বছরে এক হাজার ৭০০ কোটি টাকা বেতন! কেন এই ক্লাব বেছে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo Al Nassr Transfer : এবার পাড়ি দিলেন আরব্য রজনীর দেশে। ২০২২ সালের শেষ দিনেই জানালেন নতুন ক্লাবের কথা।

Aritra Som
৩ মিনিট
বছরে এক হাজার ৭০০ কোটি টাকা বেতন! কেন এই ক্লাব বেছে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বহুদিন ধরেই কানাঘুষো চলছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসান হল। স্পোর্টিং লিসবন, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবার পাড়ি দিলেন আরব্য রজনীর দেশে। ২০২২ সালের শেষ দিনেই তিনি জানালেন নতুন ক্লাবে যোগদানের কথা। যে খবর শুনে আনন্দের সঙ্গে খানিক তাজ্জবও হয়ে যান রোনাল্ডো ভক্তরা।

কেন? কারণ এবার ইউরোপে নয়, আরবের একটি ক্লাবে নিজের নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রজন্মের অন্যতম কিংবদন্তি এই ফুটবলার যোগ দিলেন সৌদি আরবের আল নাসের ক্লাবে (Al Nassr FC)। আড়াই বছরের জন্য এই দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনাল্ডো। আল নাসের ক্লাব এবং রোনাল্ডো – উভয় পক্ষই এই কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কত পাচ্ছেন তিনি? জানা গিয়েছে, বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোরও বেশি অঙ্কের চুক্তি স্বাক্ষর হয়েছে। মানে বছরে প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা! গোটা বিশ্বে এত মূল্য আর কোনও ফুটবলার পেয়েছেন কিনা সন্দেহ।

History in the making. This is a signing that will not only inspire our club to achieve even greater success but inspire our league, our nation and future generations, boys and girls to be the best version of themselves. Welcome

to your new home

— AlNassr FC (@AlNassrFC_EN)

১৯৫৫ সালে তৈরি হয়েছিল আল নাসের ক্লাব। সৌদি আরবের প্রো লিগের অন্যতম এই দলটিই কেন বেছে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের আগে থেকেই নানা বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। রোনাল্ডোর একটি সাক্ষাৎকার সেই আগুনে ঘি ফেলে। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে দীর্ঘদিন বেঞ্চে কাটিয়েছেন তিনি। বিশ্বকাপেও ছবিটা একই ছিল। তাঁর দুরন্ত ফর্মের ধারেকাছেও ছিলেন না পর্তুগিজ মহাতারকা। ম্যাঞ্চেস্টার ছেড়ে বেরিয়ে আসার পর কোনও ক্লাব পাননি তিনি। বিশ্বকাপে ছিটকে যাওয়ার পর রিয়াল মাদ্রিদে গিয়ে ট্রেনিং শুরু করেছিলেন। সেই ছবি নতুন করে জল্পনা তৈরি করে। পাশাপাশি সৌদির আল নাসেরও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

🇸🇦✍️A breakdown of Cristiano Ronaldo’s two-year contract with Saudi Arabian club Al Nassr;

💶€200M/year

💶€16.67M/month

💶€3.888M/week

💶€555,555/day

💶€23,150/hour

💶€386/minute

💶€6.5/second

💰It’s the BIGGEST CONTRACT EVER in the history of football.

|

— FIFA World Cup Stats (@alimo_philip)

শেষমেশ ইউরোপ ছেড়ে এশিয়ার দিকেই পা বাড়ালেন তিনি। কারণ কি কেবল অত্যাধিক টাকার অঙ্ক? আল নাসের কর্তৃপক্ষ যদিও বলেছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগমন সৌদি আরবের ফুটবলকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এখানকার তরুণ, কিশোররা তাঁকে দেখে অনুপ্রাণিত হবেন। রোনাল্ডোর বক্তব্যও প্রায় একই। ইউরোপে যাবতীয় সম্মান পেয়ে গিয়েছেন তিনি। তাঁর ট্রফি ক্যাবিনেট ঝকঝক করছে। এবার এশিয়ার ফুটবলেও তিনি নিজের অবদান রাখতে চান। ২০২২ বিশ্বকাপ দেখিয়ে দিয়েছে এশিয়ার পাওয়ার হাউজদের শক্তি। তাই এই মহাদ্দেশের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে চান রোনাল্ডো।

অবশ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই ট্রান্সফারে খানিকটা আশার আলো দেখছেন ভারতীয় ভক্তরা। সৌদি আরবের এই ক্লাব আল নাসের প্রো লিগের দ্বিতীয় স্থানে রয়েছে। এভাবেই টুর্নামেন্ট শেষ করতে পারলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবে ক্লাবটি। ভারতের আইএসএলের কোনও একটি ক্লাবও সেখানে জায়গা পাবে। যদি সেটা হয়, তাহলে রোনাল্ডোকে দেখা যাবে ভারতের মাটিতে? সেই সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এখন সেদিকেই তাকিয়েবসে আছেন ভারতীয় সমর্থকরা।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।