উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গু! জমা জলেই কি তবে লুকিয়ে কলকাতার সর্বনাশ?

Dengue Update Kolkata: নতুন উপসর্গের পাশাপাশি চিকিৎসকদের চিন্তার কারণ ডেঙ্গুর ডেন থ্রি প্রজাতি। ডেন থ্রি আক্রান্তরা বেশীরভাগই উপসর্গহীন। থাকছে না জ্বর।

Piya Saha
৩ মিনিট
উপসর্গ বদলাচ্ছে ডেঙ্গু! জমা জলেই কি তবে লুকিয়ে কলকাতার সর্বনাশ?

ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে শহরের ডেঙ্গু পরিস্থিতি। পুজোর আগে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন কলকাতার মেয়র। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ১০ হাজার ছুঁইছুঁই। মৃতের সংখ্যাও দুই অঙ্ক ছুঁয়ে ফেলেছে। এ অবস্থায় সম্প্রতি নাইসেডের প্রকাশিত রিপোর্ট বলছে চরিত্র বদল করে আরও ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। উপসর্গহীন ডেঙ্গুর হানায় ত্রস্ত শহরবাসী। মেয়র ফিরহাদ হাকিম এই রিপোর্টের কথা উল্লেখ করে উদ্বেগও প্রকাশ করেছেন।

শহরের ডেঙ্গু পরিস্থিতি

ঘরে ঘরে জ্বরে আক্রান্ত মানুষ। বর্ষার মরশুমে শহরের ডেঙ্গু পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দঁড়িয়েছে। এখনও পর্যন্ত কলকাতাতে প্রায় ৯০০ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। প্রতিদিন প্রায় কয়েকশো করে মানুষ নতুন করে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। অগাস্ট মাস থেকে এখনও পর্যন্ত ৬ জন ডেঙ্গুতে মারা গিয়েছেন। এঁদের মধ্যে ৫ জনই চলতি মাসের প্রথম দশদিনের মধ্যে মারা গিয়েছেন। হাসপাতালগুলিতেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। শেষ এক সপ্তাহে ১৮৫৪ জন মানুষের ডেঙ্গু পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলাতেই আক্রান্তের সংখ্যা ৬১৮, হুগলিতে ৩৫৬ , মুর্শিদাবাদে ২৯০ এবং কলকাতাতে ২৬৩। আক্রান্তের তালিকায় খোদ রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

নাইসেডের রিপোর্ট কী বলছে?

সম্প্রতি কলকাতার ৫০ জন ডেঙ্গু আক্রান্তের নমুনা সেরো পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ফুলবাগানের নাইসেডে। সেই রিপোর্টে বলা হয়েছে, চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু। বদল ঘটেছে রোগের উপসর্গতেও। এখন আর রক্তে প্লেটলেটের মাত্রা কমছে না কিন্তু শরীরে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে, যা চিকিৎসকদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। নতুন উপসর্গের পাশাপাশি চিকিৎসকদের চিন্তার কারণ ডেঙ্গুর ডেন থ্রি প্রজাতি। ডেন থ্রি আক্রান্তরা বেশীরভাগই উপসর্গহীন। থাকছে না জ্বর। প্লেটলটের পরিবর্তে অক্সিজেন কমে যাওয়ায় রোগীর অবস্থার অবনতি হচ্ছে নিমেষে। নাইসেডে পরীক্ষা করতে পাঠানো ৫০টি নমুনার ৩৫ জনের শরীরেই মিলেছে ডেন থ্রি প্রজাতি। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “ডেঙ্গুর চরিত্র বদল হয়েছে। কোভিডের সঙ্গে বন্ধুত্ব হয়েছে ডেঙ্গুর। নাহলে হঠাৎ অক্সিজেন কমে যাচ্ছে কেন? একটি বাচ্চাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ওর শরীরে অক্সিজেনর মাত্রা কমে যাচ্ছে।”

  • আপনার জন্য আরও কিছু লেখা
শুকোচ্ছে ফুসফুস, আয়ু কমছে কলকাতার! অতিবৃষ্টিতে জল জমা নিয়ে ভয়াবহ তথ্য

Kolkata Water Logging: কলকাতার বহু অংশে, দক্ষিণ-উত্তর-মধ্য অংশেও এই জলাভূমি বুজিয়ে অট্টালিকা নির্মাণের কথা প্রকাশ্যে এসেছে। যা উত্তর ২৪ পরগনার রাজারহাটের বিস্তীর্ণ অংশেও প্রকাশিত হয়েছে বারবার।

পুজোর সময় পুরকর্মীদের ছুটি বাতিল

চলতি সপ্তাহের মঙ্গলবার পুর দফতরের তরফে রাজ্যের সবকটি পুরসভায় নির্দেশিকা জারি করা হয়েছে। পুর দফতরের প্রধান সচিব নির্দেশিকায় জানিয়েছেন যে ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের সবকটি পুরসভায় ডেঙ্গু মোকাবিলার কাজে যুক্ত কর্মীরা ছুটি নিতে পারবেন না। পুর কর্তাদের বক্তব্য যে হারে ডেঙ্গি বেড়ে চলেছে তাতে কোনওভাবেই বাড়ি বাড়ি জমা জলের খোঁজে অভিযান বন্ধ করা যাবে না। অভিযান বন্ধ হলেই সেই সুযোগে মাথাচাড়া দেবে ডেঙ্গু।

ফিভার ক্যাম্প কলকাতা পুরসভার

প্রতিদিন রাজ্যের একাধিক জেলা সহ শহর কলকাতায় যে হারে ডেঙ্গু বাড়ছে তাতে উদ্বেগও ক্রমশ বাড়ছে। এ অবস্থায় কলকাতা পুরসভার ২৫ টি ওয়ার্ডকে ডেঙ্গি প্রবণ বলে চিহ্নিত করেছেন পুর আধিকারিকরা। পরিস্থিতির মোকাবিলায় এই ২৫টি ওয়ার্ডে ফিভার ক্যাম্প চালু করেছে পুরসভা। পাড়ায় পাড়ায় স্থানীয় ক্লাবগুলির সহযোগিতায় এই ক্যাম্পগুলি চালু করা হবে। শহরের বিভিন্ন জায়গায় ড্রোন ব্যবহার করে কীটনাশক স্প্রে করা হবে বলেও জানানো হয়েছে।

পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক মেয়রের

  • আপনার জন্য আরও কিছু লেখা
বোতামে আলতো চাপ, এক মিনিটে যন্ত্রণাহীন আত্মহত্যা, সাহায্য করবে এই স্টাইলিশ যন্ত্র

Suicide Machine: এতে শুয়ে একটি মাত্র বোতামে চাপ দিলেই মেশিনটি নাইট্রোজেন গ্যাসে ভরে ওঠে। যার ফলে শায়িত ব্যক্তির শরীরে অক্সিজেন কমে যেতে থাকে দ্রুত।

পুজোর মুখে মশা বাহিত ডেঙ্গুর বাড়বাড়ন্তে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য ভবনের কপালেও। এ পরিস্থিতিতে কীভাবে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে কলকাতা পুরনিগম রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকে বসে চলতি সপ্তাহের সোমবার। মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ অতীন ঘোষ এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ ছিলেন ওই বৈঠকে। শহরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ফিভার ক্যাম্পের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্রচার করা হবে। শিশুদের জন্য বেড সংরক্ষিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল এবং বিসি রায় শিশু হাসপাতালে। অন্যদিকে ২৪ ঘণ্টা রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এসএসকেএম, এমআর বাঙ্গুর, বেলেঘাটা আইডি এবং ট্রপিকলে।

কী করণীয়

ডেঙ্গু সংক্রমণের হাত থেকে বাঁচতে যা যা করণীয় -

১. মসকিউটো রিপেলেন্ট ক্রিম মশার থেকে বাঁচার সবথেকে ভালো উপায়। তবে খেয়াল রাখবেন গায়ে র‍্যাশ বা ফুসকুড়ি উঠলে এ ধরনের ক্রিম না ব্যবহার করাই ভালো।

২. ঘুমানোর সময় সবসময় মশারি টাঙিয়ে নেওয়াই ভালো। এছাড়া বর্ষার মরসুমে ফুলহাতা জামা কাপড় পরা উচিত। বিশেষজ্ঞদের মতে এই সময় মশার কামড় থেকে বাঁচতে হালকা রঙের জামা পরতে হবে।

৩. জমা জল বা যে কোনও পুকুর বর্ষাকালে মশার আঁতুড় ঘরে পরিণত হয়ে তাই এমন জায়গা এই সময় এড়িয়ে চলুন।

৪. সুগন্ধি পারফিউম ব্যবহার না করাই ভালো এই সময় কারণ এগুলি মশাকে আকর্ষণ করে।

৫. ঘরের ভিতর নিম গাছের ছোটো চারা বা নিম গাছের ডাল রাখুন, মশার উপদ্রব থেকে বাঁচবেন।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।