারণ এটি নিরাপদ দূরত্ব রেখেই পৃথিবীর পাশ দিয়ে সরে যাবে। ৪৭ লাখ কিলোমিটার দূরত্ব রেখে পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে এই গ্রহাণু।

২০১২ সালে এই গ্রহাণুটি আবিষ্কৃত হয়েছিল। কিন্তু জেট প্রপালশন ল্যাবরেটরি সেই ১৯০৪ সাল থেকে এর গতিবিধি নজরে রাখছে। শেষবার এই গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এসেছিল ২০১৯ সালের জানুয়ারিতে। সেবার পৃথিবী থেকে ৬,৮২,৮৮,৪৩৬ কিলোমিটারের মধ্যেই ছিল গ্রহাণুটি। এর পর আবার বছর দুয়েকের মধ্যেই, ২০২৫ সালে পৃথিবীর এত কাছাকাছি আসবে এই গ্রহাণু। এই গ্রহাণুটি সূর্যের চারপাশে তার কক্ষপথে চার বছর ধরে প্রদক্ষিণ করে।

যদিও এই গ্রহাণুটি নিরাপদেই পৃথিবীর পাশ কাটিয়ে চলে যাবে তাও বিজ্ঞানীরা আশঙ্কার কথা জিইয়ে রাখছেন। গ্রহাণুটি যদি পৃথিবীর সঙ্গে কোনও প্রকার সংঘর্ষ ঘটায় তাহলে ব্যাপক জটিল পরিস্থিতি দেখা দেবে। নাসা সম্প্রতি গ্রহাণু-হত্যাকারী মিশন 'ডবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা DART পরীক্ষা করেছে। একটি গ্রহাণুতে আঘাত করে এটিকে তার কক্ষপথ থেকে বেশ কিছুটা সরিয়ে দেওয়া গেছে। DART-ই ছিল প্রথম মহাকাশ মিশন যা গতির প্রভাবক দ্বারা কোনও গ্রহাণুর বিচ্যুতি পরিমাপ করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।