বিতর্কই তবে সত্যি? কোভিড ভ্যাকসিন নিয়ে দেহে বাড়ছে হার্ট, মস্তিষ্কের বিরল রোগ!

Covid-19 Vaccine Effect : যারা কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পরেও বেঁচে গিয়েছেন তারা ইওরোপিয় এবং চিনের মানুষদের তুলনায় বেশি ফুসফুস এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।

inscript
৩ মিনিট
বিতর্কই তবে সত্যি? কোভিড ভ্যাকসিন নিয়ে দেহে বাড়ছে হার্ট, মস্তিষ্কের বিরল রোগ!

বেশ কিছুটা সময় আগে, একাংশের মানুষ বলতে থাকেন কোভিডে যারা মারা যাননি, তাঁদের প্রাণ কাড়ছে কোভিড ভ্যাকসিন। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর ভ্যাকসিন নেওয়ার পরে নানা শারীরিক জটিলতায় ভুগেছেন অনেকেই, ভুগছেনও। বিশ্বের বৃহত্তম কোভিড গবেষণা সম্প্রতি এমন এক তথ্য সামনে এনেছে যা রীতিমতো ভয় ধরিয়ে দেয়। টিকা নিয়েছেন এমন ৯০ মিলিয়ন মানুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার মতো কোম্পানির ভ্যাকসিন মস্তিষ্ক, হার্ট এবং রক্তের বিরল রোগ বয়ে এনেছে শরীরে। কোভিড ভ্যাকসিন বিতর্ক কি তাহলে সত্য?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা শাখা, গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের গবেষকরা দেখেছেন যে, কোভিড ভ্যাকসিনেশনের ফলে ১৩ টি বিভিন্ন চিকিত্সা সমস্যাকে বাড়িয়ে তুলেছে যেগুলি রীতিমতো ভয়াবহ। এই সমীক্ষায় আটটি দেশের প্রায় ১০০ মিলিয়ন মানুষ, যারা টিকা নিয়েছেন তাঁদের উপর দীর্ঘ সমীক্ষা চালানো হয়। এই মানুষরা আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডের বাসিন্দা।

এই সমীক্ষা থেকে পাওয়া ফলাফল গবেষণা করে দেখা যায়, কোভিডের টিকা নেওয়ার পরে স্নায়বিক, রক্ত এবং হার্ট সংক্রান্ত সমস্যার সামান্য বৃদ্ধি ঘটেছে।

মায়োকার্ডাইটিসের বিরল ঘটনা - এটি আসলে হৃদপিণ্ডের প্রদাহ। দেখা গেছে ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার এমআরএনএ ভ্যাকসিনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডোজগুলির ফলে এই জটিল রোগটি বাসা বাঁধছে দেহে। দ্বিতীয় মডার্না ডোজ দেওয়ার পরে এই রোগের সর্বোচ্চ হার দেখা গেছে (প্রত্যাশিত হারের ৬.১ গুণ)।

পেরিকার্ডাইটিস - এটিও আরেকটি হৃদরোগ। যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে এই রোগের ঝুঁকি ৬.০ গুণ বেড়ে যায়। মডার্নার প্রথম এবং চতুর্থ ডোজ নেওয়া পরে পেরিকার্ডাইটিসের হার যথাক্রমে ১.৭ গুণ এবং ২.৬ গুণ বেড়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
চেনা মুখই অচেনা! ভয়াবহ রোগের শিকার বহু কোভিড আক্রান্ত, উপসর্গ?

Long Covid Facial Blindness: মুখ চিনতে পারার অক্ষমতার এই স্নায়বিক ব্যাধি আসলে ঠিক কী? কোভিডের সঙ্গেই বা এর কী সম্পর্ক?

যারা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়েছিলেন তাদের মধ্যে একটি বিরল স্নায়বিক ব্যাধিরও ঝুঁকি বাড়তে দেখা যায় — Guillain-Barre syndrome বা জিবি সিন্ড্রোম। রক্ত জমাট বাঁধার ঝুঁকি ৩.২ গুণ বেড়ে যায় তাদের।

সমীক্ষা অনুযায়ী, মডার্না ভ্যাকসিন গ্রহণের পর স্নায়বিক ব্যাধির বাড়বাড়ন্তের ঝুঁকিও দেখা গেছে। এই ভ্যাকসিন নেওয়ার পরে এনসেফালোমাইলাইটিস হওয়ার ঝুঁকি ৩.৮ গুণ বেশি ছিল। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পরে এই স্নায়বিক রোগের ঝুঁকি ২.২ গুণ বেশি বেড়ে যায়।

বিশেষজ্ঞরা কী বলছেন?

এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের মেডিসিনের অধ্যাপক ডাঃ মার্ক সিগেল, টিকা দেওয়ার সামগ্রিক নিরাপত্তা এবং সুবিধার উপরই জোর দিয়েছেন। জৈবপ্রযুক্তি সংস্থা সেন্টিভাইক্সের সিইও তথা বিশেষজ্ঞ জ্যাকব গ্লানভিল জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পরে প্রতিকূল ঘটনা ঘটার সম্ভাবনা তুলনায় কম, কোভিডে আক্রান্ত হওয়ার পর এই নানাবিধ জটিলতা বাড়ার আশঙ্কাই বেশি।

ভারতীয়রাও কি কোভিড ভ্যাকসিন নিয়ে ভুগছেন?

ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজের একটি নতুন গবেষণায় দেখা গেছে, যারা কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পরেও বেঁচে গিয়েছেন তারা ইওরোপিয় এবং চিনের মানুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হারে ফুসফুস এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন।

গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, এই আক্রান্ত মানুষরা বেশিরভাগই কোভিড-১৯ সংক্রমণের এক বছরের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন, তবে অন্যদের ফুসফুসের স্থায়ী ক্ষতি হয়েছে।

ভারতে মহামারীর প্রথম ঢেউয়ের সময় ২০৭ জন ভারতীয়ের উপর একটি গবেষণা করা হয়েছিল। পালমোনারি ফাংশন পরীক্ষা, ছয় মিনিটের হাঁটার পরীক্ষা, বুকের রেডিওগ্রাফি এবং সেন্ট জর্জের শ্বাসযন্ত্র সংক্রান্ত নানা প্রশ্ন ও পরীক্ষা চালানো হয় তাঁদের উপর।

এই রোগীদের ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা, ব্যায়াম করার ক্ষমতা, বুকের রেডিওগ্রাফি এবং জীবনের গুণগত মানের মূল্যায়ন করার পরে দেখা যায় কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরে ফুসফুসের ক্ষতি হয়ে গিয়েছে। একবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে বেশিরভাগ মানুষেরই ফুসফুসের কার্যকারিতায় স্থায়ী সমস্যার সৃষ্টি হয়েছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।