পচে গিয়েছে দুনিয়ার একটি ফুসফুসের ২২%! বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে যে ঘটনা

Amazon Forest: তদানীন্তন ব্রাজিল সরকারের বিরুদ্ধেই আমাজনকে ফেসবুকের মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠেছে।

Simanto Chowdhury
৩ মিনিট
পচে গিয়েছে দুনিয়ার একটি ফুসফুসের ২২%! বিশ্বজুড়ে তোলপাড় ফেলেছে যে ঘটনা

ধরুন, আপনার ফুসফুসের ২২ শতাংশ কাজ করছে না। কী হবে তহলে? শ্বাস-প্রশ্বাসে টান ধরবে। দম নিতে অসুবিধা হলে জীবন সংকট হতেই পারে। ঠিক যেমন করোনাভাইরাস হামলায় ক্ষতির মুখে পড়া ফুসফুস নিয়ে বা অন্য কারণে 'বুকের রোগ' বাঁধানো যে কারও ক্ষেত্রে হয়, বিশ্বের সেটাই হয়েছে। বিশ্ব ফুসফুসের দু'টি প্রধান অংশ, একটি হলো দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অরণ্য। অন্যটি আফ্রিকার কঙ্গো নদীর বনাঞ্চল। বিশালাকার এই দুই অরণ্যাঞ্চল লাগাতার চোরা কাঠ পাচারকারীদের হামলায় ও কৃত্রিম দাবানল তৈরি করায় কমতে শুরু করেছে। উপগ্রহ চিত্রে স্পষ্ট, দু'টি ফুসফুসই ক্ষতির মুখে। এর মধ্যে আমাজন নদীর বনাঞ্চলের ২২ শতাংশ শেষ।

কী হবে তাহলে?

সোজা হিসেব, দুনিয়ার দম বন্ধ হবে। অক্সিজেন উৎপাদন কমবে। আর অক্সিজেনে ভর করে বেঁচে থাকা সব প্রাণীর প্রাণ আঁইঢাঁই করবে। আমাজন নদীর গতিপথে পড়ছে দক্ষিণ আমেরিকার ৯টি দেশ। ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা। এদের মধ্যে ক্ষমতাশালী দু'টি দেশ ব্রাজিল ও ভেনেজুয়েলার সরকার রাজনৈতিক কারণে বিপরীতমুখী ছিল। তৎকালীন দক্ষিণপন্থী ব্রাজিল আর বামপন্থী ভেনেজুয়েলা (২০২১ সালের প্রেক্ষিত)। ফলে আমাজন নদী ও বনাঞ্চলের ব্যবহার নিয়ে পরস্পর বিরোধী অবস্থান ছিল তীব্র।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারতেও কি বাধ্যতামূলক হবে ভোট দেওয়া! বোলসেনারোর হার সবক শেখাবে বিজেপিকে?

Lula da Silva: যখনই দেখা গেছে, শাসকদল নিজেদের সমর্থকদের ভোট দেওয়াতে উৎসাহী করতে পারছেন না, তখনই তারা হারার ভয় পাচ্ছেন, আর তখনই তারা ভোটদানকে বাধ্যতামূলক করতে চাইছেন

ভেনেজুয়েলার অভিযোগ ছিল, আমাজনের একটি অংশকে কর্পোরেট হাতে তুলে দিয়ে প্রবল ক্ষতি করছে ব্রাজিল সরকার। বারবার ঘটা দাবানলের পিছনে আছে কর্পোরেট সংস্থার অভিসন্ধি। দক্ষিণ আমেরিকার কমবেশি বাম মানসকিতার কারণে আমাজন অববাহিকার বাকি কিছু দেশ একই অভিযোগ করছে। এই নিয়ে দশকের পর দশক তীব্র রাজনৈতিক-কূটনৈতিক ঘাত প্রতিঘাত চলছে। সরকারের রঙ পাল্টে গেলে সংঘাতের চরিত্র পাল্টায়। আবহাওয়া ও জলবায়ুর বিশেষজ্ঞরা বলছেন, বাম মানসিকতার দেশগুলি আমাজন রক্ষায় বেশি উদ্যোগী।

তাই ব্রাজিলের দক্ষিণপন্থী সরকারের বিরুদ্ধে আমাজন ধংসের অভিযোগ ছিল প্রবল। জলবায়ু সম্মেলনে (কপ ২৬) আমাজনের অন্যতম অংশীদার ব্রাজিলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সংঘটিত হয়েছিল। পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়ে দেন ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট জইর বলসোনারোর সরকার আমাজন নদী ও বনাঞ্চল থেকে মুনফার লোভে বিশ্বের ক্ষতি করছেন।

স্কটল্যান্ডের রাজধানী গ্লাসগোতে শেষ হওয়া জলবায়ু সম্মেলনে বিতর্কের মুখে পড়ে ব্রাজিল। চাপের মুখে ২০৩০ সাল নাগাদ আমাজনের বনাঞ্চল রক্ষায় প্রতিশ্রুতি দেয় ব্রাজিল। অথচ দেশটিতে গাছপালা নিধনের পরিমাণ দিন দিন বাড়ছে। এতে উদ্বিগ্ন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। দুনিয়ার ২০ শতাংশ অক্সিজেন আসে আমজন থেকে। ঘন অরণ্যের ৬০ শতাংশই ব্রাজিলে। অথচ আমাজনের ব্রাজিলীয় অংশে গত ১৫ বছরে গাছ কাটা হয়েছে সবচেয়ে বেশি, জানাচ্ছে ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা। সর্বশেষ তথ্য বলছে, গত ১ বছরে আমাজনে গাছ কাটার পরিমাণ ২২ শতাংশ। বনভূমির প্রায় ১৩ হাজার ২৩৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গাছ উজাড় করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ব্রাজিলের গদি উল্টোনো কতটা বাঁচাবে পৃথিবীর ফুসফুস আমাজনকে

Amazon forest: বিশ্বজুড়ে পরিবেশবিদরা এবং বিজ্ঞানীরা এখন এই আশাতেই বুক বাঁধছেন, যে সুসময় আসবে, আমাজন আবারও স্বমহিমায় পৃথিবীর বুকে রাজত্ব করবে।

পরিস্থিতি বুঝছে ব্রাজিল সরকার। ব্রাজিলের পরিবেশমন্ত্রী জোয়াকিম লেইটে জানিয়েছিলেন, এই তথ্য চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকেই উঠছে পরবর্তী প্রশ্ন। আমাজনের বাকি দেশগুলির বিশেষত ভেনেজুয়েলার রাজনৈতিক অবস্থান কি বিশ্বকে রক্ষা করতে পারে? পরিবেশ বিশেষজ্ঞদের মতামত, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা।

তদানীন্তন ব্রাজিল সরকারের বিরুদ্ধেই আমাজনকে ফেসবুকের মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠেছে। বিবিসি সেই খবর প্রকাশ করে। রিপোর্টে বলা হয় "ব্রাজিলে আমাজনের উষ্ণমণ্ডলীয় বনভূমির কিছু অংশ অবৈধভাবে ফেসবুকে বিক্রি করা হচ্ছে। যেসব এলাকা বিক্রি হচ্ছে এগুলো সংরক্ষিত এলাকা যার মধ্যে আছে জাতীয় বনভূমি এবং আদিবাসীদের জন্য নির্ধারিত এলাকা। ফেসবুকে 'ক্লাসিফায়েড অ্যাড' সেবার মাধ্যমে তালিকাভুক্ত আমাজনের এসব প্লটের কোনও কোনওটি এক হাজার ফুটবল মাঠের সমান বড়।"

বিবিসি স্টিং অপারেশনের মাধ্যমে ব্রাজিল সরকারের এই অবস্থানকে তুলেও ধরেছিল। রিপোর্টে বলা হয়, ব্রাজিলের আমাজন বনভূমি সবচেয়ে বেশি উজাড় হচ্ছে যেখানে সেই রাজ্যটির নাম রন্ডনিয়া। আমাজনের বনভূমি বিক্রির চক্রান্ত ফাঁস করতে বিবিসি সেখানকার চারজন বিক্রেতার সঙ্গে বৈঠকেরও ব্যবস্থা করে।

একনজরে আমাজন:

আমাজনের অববাহিকা পৃথিবীর সর্ববৃহৎ। প্রায় ৭০,৫০,০০০ বর্গ কিলোমিটার। আমাজন ব্রাজিলে শুধুমাত্র তার পুরো প্রবাহের পাঁচ ভাগের একভাগ নিয়ে প্রবেশ করে এবং সবশেষে আটলান্টিক মহাসাগরে গিয়ে মেশে। তবুও সেখানেই সবথেকে বড় প্রবাহ রয়েছে, যা অন্যান্য নদীর চেয়ে বেশি। আমাজন দুনিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। এর উৎস পেরুর আন্দিজ পর্বতমালায়। প্রায় ৩০০০ মাইল পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের যেকোনও নদীর তুলনায় বেশি। আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে ৪.২ মিলিয়ন ঘন ফুট জল সাগরে গিয়ে পড়ে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।