মহাকাশে ঘুরছে ‘দ্বিতীয় পৃথিবী’, হদিশ মিলেছে জলেরও, মিলতে পারে নতুন প্রাণের সন্ধান?

Nasa : পৃথিবীর আকারের দ্বিতীয় গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

Kankana Mukherjee
২ মিনিট
মহাকাশে ঘুরছে ‘দ্বিতীয় পৃথিবী’, হদিশ মিলেছে জলেরও, মিলতে পারে নতুন প্রাণের সন্ধান?

ফের নতুন গ্রহের সন্ধান মহাকাশে। ইঙ্গিত দিচ্ছেন নাসার বিজ্ঞানীরা। মহাকাশ মানেই রহস্য। সেখানে নিত্যদিন নানা কিছু ঘটছে। যার বেশিরভাগটাই মনুষ্যকুলের অজানাই। তবুও বিজ্ঞানের কাঁধে ভোর করে বর্তমানে যাবতীয় তথ্যের হদিশ মিলছে। সম্প্রতি নাসার একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে এমন খবর শিরোনাম দখল করেছিল। আরও কিছুদিন আগে কলকাতার আকাশে এক রহস্যময় আলোর ছটা নিয়ে তোলপাড় চলেছিল। এবার নতুন গ্রহ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

হুবহু পৃথিবীর মতোই হাবভাব নতুন গ্রহের। সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে অবিরাম। নাসার বিজ্ঞানীরা জল্পনা বাড়িয়ে বলেছেন, জলের সন্ধানও মিলেছে সেই গ্রহে। তবে কি এবার মঙ্গল অথবা চাঁদে জমি কেনার বদলে নতুন গ্রহকেই বেছে নেবেন সকলে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
এখনও জল রয়েছে মঙ্গল গ্রহে? বিজ্ঞানীদের নতুন 'আবিষ্কার' ঘিরে বিশ্বজুড়ে যে সম্ভাবনা দানা বাঁধছে

Curiosity Rover found Opal gems Mars : বিশ্লেষণ করার পর আরও হতবাক হয়ে যান নাসার বিজ্ঞানীরা। সামান্য পাথর নয়, এ যে রত্নভান্ডার!

গ্রহের নাম টিওয়াই৭০০ই। আকারে ভরে পৃথিবীর মতোই। তবে তার রয়েছে ভিন্ন সৌরজগৎ। সেই জগতের কর্তা আমাদের সূর্যের মতোই এক নক্ষত্র। তবে সেই নক্ষত্র অত তেজস্বী নয়, সূর্যের থেকে আকারে-ভরেও কম। সেই নক্ষত্রকে ঘিরে চার থেকে পাঁচটি গ্রহ ঘুরপাক খাচ্ছে। তাদের মধ্যেই রয়েছে টিওআই৭০০ই। ঘুরতে সময় নিচ্ছে প্রায় ২৮ দিন। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই গ্রহটি পৃথিবীর মতো হলেও নিজের অক্ষের চারদিকে ঘোরে না এটি। আরও জানা গিয়েছে এর জমি পাথুরে। এই গ্রহটি ছাড়াও উক্ত নক্ষত্রটিকে ঘিরে রয়েছে আরও কয়েকটি গ্রহ। যেগুলির সন্ধান মিলেছিল আগেই। নাম যথাক্রমে টিওআই৭০০বি, সি, ডি। মঙ্গল গ্রহে জলের সন্ধান নিয়ে এখনও জল্পনা চলছে অন্যদিকে নতুন এই গ্রহে থৈথৈ করছে জল। যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হয়ে বলতে পারেননি যে এই জল তরল আকারে থাকে নাকি বাষ্প হয়ে যায়। আরও একটু বিশেষ দিক হল গ্রহটি উক্ত নক্ষত্রের হ্যাবিটেব্‌ল জোনে রয়েছে। এই জোনের মধ্যে থাকলে সেটি বসবাসের উপযুক্ত হয় বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

অন্যান্য গ্রহগুলির সন্ধান আগেই মিললেও এর সঙ্গে তফাৎ একটাই, এটিতে রয়েছে জলের হদিশ। তাই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন বিজ্ঞানীরা। প্রাণের হদিশ মিলতে পারে কিনা খতিয়ে দেখছেন সেটিও। অন্যান্য গ্রহগুলির থেকে নজর এখন সরে গিয়েছে এর দিকেই।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।