সংলাপ থেকে মিম! ৫০ পেরিয়ে শোলের যাত্রা যেভাবে চলছে

Sholay at 50: শোলে-র ৫০ বছর পূর্তি উদযাপন মানে কেবল একটি চলচ্চিত্রকে স্মরণ করা নয়, বরং উদযাপন একটি সাংস্কৃতিক যাত্রার— যা বড়পর্দা থেকে শুরু হয়ে আজ মিমপর্দা পর্যন্ত এসে পৌঁছেছে।

Kasturi Mukhopadhyay
২ মিনিট
সংলাপ থেকে মিম! ৫০ পেরিয়ে শোলের যাত্রা যেভাবে চলছে

১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি শোলে ভারতীয় সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এ সিনেমাকে শুধু ব্লকবাস্টার বললেই সম্পূর্ণ হয় না। পঞ্চাশ বছর পরেও এর প্রভাব অটুট— আজও বন্ধুত্ব, সাহস, প্রতিশোধ কিংবা ভয়ের প্রতীক হিসেবে মানুষ শোলে-র চরিত্র আর সংলাপকে মনে রাখে।

এই ছবির সংলাপগুলো যেন প্রবাদে পরিণত হয়েছে: “কিতনে আদমি থে?”, “যো ডর গয়া, সমঝো মর গয়া” কিংবা “ইন কুত্তোঁ কে সামনে মাত নাচনা”। সংলাপগুলি প্রজন্ম থেকে প্রজন্ম এখনও রয়ে গিয়েছে। আর ডিজিটাল যুগে এই সংলাপ ও দৃশ্যই নতুন জীবন পাচ্ছে ইন্টারনেটের মিম কালচারে।

মিম হল সংস্কৃতির এক আধুনিক ভাষা— যা ছবি, সংলাপ, ভঙ্গি বা চরিত্রকে নতুন প্রসঙ্গে ব্যবহার করে ছড়িয়ে দেয়। মিম ভাইরাল হয়, পরিচিত টেক্সট বা দৃশ্যকে পুনর্নির্মাণ করে এবং নিরন্তর রিমিক্সের মাধ্যমে বেঁচে থাকে। শোলে সেই দিক থেকে এক অশেষ ভাণ্ডার। ছবির প্রতিটি চরিত্রই এতটাই আইকনিক যে সহজেই মিম টেমপ্লেটে রূপ নিতে পারে। যেমন, জয়া ভাদুড়ীর চরিত্র নিয়ে তৈরি মিম—

“Dheere dheere samajh aa raha hai ki Sholay me Jaya ko silent role kyu mila tha"

একদিকে হাসির খোরাক জোগায়, অন্যদিকে নারীর ভূমিকাকে ঘিরে আলোচনার সূচনা করে। সাম্বার পাহাড়ে বসে থাকার দৃশ্য আজকের দিনে নতুন তাৎপর্য পেয়েছে—

  • আপনার জন্য আরও কিছু লেখা
পঞ্চাশ বছরে শোলে! হিট ছবি, কালোত্তীর্ণ কি?

Fifty years of Sholay: এ কথাও আজ সবার জানা যে শোলের শেষ দৃশ্য প্রথমে অন্যরকম শুটিং হয়েছিল, সঞ্জীব কুমারের হাতে গব্বরের ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য শুট হয়েছিল।

“Sambha practising social distancing since 1975”

হাতহীন ঠাকুরকে ঘিরে তৈরি মিম—

“The only guy who is safe on Raksha Bandhan”

ডার্ক হিউমারের অনন্য উদাহরণ। আবার জয়-ভীরুর বন্ধুত্বপূর্ণ দৃশ্য ব্যবহার হচ্ছে গেমিং কালচার বা ছাত্রজীবনের মজায়, যেমন

“Why so serious bro? Ran out of lives on Candy Crush”

  • আপনার জন্য আরও কিছু লেখা
আজও সেরা ছবির তালিকায় 'পথের পাঁচালী', 'শোলে'! কতটা ক্ষতি হচ্ছে ভারতীয় সিনেমার

FIPRESCI List: আশ্চর্যের বিষয় এই যে, কেবল এই দশটি ছবিই বেশি ভোট পেয়েছে। মানে, দশ নম্বর তালিকায় থাকা 'শোলে'-কে টপকাতে পারেনি অন্যান্য অসংখ্য গুরুত্বপূর্ণ ছবিও!

অথবা

“In class when you see a pretty girl passing by”

এমনকি জয়ের মৃত্যুদৃশ্যও পরীক্ষার চাপে ব্যঙ্গাত্মক রূপ পেয়েছে—

“This is how you feel when you come home after giving mains of last attempt”।

এসবের সাংস্কৃতিক বা মানবিক বোধের মাত্রা যাই হোক না কেন, একথা স্পষ্ট যে শোলে কেবল একটি ‘পুরনো হিট সিনেমা’ নয়; এটি যেন এক চলমান সাংস্কৃতিক ধারা। অর্ধশতাব্দী পেরিয়ে আজও সমানভাবে প্রাসঙ্গিক। এর সংলাপ ও চরিত্র নতুন প্রজন্মের ভাষায় খাপ খেয়ে যাচ্ছে।

মিম আমাদের হাসায়, বিদ্রূপ করে, আবার কখনও ভাবায়ও— এই দ্বৈততা শোলে-র দীর্ঘস্থায়ী প্রভাবের সাক্ষ্য। তাই শোলে-র ৫০ বছর পূর্তি উদযাপন মানে কেবল একটি চলচ্চিত্রকে স্মরণ করা নয়, বরং উদযাপন একটি সাংস্কৃতিক যাত্রার— যা বড়পর্দা থেকে শুরু হয়ে আজ মিমপর্দা পর্যন্ত এসে পৌঁছেছে।

শোলে দেখিয়েছিল, কীভাবে সিনেমা সমাজের প্রতিচ্ছবি হতে পারে। আর আজ মিম কালচার দেখাচ্ছে, সেই প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্মে কীভাবে নতুন রূপে পুনর্জন্ম নিতে পারে— কখনও বড়পর্দায়, কখনও আমাদের দৈনন্দিন হাসির মিমে। শোলে-র মতো ছবি প্রমাণ করে— সত্যিকারের শিল্প সময়কে ছাড়িয়ে যায়; প্রজন্ম বদলালেও তার আলো নিভে না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।