কলাপাতা ফেলে প্রতিবাদ! বিজেপির বনধে রাজ্যজুড়ে কোথায় কোথায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা?

BJP Bangla Bandh: সকাল থেকেই বিভিন্ন স্টেশনে ট্রেনের ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করেছেন বিজেপির কর্মীরা

subhajit putatunda
২ মিনিট
কলাপাতা ফেলে প্রতিবাদ! বিজেপির বনধে রাজ্যজুড়ে কোথায় কোথায় বিপর্যস্ত ট্রেন পরিষেবা?

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। সেই মিছিলে পুলিশের জুলুমের বিরুদ্ধে বুধবার বনধের ডাক দেয় বিজেপি। কলকাতা তো বটেই, বিভিন্ন জেলাতেও এই বনধের প্রভাব পড়েছে। ব্যাপক পরিমাণে রেল অবরোধ করছেন বিজেপি সমর্থকেরা। বুধবার সকাল থেকেই বিভিন্ন স্টেশনে ট্রেনের ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করার চেষ্টা করেছেন তাঁরা। ব্যারাকপুর রেল স্টেশন সংলগ্ন ১৪ নম্বর রেলগেটের কাছে বিজেপি রেল অবরোধ করে। বিজেপি নেতা কৌস্তভ বাগচী, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকাল সাড়ে ৬টা থেকেই রেল অবরোধ শুরু হয়। সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদাহ রানাঘাট শাখার ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ- ডাউন লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনগুলি। ব্যারাকপুর স্টেশনে বিজেপির মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। বিজেপির মিছিলকে ধাওয়া করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। রেল লাইন ধরে ছুটতে দেখা যায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।

মানকুণ্ডু স্টেশনে বিজেপির কর্মীরা রেল অবরোধ করলে বেশ কিছুক্ষণ স্টেশনে আটকে পড়ে ডাউন এবং আপ লাইনের ট্রেন। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হটাতে শুরু করলেই উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের হটাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ছোড়া হয় কাঁদানে গ্যাসও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বনধে উত্তাল বাংলা! ভাটপাড়ায় গুলি! কোচবিহার থেকে আসানসোল, কোথায় কী পরিস্থিতি?

BJP Bangla Bandh: ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায় গুলি চলার ঘটনায় বিজেপির একজন কর্মী আহত হয়েছেন বলেও খবর।

বনগাঁ, হাওড়া-ব্যান্ডল, কাটোয়াতেও রেল পরিষেবা ব্যাহত হয়েছে বনধের জেরে। সকাল ৬টা নাগাদ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা বনগাঁ স্টেশনে অবরোধ করে দেন। শিয়ালদহ-হাসনাবাদ লাইনেও ব্যাহত হয় পরিষেবা। বসিরহাট ভ্যাবলা স্টেশনে রেল অবরোধ করে বিজেপি, যার জেরে ডাউন হাসনাবাদ ও শিয়ালদা ডাউন লোকাল দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। বিজেপির ডাকা এই ১২ ঘণ্টা বন্ধের সমর্থনে পুরুলিয়া রেল স্টেশনের রেলপথে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকায় কিছুক্ষণের জন্য পুরুলিয়া টাটা, পুরুলিয়া আদ্রা ও পুরুলিয়া রাঁচি লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়, স্বাভাবিক ছন্দ ফিরে পায় ট্রেন চলাচল।

হুগলি, কাটোয়া, শিয়ালদহ দক্ষিণ শাখা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। বিভিন্ন লাইনে দাঁড়িয়ে আছে লোকাল ট্রেন। বিজেপির ডাকা বন্‌ধে সকালেই রেল অবরোধ হয় হুগলি স্টেশনে। ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকেছেন বিজেপি কর্মী সমর্থকরা। রেললাইনে শুয়ে পড়েন বিজেপি কর্মীরা।

মুর্শিদাবাদেও ট্রেন অবরোধ করে বিজেপি। প্রথমে জিয়াগঞ্জ স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বন্‌ধ সমর্থকেরা। মুর্শিদাবাদ স্টেশনে বিজেপি কর্মীরা ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দেন। পুলিশ এসে অবরোধকারীদের সরাতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ান বিজেপির কর্মীরা। পুলিশ অবশেষে বিক্ষোভকারীদের সরিয়ে ভাগীরথী এক্সপ্রেসকে মুর্শিদাবাদ স্টেশন থেকে রওনা করায়। তবে আবার বহরমপুর স্টেশনে এই এক্সপ্রেসকে আটকান বিজেপির বন্‌ধ সমর্থকরা।

রামপুরহাট স্টেশনেও রেল অবরোধ। রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন আটকে দেয় বিজেপির বিক্ষোভকারীরা। ট্রেনের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সকাল থেকে ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখাতেও। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলাতে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সকাল থেকেই ওই লাইনের একাধিক স্টেশনে ভিড় হয় রেল যাত্রীদের।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।