ভারতীয়ের মাথা কেটে ভিডিও করে পাঠানো হল পাকিস্তানে! হাড়হিম এই ঘটনার নেপথ্যে কারা?

Delhi man beheaded ISIS style Pakistan : এবার সিরিয়া নয়; অকুস্থল খোদ ভারত! শুধু তাই নয়, ভারতীয়ের মাথা কাটার হাড়হিম সেই ভিডিও পাঠানো হল সোজা পাকিস্তানে!

Aritra Som
৩ মিনিট
ভারতীয়ের মাথা কেটে ভিডিও করে পাঠানো হল পাকিস্তানে! হাড়হিম এই ঘটনার নেপথ্যে কারা?

এক ঝলক দেখলে মনে পড়ে যাবে কয়েক বছর আগের কথা। তখন গোটা বিশ্বেই ভয়াবহতার আরেক নাম হয়ে গিয়েছিল ‘আইসিস’। আতঙ্ক ছড়াতে এই জঙ্গি গোষ্ঠীর একটি বিশেষ পদ্ধতি ছিল। বন্দিকে গেরুয়া কাপড় পরিয়ে ভিডিও ক্যামেরার সামনে বসানো হতো। তারপর ছোট ছুরি দিয়ে, জীবন্ত অবস্থাতেই তাঁর মাথা কাটা হতো। গোটা দৃশ্যটি ভিডিওবন্দি করে নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। ২০২৩-এর জানুয়ারিতেও সেই একই জিনিস ঘটল। তবে এবার সিরিয়া নয়; অকুস্থল খোদ ভারত! শুধু তাই নয়, ভারতীয়ের মাথা কাটার হাড়হিম সেই ভিডিও পাঠানো হল সোজা পাকিস্তানে!

ঘটনাস্থল সেই দিল্লি। গ্যাংস্টার ঘটিত একটি কেসের তদন্ত করছিল দিল্লি পুলিশ। সেই কেসের সূত্রেই নৌশাদ বলে একজনকে গ্রেফতার করে পুলিস। এর আগেও এই ব্যক্তিকে বেশ কয়েকবার হাজতবাস করতে হয়েছে। নব্বইয়ের দশকের শুরুর দিকে খুন, তারপর ২০২০ সালে জুলুমবাজির ঘটনায় জেল খেটেছে নৌশাদ। ছাড়া পেয়ে যাওয়ার পরও অপরাধে কোনও না কোনও ভাবে জড়িয়ে পড়ে সে। সেই নৌশাদকেই জিজ্ঞাসাবাদ শুরু করল দিল্লি পুলিস। মামুলি কেস ভেবে শুরু করেছিলেন অফিসাররা। কিন্তু জেরার মুখে হঠাৎই এমন কিছু বলল নৌশাদ যে, পুলিশের দুঁদে অফিসারদেরও কপালে ভাঁজ পড়ে যায়।

পুলিসি জেরার সামনে নৌশাদ বলে, সে কয়েকদিন আগেই এক যুবককে খুন করেছে। তারপর তাঁর দেহ আট টুকরো করে কেটে পুকুরে ফেলে দিয়েছে। শুধু সে-ই নয়, এই ঘটনায় আরও একজন যুক্ত রয়েছে। নির্বিকার মুখে এমন কথা শুনে তদন্তে নামে পুলিশ। ভালস্বা ডেয়ারি এলাকার একটি পুকুর থেকে পাঁচটি দেহাংশ উদ্ধারও করা হয়। এরপর গ্রেফতার করা হয় এই খুনে নৌশাদের আরেক সঙ্গী জগজিৎ সিংকে। কিন্তু কে এই যুবক? এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি। কিন্তু যে ঘটনার বিবরণ পাওয়া গেল, তা শুনে গোয়েন্দারাও সতর্ক হয়ে পড়লেন।

শুরুর দিকে নৌশাদ যখন জেলে ছিল, তখন তার সঙ্গে আলাপ হয় সোহেল নামে এক ব্যক্তির। এই সোহেল আদতে লস্কর-ই-তইবার জঙ্গি। সেখানেই দুজনের চেনা পরিচিতি তৈরি হয়। ২০১৩ সালে জেল থেকে ছাড়া পায় সোহেল। তারপর সে সোজা পাকিস্তান উড়ে যায়। এখনও সেখানেই রয়েছে এই সোহেল। এদিকে দ্বিতীয়বার হাজতবাসের পর ২০২২ সালে মুক্তি পায় নৌশাদ। তারপরই সে সোহেলের সঙ্গে যোগাযোগ করে। তাদের সঙ্গে যোগ দেয় জগজিৎ সিং। এই ব্যক্তি কানাডার এক জঙ্গি অর্শদীপ সিং গিল ওরফে অর্শ দাল্লার সহকারী। সোহেলের সঙ্গে ঠিক কী কথা হয়েছিল, নৌশাদও জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা সেসব খতিয়ে দেখছে পুলিশ। সেইসঙ্গে প্রজাতন্ত্র দিবসের আগেই এমন ঘটনা হওয়ায় নাশকতার সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না অফিসাররা।

কিন্তু এই খুন কেন? এর সঠিক উত্তর এখনও পায়নি পুলিশ। তবে জেরায় নৌশাদ ও জগজিৎ জানিয়েছে, পাকিস্তানে বসে থাকা তাদের ‘বস’ খুব চোটপাট করেছিল। তারা খুনের যোগ্য নয়, সেটাও বলা হয়েছিল। তাই নিজেদের ‘যোগ্য’ প্রমাণ করতেই এমন কাণ্ড! জেরায় আরও জানা গিয়েছে, দিন কয়েক আগে এই যুবকের সঙ্গে পরিচয় হয় নৌশাদের। অজ্ঞাতপরিচয় এই যুবক আসলে মাদকাসক্ত ছিলেন। সেই লোভ দেখিয়ে নিজের ভাড়াবাড়িতে নিয়ে আসে নৌশাদ। এরপরই জগজিৎ আর নৌশাদ মিলে তাঁকে খুন করে।

তবে হাড়হিম করা বিষয়টি হল, খুনের পুরো ঘটনাটাই ভিডিও রেকর্ড করা হয়। বিশেষ করে, আইসিস জঙ্গিদের মতো ওই যুবকের মাথা কেটে নেওয়া হয়। সেই ভিডিও পাঠিয়ে দেওয়া হয় পাকিস্তানে! তদন্তকারী অফিসাররা ওই বাড়ি থেকে দুটি গ্রেনেডও উদ্ধার করেছেন বলে দাবি পুলিশের। তাহলে কি ফের কোনও নাশকতার ছক? আর পুরো ঘটনাটির সঙ্গে জড়িয়ে আছে সোহেল ও লস্কর-ই-তইবা? ভারতীয় গোয়েন্দাদের দাবি, এই মুহূর্তে পাকিস্তানে আইএসআই-এর মদতে বসবাস করছে সোহেল। এই ঘটনায় আইএসআইয়েরও হাত থাকতে পারে বলে অনুমান।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।