ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও

Arka Chatterjee
৩ মিনিট
ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও

কমিউনিজম , লাল ঝান্ডা, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও, চীনের দালাল, অনেক কিছু শুনে শুনে কান টা একেবারে পচে গেছে, দুদিন অন্তর দু চার জন মানুষ এসে কান ভাঙাচ্ছে, "দেখেছেন সর্বহারার পার্টিকে, কেনো খাটছে এরা বলুন তো? কি পাবে এরা? এবারে তো দুটোই দল । ওরা যে কেনো মাঠে নামে ? ৩০ বছরেও এদের খিদে মেটেনি?"

"ব্যাটাচ্ছেলে-দের কাজ নেই। দেখুন না, পার্টি না... ক্যাটারিং সার্ভিস বোঝা দায়।

আস্তে আস্তে এই কমিউনিজম এর ধাক্কা-তে ব্যাটা রা ভারত টা কে নর্থ কোরিয়া বানিয়ে ছাড়বে।

"বুঝলেন এই সবই হলো গিয়ে মতাদর্শ, তা এই মতাদর্শ ধুয়ে কি জল খাবে ? দুদিন বাদে যখন বাপ টা রিটায়ার্ড করবে, তখন না খেতে পেয়ে মরবে।

সব বুজরুকি, খেটে খেতে হলে সব বেড়িয়ে যাবে, তখন দেখবো কত্তো বড়ো কমিউনিস্ট?"

আচ্ছা... ছোটো বেলায় বাবা মা কান টা মলে দিয়ে বলতো যে, 'এইবার যদি দেখেছি বই ছেড়ে উঠেছিস, দেখ তোকে কি করি ?' কিংবা মিঠে কথায় ভুলিয়ে নিমপাতা খাইয়েছে ?

মানে বাবা মা প্রোপাগান্ডা আওড়িয়ে ছিল??

প্রোপাগান্ডা , এই অদ্ভুত একটি বিষয় যা নিয়ে স্বেচ্ছাচারিতার শেষ নেই।

আচ্ছা বেঁচে থাকার জন্য কি কি করতে হবে , কোনটা কোনটা ভালো, কোন দিক ....ঠিক করে দেয় জীবনে চলার গতিপথ ?

হিন্দু ভাইরা বোনেরা বলবেন : গীতা হলো গিয়ে আদর্শ ভাবে কর্ম ও কর্মের মাধ্যমেই ধর্ম এইটাই হলো গিয়ে নীতি। আর গীতা-ই দেয় আমাদের পথ চলার দিশা ।

মুসলিম ভাই বোনেরা মনে করেন: কোরান অনুযায়ী রাসূলুল্লাহ বা আল্লাহ তালা, বা হজরত মুহাম্মদ এর জীবন ধারণের পথ অনুসরণ করা-ই হলো জীবন ধারনের পথ।

আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী রা মনে করেন, খ্রীষ্ট বা যীশু র দেখানো পথ হলো জীবন ধারণের উপযুক্ত রাস্তা ।

মানে গন্তব্য একটাই , রাস্তা টা হলো মত। চলার পথ টা ও এক কিন্তু ওই মতবাদ। যেটা আনতে বা ভাবতে গিয়ে হয় যুদ্ধ....মৃত্যু।

এইবার ভাবছেন আমি বলতে কি চাই ?? একবার বলছি কমিউনিজম আবার গীতা -কোরান আওড়াচ্ছি,

বক্তব্য টা হলো কিন্তু প্রোপাগান্ডা ।

'পথে এবার নামো সাথী পথেই হবে এই পথ চেনা',

এটা উচ্চ মতাদর্শ , সলিল বাবু , হেমন্ত মুখোপাধ্যায় এর মত বড় বড় শিল্পী রা সুর করেছেন গেয়েছেন।

সমস্যাও আবার ভিন্ন ধর্মীয় এইবারে আপনিই যদি প্রোপাগান্ডা বলে ফেলেন ?

আন্তর্জাতিক (পশ্চিমী) স্তরে আপনি আলোচিত হবেন, দু-একটা পুরস্কার ও পেতে পারেন!

শুধু বলতে হবে শৃঙ্খলা বিহীন ভাবে উড়িয়ে বাঁচো, আর তেলের দাম বাড়াও।কিছু বললে বলো ,'রাফেল চরকার আচ্ছে- দিন আয়েগা, জরুর আয়েগা।'

প্রোপাগান্ডা : "Information, especially of a biased or misleading nature, used to promote a political cause or point of view."

"উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা এমন ধরনের পক্ষপাতমূলক ও তথ্য যা একটি পক্ষপাত এর উদ্দেশ্যের প্রচারণায় ব্যবহৃত হয়। "

মানে কি দাঁড়াচ্ছে ? বুঝতে পারছেন ?

এইবার আমি শেষ। একটা মারও বাইরে পড়বে না।

আসলে আমি কোনো ধর্ম কেই প্রোপাগান্ডার তকমা দেওয়ার কথা বলিনি, বলা টা উচিত ও নয় ।কিন্তু সংজ্ঞা টা মিলে গেলো ?

কারণ বর্তমান পরিস্থিতি তে তালিবানরা বলছে একমাত্র আল্লাহ ই সব , মানতে কোনো দোষ নেই। ঠিক সেই তাকেই আমেরিকা বলছে প্রোপাগান্ডা,আবার যখন এই মুজাহিদীন-রাই ছিল আমেরিকার অস্ত্র, রাশিয়ার বিরুদ্ধে তখন মুজাহিদীন-দের গুলো প্রোপাগান্ডা ছিল না--- কি কিউট না!!

"সেই দিনের টুব্রই যে আজকের অ্যালকেমিস্ট "সেটা যে কে বোঝাবে ?

সারা পৃথিবীর কাছে সব সময় প্রমাণ করা,'সিনেমার মধ্য দিয়ে,লেখার মধ্য দিয়ে,কার্টুন এর মধ্য দিয়ে',যে রাশিয়ান মানেই কমিউনিস্ট আর রাশিয়ানরা-ই একমাত্র যারা পরমাণু বোমা নিয়ে ক্যাচ ক্যাচ খেলে আর আমেরিকানরা হলো সাধু পুরুষের উচ্চতম পর্যায় যারা পৃথিবী কে বাঁচায়।

তথ্য : অগুনতি

আর পৃথিবীর সব থেকে বড় গণহত্যার জন্য কে দায়ী সেই প্রশ্ন করলে, উত্তর লক্ষ লক্ষ জাপানিজ এক নিঃশ্বাসে বলবে।

তবে প্রোপাগান্ডা সেটা প্রোপাগান্ডা হয়,যেটা নর্থ কোরিয়া ও প্রচার করে, আমেরিকাও।

মাঝখান থেকে কেস খায় কমিউনিষ্ট পার্টির কিছু মানুষ যারা নিজের শিরদাঁড়া আদৌ বিক্রি হলো কি হলো না সেই নিয়ে চিন্তা করতে করতে দশটা-পাঁচটা অফিস করতে গিয়ে মরে যায়।

যদি কমিউনিজম এর প্রকৃত অর্থ বোঝা যায় তাতে,প্রায় এমন একটা পৃথিবীর কথা থাকবে,যেখানে কোনো দেশ থাকবে নাহ। আর যেখানে দেশ নেই সেখানে যুদ্ধ কোথায়,আর যুদ্ধ না থাকলে আহা,ভাবুন তো। হাঁটতে হাঁটতেই বাংলাদেশ পৌঁছে যাবো,কেউ কিছু জিজ্ঞাসা করবে না।

তাহলে কমিউনিজম যদি প্রোপাগান্ডা হয় "জন লেনন "-ও একই কথা বলেছিলেন ----

"Imagine there's no countries

It isn't hard to do

Nothing to kill or die for

And no religion, too

Imagine all the people

Livin' life in peace

You "

তথ্য : https://www.investopedia.com/terms/c/communism.asp

https://en.wikipedia.org/wiki/Quran

https://en.wikipedia.org/wiki/Bhagavad_Gita

https://en.wikipedia.org/wiki/Imagine_(John_Lennon_album)

লিখেছেন
Arka Chatterjee
Arka Chatterjee
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।