একটু খেলেই চাঙ্গা যৌবন! জনপ্রিয় শিলাজিত নিয়ে যে মিথগুলি আজও ছড়িয়ে রয়েছে মানুষের মধ্যে

Shilajit Ayurveda Myths : উত্তেজনায়, উদ্দীপনায় বহু বছর ধরে ভারতীয় পুরুষের সঙ্গী। হ্যাঁ, কথা হচ্ছে জনপ্রিয় ‘শিলাজিত’-কে নিয়েই।

inscript
৩ মিনিট
একটু খেলেই চাঙ্গা যৌবন! জনপ্রিয় শিলাজিত নিয়ে যে মিথগুলি আজও ছড়িয়ে রয়েছে মানুষের মধ্যে

ভারতের নিজস্ব চিকিৎসাশাস্ত্র আয়ুর্বেদ। কয়েক হাজার বছর ধরে প্রাকৃতিক সামগ্রীকে ব্যবহার করে মানবদেহের চিকিৎসার কথা বলে এসেছে এই শাস্ত্র। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথির দঙ্গলে এই আয়ুর্বেদও একটু একটু করে ফের লোকের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। সেই আয়ুর্বেদের হাত ধরেই ভারতীয়দের জীবনে এসেছে একটি বিশেষ পদার্থ। দেখতে গাঢ় কালো রংয়ের, পাথরের মতো। সেটাকেই শুদ্ধ করে ব্যবহার করে মানুষ। উত্তেজনায়, উদ্দীপনায় বহু বছর ধরে ভারতীয় পুরুষের সঙ্গী। হ্যাঁ, কথা হচ্ছে জনপ্রিয় ‘শিলাজিত’-কে নিয়েই।

যৌবন ধরে রাখতে কে না চায়! একটু বেশিদিন যৌবনের রস উপভোগ হবে, বেশিক্ষণ ধরে সেই উত্তেজনা জিইয়ে থাকবে শরীরে। সেই কাজেই বহু বছর ধরে ভারতের সঙ্গী শিলাজিত। এই পদার্থটি আসলে কী? ইতিহাস বলে, আনুমানিক ৫০০০ বছর আগে খোদ ভারতেই এই বিশেষ বস্তুটির আবিষ্কার হয়েছিল। হিমালয়ের ১৮,০০০ ফুট উচ্চতা থেকে এটি নিয়ে আসা হয়। মূলত হিমালয়ের সুউচ্চ পাথর থেকে এই কালো রংয়ের বস্তুটি পাওয়া যায়। আয়ুর্বেদেও এই শিলাজিতের উল্লেখ আছে। রয়েছে এর বিশেষ কিছু উপকারী মাহাত্ম্যও।

বহু বছর ধরে যৌন উদ্দীপক হিসেবে ব্যবহৃত হয় এই শিলাজিত। যত সময় গিয়েছে, শিলাজিতকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন মিথ। সেখানে নানা মুনির নানা মত। সেই মিথগুলি কি আদৌ সত্যি? নাকি স্রেফ জনপ্রিয়তার জন্য লোকমুখে ছড়িয়ে পড়েছে? আসুন, জেনে নেওয়া যাক এক ঝলকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লিঙ্গের দৈর্ঘ্যে ভারতের অবস্থান বিশ্বে কোথায়? যৌনাঙ্গের মাপ নিয়ে অবাক করা তথ্য এল সামনে

Male Private Part Size Index: ডিসেম্বর। হ্যাঁ, এই সেই সময় যখন লিঙ্গের দৈর্ঘ্য ঠান্ডার কারণে কমে যায়।

১) মিথ : শিলাজিত রোজ ব্যবহার করা উচিত নয়

শিলাজিতের মধ্যে প্রচুর মিনারেল রয়েছে। প্রচুর প্রয়োজনীয় উপাদান রয়েছে। অনেকেরই ধারণা, শিলাজিত রোজ ব্যবহার করা উচিত নয়। তাহলে শরীর খারাপ হতে পারে। কিন্তু এটি একেবারেই মিথ। সঠিক পরিমাণে প্রতিদিন শিলাজিত সেবন করলে বরং শক্তি বাড়বে। তবে সেই কাজটি করার আগে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

২) মিথ : শুদ্ধ করে নয়, একেবারে খাঁটি শিলাজিত ব্যবহার করা উচিত

  • আপনার জন্য আরও কিছু লেখা
নববর্ষের রাতে স্যুইগিতে ঢালাও কন্ডোম অর্ডার! দেশজুড়েই কি বাড়ছে যৌনতার চাহিদা?

New Year Condom Sale: প্রায় প্রায় ৩ হাজার মানুষ নববর্ষের রাতে Swiggy Instamart থেকে কন্ডোম অর্ডার করেছেন।

এমন কথা অনেকেই মনে করেন বটে; কিন্তু এটি একেবারেই ভুল। বরং আয়ুর্বেদ ও ডাক্তাররা বলে, একেবারে আসল ও খাঁটি শিলাজিত ব্যবয়াহ্র করলে হিতে বিপরীত হতে পারে। শিলাজিত যেহেতু পাহাড় থেকে সংগ্রহ করা হয়, তাই তার মধ্যে অনেক ধাতু মিশে থাকে। তার মধ্যে পারদ, আর্সেনিক, সীসার মতো ক্ষতিকারক ধাতুও থাকে। তাই শুদ্ধ না করে খেলে সেগুলো শরীরে প্রবেশ করে ভয়াবহ রোগের সৃষ্টি করবে।

৩) মিথ : শিলাজিত মানেই যৌন উদ্দীপক

এটাই হল আসল প্রশ্ন। ভায়াগ্রার নাম আমরা সবাই শুনেছি। মানুষের যৌন জীবনের সঙ্গে জড়িত এই বিশেষ ‘ওষুধ’টি। শিলাজিতকেও কার্যত আয়ুর্বেদের ‘ভায়াগ্রা’ বলে মনে করা হয়। যৌবনের প্রতীক হিসেবে, যৌন উত্তেজনা বজায় রাখতে অনেকেই এটি ব্যবহার করেন। সত্যিই কি শিলাজিত যৌন উদ্দীপক? আয়ুর্বেদ বলে, শিলাজিত সেবন করলে অবশ্যই মানুষের টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। ফলে মানুষের যৌন উত্তেজনাও বাড়ে। ভায়াগ্রাও এমন কাজই করে। কিন্তু শিলাজিতকে ভায়াগ্রার বিকল্প ভাবা ঠিক নয়। বরং সঠিক পরিমাণে শিলাজিত খেলে শরীরে নতুন কোষ তৈরি হয়। ত্বকের স্বাস্থ্য ও ঔজ্জ্বল্য আরও বাড়ে। আখেরে শরীর আরও সুস্থ থাকে।

৪) মিথ : গ্রীষ্মে একেবারেই শিলাজিত খাওয়া উচিত নয়

এটা ঠিকই যে, শিলাজিত খেলে শরীর গরম হয়। উত্তেজনা, উদ্দীপনা বাড়ে। কিন্তু গরমকালে খাওয়া যাবে না, সেটা একেবারেই নয়। আপনি অবশ্যই গ্রীষ্মেও শিলাজিত খেতে পারেন, তবে পরিমিত পরিমাণে। সেইসঙ্গে শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য বেশি করে, বারবার জল খেতে হবে। গরম দুধ, গরম জলের সঙ্গে সাধারণত এটি নেওয়া হয়। তবে অতি অবশ্যই, ডাক্তারের উপযুক্ত পরামর্শ নিতে হবে। সেটি ছাড়া শিলাজিত ব্যবহার না করাই ভালো।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।