নীতীশকে কেন আটকাতে পারল না তেজি ঘোড়া তেজস্বী?

Bihar Election 2025: সকাল ১০টা ১৯ মিনিটের আপডেট অনুযায়ী তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি ৫৯টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এবং জেডিইউ প্রত্যেকে অন্তত ৭১টি আসনে এগিয়ে আর কংগ্রেস মাত্র ১৪টি আসনে এগিয়ে রয়েছে।

inscript
২ মিনিট
নীতীশকে কেন আটকাতে পারল না তেজি ঘোড়া তেজস্বী?

হাইভোল্টেজ বিহার নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার দু’ঘণ্টা মধ্যেই ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। এনডিএ ইতোমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে, আর আরজেডি গতবারের তুলনায় অনেকটাই পিছিয়ে।

সকাল ১০টা ১৯ মিনিটের আপডেট অনুযায়ী তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি ৫৯টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এবং জেডিইউ প্রত্যেকে অন্তত ৭১টি আসনে এগিয়ে আর কংগ্রেস মাত্র ১৪টি আসনে এগিয়ে রয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারে নীতীশ: কংগ্রেসই 'মহাগঠবন্ধন'কে টেনে নামাচ্ছে?

Bihar Election Results: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতা মহাগঠবন্ধনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের দুর্বল পারফরম্যান্সই এই জোটকে পিছিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে।

এই নির্বাচনে আরজেডি ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে ১৪৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করে। কংগ্রেস ৬১টিতে প্রার্থী দিয়েছিল। বাকি আসনগুলো মহাগঠবন্ধনের অন্যান্যরা সুযোগ পায়। এর মধ্যে রয়েছে বামপন্থী দলগুলো এবং মুকেশ সাহনির বিকাশশীল ইনসান পার্টি। এনডিএ-র ক্ষেত্রে বিজেপি এবং জেডিইউ প্রত্যেকে ১০১টি আসন নিয়ে লড়ছে। এছাড়াও ময়দানে রয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপি (রাম বিলাস), জিতেন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা এবং অন্যান্য এনডিএ সঙ্গী।

২০২০-এর বিহার নির্বাচনে আরজেডি একক সর্ববৃহৎ দল হয়েছিল, কিন্তু কংগ্রেস মহাগঠবন্ধনকে পথে বসায়। কংগ্রেসের ব্যর্থতার সুযোগ নিয়ে এনডিএ সরকার গঠন করেছিল। আরজেডি যে ১৪৪টি আসনে লড়েছিল তার মধ্যে ৭৫টি জয় পায় তারা। কিন্তু কংগ্রেস ৭০টির মধ্যে মাত্র ১৯টি নিতে পেরেছিল। ২০২৫ হয়ত আরও করুণ ছবি তুলে ধরতে চলেছে।

উল্লেখ্য, নীতীশ কুমারের জেডিইউ ২০২০-এর তুলনায় এবার ভালো পারফর্ম করছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন বিরোধীরা নীতীশ কুমারের স্বাস্থ্যের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছ। বিজেপি নেতারা যদিও বারবার বলছিলে তারা নীতীশের নেতৃত্বে আস্থাশীল। তাঁর নেতৃত্বেই সরকার গড়া হবে।

প্রশ্ন হলো, 'অসুস্থ' নীতীশের রথ কেন আটকাতে পারলেন না দুই তেজি ঘোড়া তেজস্বী আর রাহুল? কোথায় গাফিলতি ছিল, খুঁজতে হবে তাদের। অন্য দিকে নীতীশের ক্যাশ ট্রান্সফার নীতিই কি বিহারে সব সমীকরণ তছনছ করে দিল? সে প্রশ্নও থাকবে।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রতিবেশীর ধর্ম দেখব না! গির্জায় হামলায় যা বলছে বাসন্তী

Basanti church: গির্জার সদস্য প্রদীপ মণ্ডল ইনস্ক্রিপ্টকে জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (CNI) বিশপ সুব্রত চক্রবর্তী পার্শ্ববর্তী এলাকার কয়েকটি গির্জার যাজকদের নিয়ে শান্তিপূর্ণ শোভাযাত্রা করে নারায়ণতলার নবনির্মিত গির্জায় পৌঁছন। তাঁদের স্বাগত জানাতে গির্জার ভিতরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রার্থনা শুরুর ঠিক আগে ৩০-৩৫ জনের একটি দল জোর করে গির্জায় ঢুকে পড়ে বলে দাবি তাঁর।

পাঁচ খুনের 'বদলা'? এবার গুয়াহাটিতে এনকাউন্টার পুলিশের

Guwahati Encounter: গুয়াহাটিতে হোটেলে ঢুকে পাঁচ জনকে খুনের অভিযোগে ধৃত ঘনকান্ত গগৈ পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, হেফাজত থেকে পালিয়ে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। একই সময়ে মধ্যপ্রদেশের দেওয়াস ও ভোপালে পৃথক এনকাউন্টারে তিন অভিযুক্ত গুলিবিদ্ধ হয়েছেন। কয়েক দিন আগেই বাংলায় গাইঘাটা ও সামশেরগঞ্জে দুই অভিযুক্তের মৃত্যু হয়েছিল।

আমেরিকার প্রথম মুসলিম সেনেটর, ট্রাম্পের ইসলামবিদ্বেষী প্রচারকে হারিয়ে ইতিহাস গড়লেন আবদুল এল-সায়েদ

Abdul El-Sayed: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর দলের একাধিক নেতা এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে ইসলামবিদ্বেষী প্রচার চালিয়েছিলেন। তাঁর ধর্মীয় পরিচয়কে সামনে এনে তাঁকে আমেরিকার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল।

কেন মিডটার্ম নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

US Midterm Elections 2026: মার্কিন মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের বড় ধাক্কা। কেন ট্রাম্পের ভরাডুবি? এরপর কোন পথে ওয়াশিংটন?

মিডটার্ম নির্বাচন: সংখ্যাগরিষ্ঠ আসন পেতে চলেছে ট্রাম্পের বিরোধী ডেমোক্র্যাটরা

US Midterm Elections 2026: ভোটের লড়াইয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেছে বিরোধী ডেমোক্র্যাটরা।

রামলীলার পর কী? কী করবেন বিরোধীরা?

INDIA bloc Unity Under strain: ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে ১ নভেম্বর রামলীলা ময়দানে ২১ দল একজোট হলেও মঞ্চ শেষেই ভেতরের টানাপোড়েন স্পষ্ট। বাম নেতাদের বক্তৃতায় প্রাধান্য, ‘ফ্যাসিবাদ’ বিরোধী সুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জাতীয় ভূমিকা’র সতর্কবার্তা। প্রিয়াঙ্কা, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত বক্তৃতার সুযোগ না পাওয়ায় শরিক-অসন্তোষ।

ট্রাম্পের অভিবাসন নীতিতে বিপাকে ভারতীয়রা, মিডটার্ম নির্বাচনে কতটা প্রভাব পড়বে?

US Midterm Elections 2026: ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের ৬২% ডেমোক্র্যাটদের পক্ষে। ট্রাম্পের এইচ-১বি ভিসা কড়াকড়ি ও অর্থনৈতিক নীতির জেরে ক্ষোভ বাড়ছে বলে জানাল কার্নেগির সমীক্ষা।

রামলীলার সভার জন্য ক্ষতি হয়েছে ছোট দোকানদারদের, কতটা প্রচার, কতটা সত্যি?

loss claim for Ramlila rally: রামলীলা ময়দানের সমাবেশ ঘিরে ছোট দোকানদারদের ‘২.৫ লক্ষ দোকান বন্ধ’ ও ‘১০-১১ হাজার কোটি টাকার ক্ষতি’র দাবি আসলে, দিল্লির ব্যবসায়ী সংগঠন সিটিআই-এর অনুমান আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপের হিসাবের ভিত্তিতে করা হয়েছে। বিজেপি-কংগ্রেস পাল্টাপাল্টি অভিযোগে এই সংখ্যাগুলি এখন রাজনৈতিক হাতিয়ার।