দাগ কাটতে পারল প্রশান্ত কিশোরের জন সুরজ?

Prashant Kishor Bihar election: জন সুরজকে এই নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে দেখা হচ্ছিল কারণ চাণক্যের আসনে ছিলেন প্রশান্ত কিশোর। বড় বড় নির্বাচন জয়ের ঈর্ষণীয় রেকর্ড রয়েছে।

inscript
২ মিনিট
দাগ কাটতে পারল প্রশান্ত কিশোরের জন সুরজ?

ভোটকুশলী প্রশান্ত কিশোরের জন সুরজ অভিষেকেই ব্যর্থ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিল এক্সিট পোলগুলি৷ শুক্রবার সকালে বিহার নির্বাচনের ভোট গণনা বলছে পুরোপুরি ব্যর্থ নন পিকে, তবে যে ঢক্কানিনাদ তিনি প্রাক-নির্বাচন পর্বে তিনি শুরু করেছিলেন তা আজ অনেকটাই ম্লান। প্রাথমিক লিডে জন সুরজ মাত্র দু'টি আসনে এগিয়ে রয়েছে। জন সুরজ বিহারের ২৪৩টি আসনের মধ্যে ২৩৮টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ইতোমধ্যেই শাসক জোট— ভারতীয় জনতা পার্টি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের নেতৃত্বাধীন, এবং চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির মতো ছোট জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে প্রথম থেকেই এগিয়ে গিয়েছে, মিলেছে এক্সিট ভবিষ্যদ্বাণী।

আসলে সকাল ৯টা ১৬ মিনিটে, গণনা শুরুর এক ঘণ্টারও কিছু বেশি সময়ের মধ্যে বিজেপি-জেডিইউ জোট সংখ্যাগরিষ্ঠতার ১২২ আসনের গণ্ডি পেরিয়ে গেছে এবং ৯টা ৫০ মিনিট নাগাদ ১৫০ আসনের গণ্ডি ছাড়িয়ে গেছে।

এবার এক্সিট পোলগুলো কিশোরের জন সুরজকে নাকচ করে দিয়েছিল। এনডিটিভির এক্সিট পোলে পিকের দল মাত্র একটি আসন পেতে পারে বলা হয়েছিল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারে নীতীশ: কংগ্রেসই 'মহাগঠবন্ধন'কে টেনে নামাচ্ছে?

Bihar Election Results: বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক প্রবণতা মহাগঠবন্ধনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের দুর্বল পারফরম্যান্সই এই জোটকে পিছিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে।

যদিও বিশ্লেষকরা বলছেন, জেতা হারা আসন দখল পেরিয়েও প্রশান্ত কিশোরের অনিবার্য ভূমিকা থাকবে এইব নির্বাচনে। দেখতে হবে তারা কত শতাংশ ভোট পেলেন এবং কাদের ঘরে সিঁদ কাটলেন। বিশেষ করে যদি বিরোধী মহাগঠবন্ধনের ভোটে থাবা বসায় পিকে, তা নতুন মূল্যায়নের পথ খুলে দেবেন।

একটি এক্সিট পোল, পিপলস পালস, ভবিষ্যদ্বাণী করেছিল জন সুরজ প্রায় ১০ শতাংশ ভোট তুলে নিতে পারে। এই অঙ্ক কিন্তু কংগ্রেসের চেয়েও বেশি— এবং নির্বাচনী অভিষেকে যাওয়া কোনো দলের জন্য স্বস্তিজনক ফল বলা চলে। যদিও পিকের দল যে দাবি করেছিল তার তুলনায় কিছুই নয়। পিপলস পালস এনডিএ-কে ৪৬.২ শতাংশ এবং বিরোধীদের ৩৭.৯ শতাংশ ভোটের পূর্বাভাস দিয়েছিল।

জন সুরজকে এই নির্বাচনে ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে দেখা হচ্ছিল কারণ প্রশান্ত কিশোরের অন্তত তিনবার বড় বড় নির্বাচনী জয়ের ঈর্ষণীয় রেকর্ড রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদি এমনকী নীতিশেরও জয়ের নেপথ্য কারিগর তিনি।

২০১৫-এ বিহারে নীতীশ কুমারের জন্য, ২০১৯-এ অন্ধ্রপ্রদেশে জগন মোহন রেড্ডি এবং ওয়াইএসআর কংগ্রেসের জন্য, এবং ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য ময়দানে নেমে অভাবনীয় সাফল্য এনে দিয়েছিলেন পিকে।

পিকের দাবি ছিল, তাঁর দল বিহারে হয় অভাবনীয় জয় পাবে অথবা ধস নামবে।

বিহারে দু’দফায় ভোট হয়েছে ৬ ও ১১ নভেম্বর। আর ১৪ নভেম্বর ফল ঘোষণা হচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।