এবার ঝুলিতে 'হাইড্রোজেন বোমা', রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ের ফলাফল কী হবে?

Voter Adhikar Yatra: এই দিন রাহুল গান্ধী দাবি করেন, ফের ভোটার জালিয়াতির প্রমাণ সামনে আনবেন তাঁরা। তাঁর দল শীঘ্রই "হাইড্রোজেন বোমা" ফাটাবেন বলেও জানান তিনি।

Tanvia Barua
২ মিনিট
এবার ঝুলিতে 'হাইড্রোজেন বোমা', রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ের ফলাফল কী হবে?

'ভোট চোর, গদি ছোড়' স্লোগান তুলে বিহারের ভোটাধিকার যাত্রা শুরু করেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যাত্রার শেষ দিন পাটনায় বিজেপিকে "হাইড্রোজেন বোম" ফাটানোর হুঁশিয়ারি দিলেন তিনি। আর কী কী বললেন বিরোধী দলনেতা?

বিহারের ২৫ টি জেলায় ১৬ দিন ধরে মোট ১,৩০০ কিলোমিটার অতিক্রম করে ১ সেপ্টেম্বর পাটনার গান্ধী ময়দানে শেষ হল রাহুলের 'ভোটার অধিকার যাত্রা।' কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদে এই যাত্রা করেন তিনি। যাত্রার শেষ দিনে উপস্থিত হন তৃণমূল, শিবসেনা, এনসিপি-র মতো ইন্ডিয়া জোটের শরিক দলের প্রতিনিধিরাও।

এই দিন রাহুল গান্ধী দাবি করেন, ফের ভোটার জালিয়াতির প্রমাণ সামনে আনবেন তাঁরা। তাঁর দল শীঘ্রই "হাইড্রোজেন বোমা" ফাটাবেন বলেও জানান তিনি। তাঁর কথায়, "এই তথ্য সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে তাঁর মুখ দেখাতে পারবেন না"।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রাহুল গান্ধী, ক্রমেই ভরসাযোগ্য হয়ে উঠছেন যেভাবে

Rahul Gandhi : যত রাহুল গান্ধীর প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়ছে, তত শাসকদল আরও হিংস্র হয়ে উঠছে। বিজেপি-র নেতারা হয়তো বুঝতে পারছেন যে তাঁদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।

ভোটার অধিকার যাত্রা'র শেষে রাহুল গান্ধী বলেন, 'আমরা তাদেরকে (বিজেপি) সংবিধান হত্যা করতে দেব না। সেই কারণেই আমরা যাত্রা শুরু করেছিলাম এবং জনগণের অসাধারণ সাড়া পেয়েছি। বিপুল সংখ্যক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে 'ভোট চোর, গদি ছোড়' স্লোগান দিয়েছে।' এরপরেই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে কংগ্রেস নেতা বলেন, 'এমনকি চিনেও মানুষ ভোট চোর, গদি ছোড় স্লোগান তুলেছেন।'

তাঁর কথায়, 'বিজেপির লোকেরা কান খুলে শুনে রাখুন, এর আগে ভোট চুরি করে আপনারা অ্যাটম বোম দেখেছেন, এবার হাইড্রোজেন বোমা দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। হাইড্রোজেন বোমার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মুখ দেখাতে পারবেন না।'

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, 'যারা মহত্মা গান্ধীর হত্যা করেছে, এখন সেই শক্তিই দেশের সংবিধানের হত্যা করতে মরিয়া। যাই হয়ে যাক না কেন, আমরা সংবিধানের হত্যা করতে দেব না। বিহার বিপ্লবের রাজ্য। সমগ্র দেশের কাছে বিহার বার্তা দিয়ে দিয়েছে যে আমরা কোনোভাবেই ভোট চুরি হতে দেব না।'

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিকে সিংহাসনে রাখতেই জাল ভোটার তালিকা?

Rahul Gandhi : ভুয়ো ঠিকানা পাওয়া গিয়েছে ৪০,০০৯ জনের। তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঠিকানাও রয়েছে বলে দাবি করেন রাহুল।

এর আগে প্রধান রাহুল গান্ধী দু-দিন আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে ‘অ্যাটম বোমা’ ফাটানোর কথা বলে, ৭ অগাস্টই একটি সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিত মিলিয়ে দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনে রাহুল অভিযোগ তুলেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনটির শিরোনাম ছিল - 'ভোট চোরি কা অ্যাটম বোমা সবুত'।

তখন বলেছিলেন, লোকসভার নির্বাচনে কমিশন জাল ভোটার এবং নকল ভোটারদের ভোটদানের সুযোগ করে দিয়েছে। আরও দাবি করেছিলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে সুবিধা করে দিয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি সেই সুযোগে ভোটে কারচুপি করেছে।

ওই দিন রাহুল গান্ধী বারবার বলেছেন মহাদেবপুরে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তারপরও কংগ্রেস নির্বাচনে হারল। হরিয়ানাতেও লোকসভা ভোটে ভাল ফল করে বিধানসভা ভোটে হারল। মহারাষ্ট্রেও লোকসভা ভোটে ভাল ফল করে বিধানসভা ভোটে হেরে গেল কংগ্রেস। প্রশ্ন উঠেছিল, বিরোধী দলের ক্ষমতা থাকা রাজ্যেও যদি এই হারে ভোট কারচুপি হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে?

একদম শেষে রাহুল গান্ধী বলেছিলেন, "যদি তারা (বিজেপি) আরও ২৫টি আসন (লোকসভা ভোটে) হেরে যেত" তাহলে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা হারাত। তাঁর দাবি, এই কারণেই বিজেপি এই ঘটনাগুলি সাজিয়েছিল। এখন দেখার আবার কী তথ্য সামনে আনবেন রাহুল?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।