আজীবন বিনেপয়সায় রোগী দেখেছেন, বাঙালির হৃদয়ে আজও আসন পাকা বিধান রায়ের

Bidhan Chandra Roy: ভোর ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করতেন। দুপুরে বিশ্রাম নিতেন ঘন্টাখানেক। মুখ্যমন্ত্রী হওয়ার পরও কলকাতায় থাকলে রোজ সকালে নিজের বাড়িতে বিনা পয়সায় ১৬ জন করে রোগী দেখতেন বিধানচন্দ্র রায়।

Sangita Ghorai
৪ মিনিট
আজীবন বিনেপয়সায় রোগী দেখেছেন, বাঙালির হৃদয়ে আজও আসন পাকা বিধান রায়ের

“আমি গণতন্ত্র, সমাজন্ত্র বুঝি না। শুধু বুঝি, সাধারণ মানুষকে কত বেশি সুবিধা দেওয়া যায়।” স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। চিকিৎসক হিসাবেও তাঁর দক্ষতা প্রশ্নাতীত। অনেকেই তাঁকে ধন্বন্তরির সঙ্গে তুলনা করতেন। কথা হচ্ছে ডঃ বিধান চন্দ্র রায়কে নিয়ে। একাধারে দক্ষ চিকিৎসক, অন্যদিকে কঠোর প্রশাসক। ভোর ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করতেন। দুপুরে বিশ্রাম নিতেন ঘন্টাখানেক। মুখ্যমন্ত্রী হওয়ার পরও কলকাতায় থাকলে রোজ সকালে নিজের বাড়িতে বিনা পয়সায় ১৬ জন করে রোগী দেখতেন বিধানচন্দ্র রায়।

১৮৮২ সালে ১ জুলাই বিহারের বাঁকিপুরে জন্ম। বাবা প্রকাশচন্দ্র সরকারি চাকরিতে উচ্চপদ পেয়েছিলেন। কিন্তু প্রথম জীবনে অর্থাভাব ও নানা বাধার সম্মুখীন হয়েছেন। তেমনই বিধানচন্দ্র রায়ও নানা ওঠা পড়া দেখেছেন তাঁর প্রাথমিক জীবনে। ১৮৯৭ সালে পাটনা কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে ১৮৯৯ সালে পাটনা কলেজ থেকে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন বিধানচন্দ্র রায়। সেখান থেকেই অঙ্কে অনার্স নিয়ে বিএ পাশ করে ১৯০১ সালে কলকাতায় আসেন তিনি। এখান থেকেই শুরু হয় তাঁর এক নতুন লড়াই।

বিধানচন্দ্র রায়ের বড়দা ছিলেন ব্যারিস্টার এবং মেজদা ছিলেন ইঞ্জিনিয়ার। তিনিও চাইতেন কোনও পেশাদার ডিগ্রি। তাই কলকাতায় এসে একইসঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজ এবং শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদন করেন। ভাগ্যচক্রে কলকাতা মেডিক্যাল কলেজের ভর্তির তালিকা আগে বের হয় এবং তিনি সেখানেই ভর্তি হন। ইতিহাস রচনার শুরু এখান থেকেই। বিধান যখন দ্বিতীয় বর্ষের ছাত্র, তাঁর বাবা অবসর নেন। ফলে নিজের খরচ জোগাতে কখনও বেসরকারি নার্সিং হোমে পুরুষ নার্স, কখনও বড় ডাক্তারের সহায়ক-ছাত্র হিসেবে কাজ করতেন। মেডিক্যাল কলেজে বিধানচন্দ্রের আদর্শ ছিলেন অধ্যাপক কর্নেল লিউকিস। যিনি তাঁকে বলেছিলেন, “কোনো সাহেবের সামনে একটু মাথা নোয়ালে, দ্বিগুণ নত করতে চাইবেন তিনি”। অধ্যাপক লিউকিসের এই কথা মাথায় রেখে চলতেন বিধানচন্দ্র রায়। স্বদেশে এমনকি বিদেশে পড়তে গিয়েও পদে পদে ইংরেজদের দ্বারা হেনস্থা হয়েছেন। স্বাধীনতা আন্দোলনেও অংশ নিয়েছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুলতে পারেননি নিজের প্রথম প্রেমিকাকে, এই শহরের নামে তাঁকে অমর করে গেলেন বিধান চন্দ্র রায়

D. Bidhan Chandra Roy: দুর্গাপুর, সল্টলেক, শকুন্তলা পার্কের মতো একাধিক টাউন তৈরি করা হলো কলকাতার আশেপাশে বেশ কিছু জায়গায়। সেরকম ভাবেই নদিয়ার রুজভেল্ট টাউন নতুন করে তৈরি করলেন ডঃ বিধান চন্দ্র রায়।

ন্যায়ের পক্ষে থাকার মাশুলও গুনতে হয়েছে বিধানচন্দ্র রায়কে। মেডিক্যাল কলেজের গেটের সামনে অধ্যাপক পিক-এর ঘোড়ার গাড়িকে ধাক্কা মারে ট্রাম। ওই সময় ঘটনাস্থলে ছিলেন বিধানচন্দ্র রায়। পরে অধ্যাপক পিক সাক্ষ্য দিতে বলেন তাঁকে। পিক চেয়েছিলেন বিধানচন্দ্র বলুন, দোষ ট্রামের। কিন্তু বিধানচন্দ্র রায় তাতে রাজি হননি। তিনি সাফ জানিয়ে দেন যে, তিনি যা দেখেছেন তাই বলবেন, দোষ ঘোড়ার গাড়ির ছিল। এতেই চটে যান অধ্যাপক পিক। এমবি-র পরীক্ষায় পাস মার্কস দেন না তাঁকে।

এরপর অধ্যাপক লিউকিসের পরামর্শে এলএমএস পরীক্ষায় বসেন বিধানচন্দ্র রায়। তারপর এমডি করে উচ্চশিক্ষার জন্য বিলেত যাওয়া। এখানেও লড়াই করতে হয়েছে তাঁকে। দুই শয্যার কেবিনে সাহেব সহযাত্রীর সঙ্গে ‘নেটিভ বেঙ্গলি’কে যেতে দিতে রাজি ছিল না জাহাজ সংস্থা। কিন্তু বিধানচন্দ্র রায়ও নাছোড়বান্দা। শেষমেষ ১৯০৯ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডন রওনা হন তিনি। সেন্ট বার্থোলোমিউস কলেজে ভর্তির জন্য বিধানকে সুপরিশপত্র লিখে দিয়েছিলেন সেই কলেজের প্রাক্তনী এবং কলকাতা মেডিক্যালের অধ্যপক লিউকিস। কিন্তু সেখানকার ডিন জানিয়ে দেন যে বিধানকে সেখানে পড়তে দেওয়া হবে না। কিন্তু শেষমেষ বিধানের একগুঁয়েমির চাপে ভর্তি নেন তাঁকে। এরপর খুবই অল্প সময়ের মধ্যেই বিদেশের উন্নত চিকিৎসা পদ্ধতি আয়ত্ত করে নেন তিনি। মাত্র দু’বছরের মধ্যেই একইসঙ্গে এমআরসিপি (মেডিসিন) এবং এফআরসিএস (শল্য চিকিৎসা) ডিগ্রি লাভ করেন বিধানচন্দ্র রায়। এরপর ফিরে আসেন দেশে।

১৯১১ সালে কলকাতায় ফিরে হ্যারিসন রোড (বর্তমান মহাত্মা গান্ধী রোড)-এ বাড়ি ভাড়া নেন। কলকাতা মেডিক্যাল কলেজে অধ্যাপক হওয়ার বাসনা নিয়ে যোগাযোগ করেন তৎকালীন বঙ্গ প্রদেশের সার্জন জেনারেলের সঙ্গে। কিন্তু তখন কলকাতা মেডিক্যাল কলেজে অধ্যাপকের পদ শুধু ইংরেজরাই পেত। ফলে বিধানচন্দ্র রায়কে জেলায় মেডিক্যাল অফিসার নতুবা ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের শিক্ষক হওয়ার জন্য বলা হয়। কলকাতা মেডিক্যাল কলেজে অধ্যাপনার সুযোগ না পেলেও বাইরে চিকিৎসক হিসেবে জনপ্রিয়তা বাড়তে থাকে বিধানচন্দ্রের। যেমন রোগ নিরাময়ের ক্ষমতা, তেমনই রোগ চিহ্নিত করার ক্ষমতা ছিল তাঁর। মানুষের কাছে তিনি হয়ে ওঠেন সাক্ষাৎ ধন্বন্তরি। মহাত্মা গান্ধীর চিকিৎসা করতেন বিধানচন্দ্র রায়ই। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, রাজেন্দ্রপ্রসাদের মতো ব্যক্তিরাও ছিলেন তাঁর রোগীর তালিকায়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিধানচন্দ্র রায় থেকে জ্যোতি বসু, এই মডেলের ফিয়াট পছন্দ ছিল সকলেরই

২০১৯ সালের অক্টোবর মাসের তিন তারিখ ছিল পঞ্চমী। রাত ২.৩০। তিনজন যাত্রীকে নিয়ে ফিয়াট ১১০০ কলকাতার উদ্দেশে রওনা দিল।

চিকিৎসক হিসেবেই জনপ্রিয় হয়েছেন প্রথমে, বলতে গেলে সক্রিয়ভাবে রাজনীতিতে ছিলেন না বিধানচন্দ্র রায়। খাতায়-কলমে রাজনীতিতে তাঁর প্রবেশ ১৯২৩ সালে বঙ্গীয় বিধান পরিষদের ভোটে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। ব্যারাকপুর কেন্দ্র থেকে থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন বিধানচন্দ্র রায়। তিন হাজারেরও বেশি ভোটে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে পা রাখেন পরিষদীয় রাজনীতিতে। এরপর ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে পরিষদীয় পদ ছেড়ে দেন বিধানচন্দ্র রায়। তবে ততদিনে তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হয়ে গিয়েছিলেন। ১৯২৮ সাল থেকেই কংগ্রেসে সক্রিয় ভূমিকায় ছিলেন তিনি। আইন অমান্য আন্দোলনের সময় জেলেও গিয়েছিলেন। পরের বছরই কলকাতার মেয়র পদের জন্য বিধানচন্দ্রের নাম প্রস্তাব করেছিলেন সুভাষচন্দ্র বসু।

ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর মহাত্মা গান্ধীর নির্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, বেকারত্ব, খাদ্য সঙ্কট- এমনই এক অস্থির সময়ে বাংলার দায়িত্ব নিয়েছিলেন বিধানচন্দ্র রায়। দক্ষতার সঙ্গে পালনও করেছেন সেই দায়িত্ব। বহু জনকল্যাণমূলক প্রকল্প চালু হয় তাঁরই আমলে। রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ, হরিণঘাটা সরকারি দুগ্ধ প্রকল্প, ব্যান্ডেল ও দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি রয়েছে সেই তালিকায়। কলকাতার উপর চাপ কমাতে তিনি তৈরি করেছিলেন কল্যানী ও সল্টলেক শহর। ডিভিসি, দুর্গাপুর ব্যারেজ তৈরি বিধনাচন্দ্রের আমলেই। তাঁর উদ্যোগেই দুর্গাপুরে গড়ে উঠেছে ইস্পাত কারখানা ও শিল্প নগরী। যাদবপুরের যক্ষ্মা হাসপাতাল, চিত্তরঞ্জন সেবাসদন সবই তাঁর উদ্যোগেই। বেসরকারি শিল্পের প্রসারও হয়েছিল তাঁর আমলে। হিন্দুস্থান মোটরস থেকে গ্লুকোনেট বহু কোম্পানি রয়েছে সেই তালিকায়। তাঁরই ভাবনার ফসল হলদিয়া শোধনাগার।

১৯৬১ সালে ‘ভারতরত্ন’ দেওয়া হয় তাঁকে। তখন তিনি অসুস্থ। কিন্তু কাজ থামাননি। ১৯৬২ সালে জন্মদিনের দিন দুপুর ১২টায় ওয়েলিংটন স্ট্রিটের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিধানচন্দ্র রায়। জন্মদিনের শুভেচ্ছাপ্রাপ্ত ফুলেই বিদায় সংবর্ধনা পান। তাঁর স্মরণে ১ জুলাই পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস।

লিখেছেন
Sangita Ghorai
Sangita Ghorai
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?