আবারও কি বড় টাকার ধাক্কা? সময়সীমা তো বাড়ল প্যান আধার লিংকের, জরিমানা কত দিতে হবে?

Pan-Aadhar Link : মার্চ ২০২৩ থেকে ফের বাড়িয়ে দেওয়া হল সময়সীমা, জানেন কেন এত তাড়াহুড়ো করেই করতে হচ্ছে প্যান আধার লিংক?

inscript
২ মিনিট
আবারও কি বড় টাকার ধাক্কা? সময়সীমা তো বাড়ল প্যান আধার লিংকের, জরিমানা কত দিতে হবে?

বিগত এক মাস ধরে প্যান এবং আধার লিংক নিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি। বারবার সময়সীমা বাড়ানোর পরও কেন্দ্রীয় সমীক্ষায় জানা গিয়েছে, এখনও সিংহভাগ ভারতীয় এই কাজ সম্পন্ন করিয়ে উঠতে পারেনি। এর আসল কারণ কি কেবল সাধারণ মানুষের অনীহা, নাকি সরকারের গাফিলতি সেই তর্ক যদিও সুদূরপ্রসারী। এবারের ডেডলাইন শেষ হতে বাকি মাত্র আর কয়েক ঘন্টা, ঠিক এরকম সময় ফের স্বস্তির খবর জারি করা হয় কেন্দ্রীয় আয়কর বিভাগের তরফে। সোমবার সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস এর তরফে ঘোষণা করা হয়েছে যে, ৩১ মার্চ ২০২৩ এর থেকে বাড়িয়ে নতুন সময়সীমা করা হল এই বছরের ৩০ জুন পর্যন্ত। করদাতাদের আরও কিছুটা সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

ফের সময়সীমা বাড়ায় কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আমজনতা সাময়িকভাবে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঠিকই তবে এর মাঝেই ভিতরে ভিতরে দানা পাকাতে থাকে অন্য আশঙ্কা। অতীতে এই প্যান এবং আধার কার্ড লিংক করানোর সময়সীমা যত বার বাড়ানো হয়েছে তার সিংয়ে যোগ হয়েছে অতিরিক্ত জরিমানার পরিমাণও। প্রাথমিকভাবে বিনামূল্যেই এই কাজ করা যেত, তবে গত বছর প্রথম সময়সীমা বাড়ার সঙ্গে যোগ হয় ৫০০ টাকা জরিমানার ফতোয়া, আর তার পর আবারও যখন সময়সীমা বাড়ে, তখন সেই জরিমানাও বেড়ে হয় দ্বিগুণ। মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত লিংক করানোর জন্য মাথা পিছু ১০০০ টাকা করে নির্ধারিত ছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আরও কিছুটা বাড়তি সময়, জানেন ঠিক কতদিন বাড়ল প্যান আধার লিংকের সময়সীমা?

Pan-Aadhar Link : মার্চ ২০২৩ থেকে ফের বাড়িয়ে দেওয়া হল সময়সীমা, জানেন কেন এত তাড়াহুড়ো করেই করতে হচ্ছে প্যান আধার লিংক?

এবার সময়সীমা বেড়ে হল ৩০ জুন, ২০২৩। ফলে স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতা। জরিমানা বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। কিন্তু এইসব আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, সময়সীমা তিন মাস বাড়লেও কোনও বর্ধিত জরিমানার টাকা গুনতে হবে না সাধারণ মানুষকে। তবে পাশাপাশি এও জানান হয়েছে হয়েছে যে, এই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে ২০২৩ সালের ১ জুলাই থেকে করদাতাদের PAN সম্পূর্ণ রূপে নিষ্ক্রিয় হয়ে যাবে। আর প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার জেরে যে সমস্যায় পড়তেই হবে তা হল :

১. নিষ্ক্রিয় PAN-এর বিরুদ্ধে কোনও অর্থ চোট হলে তা ফেরত দেওয়া হবে না

২. PAN নিষ্ক্রিয় থাকার সময়ে এই ধরনের ফেরতের ওপর কোনও রকম সুদ প্রদেয় হবে না।

প্রসঙ্গত, এখনও ঘরে বসেই করা যাবে এই লিংক। ইনকাম e-filing পোর্টাল অর্থাৎ incometaxindiaefilling.gov.in ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর পাঁচ থেকে সাত দিন সময় লাগছে লিংক পদ্ধতি সম্পন্ন হতে। এছাড়াও SMS এর মাধ্যমেও লিংক করা যাচ্ছে Pan-Aadhaar।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।