বিহারে শূন্য জন সুরজ! প্রশান্ত কিশোরের অঙ্ক কেন মিলল না?

Prashant Kishor’s Magic Failed in Bihar: বিশেষজ্ঞদের মতে, কিশোরের দল আলোচনায় ছিল, প্রচারেও এগিয়ে ছিল; কিন্তু ভোটাররা তাদের বিশ্বাসযোগ্য বিকল্প মনে করেননি।

inscript
২ মিনিট
বিহারে শূন্য জন সুরজ! প্রশান্ত কিশোরের অঙ্ক কেন মিলল না?

প্রায় এক দশক ধরে ভারতের রাজনৈতিক কৌশলের অঘোষিত জাদুকর ছিলেন প্রশান্ত কিশোর। নরেন্দ্র মোদি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়—দেশের তাবড় তাবড় নেতাদের জয়ের নকশা তিনি এঁকেছেন। কিন্তু নিজের দল নিয়ে রাজনীতির ময়দানে নামতেই তার ‘জাদু’ যেন উধাও হয়ে গেল।

বিহারে ভালো শাসনের প্রতিশ্রুতি দিয়ে, স্টার্টআপের মতো ঝকঝকে ভাবনা নিয়ে কিশোর গড়েছিলেন জন সুরজ। দু'বছর ধরে হাঁটলেন রাজ্য জুড়ে, গড়লেন বিস্তৃত সাংগঠনিক কাঠামো, ২৪৩টি আসনের প্রায় সবগুলোতেই প্রার্থী দাঁড় করালেন। কিন্তু ফলাফল? একটিও আসন নয়। সামান্য ভোট আর অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ঝড়ো জয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারে ভরাডুবির মধ্যেও যেভাবে ভেসে রইল বামেরা

Bihar Election Analysis: রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision) এবং জোটের অন্যান্য দলের নির্বাচনী কৌশল তাদের ক্ষতি করেছে।

বিশেষজ্ঞদের মতে, কিশোরের দল আলোচনায় ছিল, প্রচারেও এগিয়ে ছিল; কিন্তু ভোটাররা তাদের বিশ্বাসযোগ্য বিকল্প মনে করেননি। রাজনৈতিক বিশ্লেষক রাহুল ভার্মা দ্য হিন্দু-কে বলেন, “বিহারে কোনো অ্যান্টি-ইনকাম্বেন্সি ছিল না। ভোটাররা তাদের পুরনো সামাজিক-রাজনৈতিক আনুগত্যেই টিকে ছিলেন। তাই নতুন দলকে জায়গা দিতে চাননি।”

ভারতের রাজনীতির সাম্প্রতিক ইতিহাস দেখলে স্পষ্ট বোঝা যায় নতুন দল তখনই উঠে আসে, যখন তার পেছনে একটা আন্দোলন থাকে। যেমন তেলেগু দেশম পার্টি (১৯৮৩), অসম গণপরিষদ (১৯৮৫), আম আদমি পার্টি (অ্যান্টি-করাপশন মুভমেন্ট থেকে জন্ম) কিন্তু জন সুরজ কোনো আন্দোলন থেকে ওঠেনি। শুরু থেকেই এটা ছিল একটি পরিকল্পিত, কৌশল-নির্ভর রাজনৈতিক প্রকল্প। কিশোরের পদযাত্রা মানুষকে ছুঁতে চেয়েছিল ঠিকই, কিন্তু তাতে ছিল না আন্দোলনের মতো আবেগ বা উত্তেজনা। কিশোর ভিড় টানতেন, মিডিয়ার ফোকাস পেতেন, তরুণদের সঙ্গে কথা বলতেন কিন্তু সংগঠনের শক্তি গড়ে তুলতে পারেননি। বেশিরভাগ প্রার্থীই ছিলেন প্রথমবার নির্বাচনে নামা মুখ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জন সুরাজ একটা আইডিয়া-নির্ভর দল, আন্দোলন থেকে জন্ম নেয়নি; তাই আবেগের জোয়ার তৈরি হয়নি। পাশাপাশি তারা এও বলছেন, দল পরিচিতি পেয়েছে ঠিকই, কিন্তু কোনো নির্দিষ্ট সামাজিক ভিত্তি; যেমন জাতি, ধর্ম, অঞ্চল কোনোটাই পায়নি। এটাই বড় ব্যর্থতা। বিশ্লেষকরা আরেকটি বড় কারণ সামনে আনছেন, কিশোর নিজে কোনো আসনে লড়েননি। এতে হয়ত ভোটারদের মনে সন্দেহ তৈরি হয়েছে, তিনি কি সত্যিই বিকল্প হয়ে উঠতে চান, নাকি এটি একটি রাজনৈতিক ‘এক্সপেরিমেন্ট’? কিন্তু, দিল্লিতে কেজরিওয়াল নিজে লড়ে প্রতীকী বার্তা দিয়েছিলেন, যা জন সুরজের ক্ষেত্রে হয়নি।

তাহলে কি এখানেই জন সুরজের ইতি হলো? বিশেষজ্ঞরা বলছেন, না হয়নি। বিহারে রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে, জাতপাতের হিসেবও ধীরে ধীরে বদলাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, কিশোর যদি সংগঠন ধরে রাখেন, স্থানীয় নেতৃত্ব তৈরি করেন, ভোটের পর দল নিস্ক্রিয় না হয়ে মাঠে থাকে এবং পরেরবার নিজে লড়েন; তাহলেই ২০৩০ সালের নির্বাচনে জন সুরজ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?