ফের কাঠগড়ায় চিন! চেনা পশুটিই করোনার আসল কালপ্রিট! যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

Corona virus : ঠিক কীভাবে ছড়িয়েছিল অতিমারী করোনা? সাম্প্রতিক গবেষণা কীভাবে আবার কোণঠাসা করে দিল চিনকে?

inscript
২ মিনিট
ফের কাঠগড়ায় চিন! চেনা পশুটিই করোনার আসল কালপ্রিট! যে চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে ঠিকই, তবে রহস্যের সব জট ছাড়েনি এখনও। এখনও গবেষণা চলছে হালফিলের করোনা মহামারী নিয়ে। এমন একটা বিশ্বব্যাপী রোগের শুরুটা ঠিকই কীভাবে হয়েছে, কীভাবেই বা সেটি ছড়িয়ে পড়ে মহামারীর আকার ধারণ করল, এই সব প্রশ্নের প্রশ্নের সন্ধানে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতদিনের জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, বাদুড় কিংবা অন্য কোনও প্রাণী নয়, এক বিশেষ শ্রেণীর কুকুরই হল আসল কালপ্রিট। তার জন্য গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই রোগ।

প্রথম থেকেই করোনা অতিমারি নিয়ে লুকোচুরি চালাচ্ছিল চিন, এখনও সেই রেশ সম্পূর্ণ কাটেনি। গত শুক্রবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু চিনকে ভ্রৎসনা করে দেশের আধিকারিকদের সরাসরি প্রশ্ন করে। তিন বছর আগে করোনা নিয়ে হওয়া গবেষণার তথ্য কেন তারা গোপন করেছে সেই উত্তর জানতে চায়। অপরদিকে এইসময় ঘটে আরও এক চাঞ্চল্যকর বিষয়, জানুয়ারি মাসে এ সংক্রান্ত একটি রিপোর্ট অনলাইনে প্রকাশিত হলেও বর্তমানে তা আর খুঁজে পাওয়া যায় না অনলাইনে। ফলত গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়ে গিয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চেনা মুখই অচেনা! ভয়াবহ রোগের শিকার বহু কোভিড আক্রান্ত, উপসর্গ?

Long Covid Facial Blindness: মুখ চিনতে পারার অক্ষমতার এই স্নায়বিক ব্যাধি আসলে ঠিক কী? কোভিডের সঙ্গেই বা এর কী সম্পর্ক?

যদিও শেষ রক্ষা হয়নি চিনের, ওই তথ্যটি অনলাইন মাধ্যম থেকে মুছে দেওয়ার আগেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল তা ডাউনলোড করে নেয়। এবং সম্প্রতি ভাইরাস বিশেষজ্ঞরা সেই তথ্যগুলি বিশ্লেষণ করতে আরম্ভ করেন। ওই দলটির মতে, রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী সম্ভবত অতিমারির উৎস রাকুন প্রজাতির কুকুর। জানা গিয়েছে, এই কুকুরগুলির বেআইনি ব্যবসা হত চিনের ইউহানের হুয়ানান সিফুড হোলসেল মার্কেটে, ফলে খবর প্রকাশ্যে আসতেই ফের সংকটের মুখে পড়েছে চিন।

২০২০ সালে চিনের হুনান সি ফুড হোলসেল মার্কেট থেকে ও তার সংলগ্ন এলাকা থেকে নেওয়া লালারস পরীক্ষা করেছেন গবেষকরা। এই লালা রস থেকে প্রাপ্ত জেনেটিক ডেটাই সিংহভাগ নিশ্চিত করেছে রাকুন প্রজাতির কুকুরই হল করোনা ছড়ানোর আসল কারণ। এই গবেষণায় নেতৃত্ব দেন ক্রিস্টিয়ান আন্ডারসেন, মাইকেল ওরোবে এবং এডওয়ার্ড হোমস। সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানা যায়, ভাইরোলজিস্ট অ্যাঞ্জেলা রাসনুসেন বলছেন, ‘এটা খুবই পোক্ত ইঙ্গিত যে ওই এলাকার মার্কেটের পশুরাই আক্রান্ত ছিল। আর কোনও বিশ্লেষণই কার্যকরী নয় এতে।’ যদিও একেবারে চূড়ান্ত কোনও উপসংহার এখনই টানেননি বিজ্ঞানীরা। তবে চিনের তথ্য গোপন করে দেওয়াই আরও বেশি করে যাচাই করে দেয় এর সত্যতা, তা বলাই বাহুল্য।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।