বন্ধুর কাছে আমাকে কিছু লুকোতে হয় না

Children's Day 2024: বন্ধুর কাছে যা ইচ্ছে বলতে পারা যায়। বন্ধুকে নিজের পাশে বসিয়ে কত কথা বলা যায়!

Shrinika Mukherjee
১ মিনিট
বন্ধুর কাছে আমাকে কিছু লুকোতে হয় না

বন্ধু কী? বন্ধু কারা? কী করে বোঝাই! বন্ধু মানে সেই মানুষগুলো যারা আমাদের ভালোবাসে। বন্ধুত্ব মানে ভালোবাসা, হাসিকান্নায় পাশে থাকা। বন্ধু মানে আমার সঙ্গে কেউ আছে, যার জন্য স্কুলে যেতে ভালো লাগে। বন্ধু মানে প্রচুর উল্টোপাল্টা হইচই করা। পাশে বসা, হাসি আবার মন খারাপেও যেন বন্ধুই সব। বন্ধু মানে একা হওয়ার ভয় না থাকা।

আমার কাছে বন্ধুত্ব মানে একসঙ্গে টিফিন খাওয়া। শুধু টিফিন খেলেই তো হবে না। তাড়াতাড়ি খেতে হবে। কেন? কারণ তাড়াতাড়ি টিফিন খেলে তবেই তো খেলা যাবে। বন্ধুরা মিলে একসঙ্গে খেলব বলেই তো তাড়াতাড়ি টিফিন শেষ করা। বন্ধু মানে যার কাছে আমাকে কিছু লুকোতে হবে না। বন্ধুর কাছে যা ইচ্ছে বলতে পারা যায়। বন্ধুকে নিজের পাশে বসিয়ে কত কথা বলা যায়!

শুধু যে নিজের কথা বলার জন্যই বন্ধুত্ব তা তো না। আমার কোনও বন্ধুর যদি মন খারাপ থাকে তাহলে আমারও মন খারাপ হয়ে যায়। বন্ধুর কষ্টে মন খারাপ হওয়াও তো বন্ধুত্বই। বন্ধু খারাপ আছে, আমি আছি ওর পাশে। বন্ধু যেন আমাকে ওর কষ্টের কথা বলে। আমার কষ্ট হলেও যেন আমি বন্ধুদের বলতে পারি। আবার আনন্দগুলোও যেন বন্ধুদের সঙ্গে সবসময় ভাগ করে নিতে পারি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশে বড়রা এত ঝগড়া, মারামারি কেন করে?

Children's Day 2024: আমাদের দেশে আরও নতুন নতুন খাবার আবিষ্কার হওয়া উচিত। আর সেইসব খাবার যেন সবাই যখন ইচ্ছে খেতে পারে।

আসলে বন্ধুত্ব মানে একটা উত্তেজনা! বন্ধুদের সঙ্গে একসাথে ঘুরতে যাব। একসঙ্গে হইহই করে পিকনিক করব। একসঙ্গে লাফিয়ে দৌড়ে খেলতে পারব, আমার কাছে বন্ধুত্ব মানে তো এটাই। বন্ধুত্ব মানে আজকের আড়ি কালকের ভাবে গলে গলাগলি।

শ্রীনিকা মুখার্জি

তৃতীয় শ্রেণি

আসানসোল লরেটো কনভেন্ট

(শিশুর ছবি পরিবারের অনুমতিক্রমে ব্যবহৃত)

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।