থেমে গেল পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন! উলটোদিকে ঘুরছে গ্রহের কেন্দ্র, কোন আশঙ্কার মুখে মানুষ?

Earth's Core Spinning: আমরা যে ভূপৃষ্ঠে বাস করি পৃথিবীর মূল অংশটি তার থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার গভীরে রয়েছে।

inscript
২ মিনিট
থেমে গেল পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন! উলটোদিকে ঘুরছে গ্রহের কেন্দ্র, কোন আশঙ্কার মুখে মানুষ?

ঘুরতে ঘুরতে থেমে গেছে! একদিন যদি পৃথিবী ঘুরতে ঘুরতে হঠাৎ থেমে যায় বা উলটো দিকে ঘোরা শুরু করে? খুব একটা অমূলক নয় এমন ভাবনা। আস্ত গ্রহটা না হোক কিন্তু গবেষণা বলছে, পৃথিবীর কঠিন অভ্যন্তরীণ স্থানটি আসলে যেটা গরম ফুটন্ত লোহার বল তার ঘূর্ণন থেমে গিয়েছে। ঘূর্ণন থামিয়ে বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে পৃথিবীর অভ্যন্তর। আমরা যে ভূপৃষ্ঠে বাস করি পৃথিবীর মূল অংশটি তার থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার গভীরে রয়েছে। গ্রহের মধ্যেকার এই গ্রহ স্বাধীনভাবে ঘুরতে পারে কারণ এটি তরল ধাতবের মধ্যে ভাসছে। ঠিক কীভাবে এই অভ্যন্তরীণ মূলটি ঘোরে তা বিজ্ঞানীদের মধ্যে এখনও বিতর্কের বিষয়। কিন্তু মোদ্দা কথা হলো, সে এবার উলটোদিকে ঘুরছে।

অভ্যন্তরীণ এই গোলক সম্পর্কে আমরা যা জানি তা মূলত ভূকম্পনের তরঙ্গ পরিমাপ করার মাধ্যমেই জানা। ভূমিকম্প বা কখনও কখনও পারমাণবিক বিস্ফোরণ দ্বারা সৃষ্ট তরঙ্গ পৃথিবীর মাঝখান দিয়েই যায়। নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত নতুন গবেষণা গত ছয় দশক ধরে ভূমিকম্পের পুনরাবৃত্তি থেকে ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করেছে। গবেষণার লেখক, জিয়াওডং সং এবং চিনের পিকিং ইউনিভার্সিটির ই ইয়াং জানিয়েছেন যে, তারা দেখেছেন পৃথিবীর অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন ২০০৯ সালের দিকে প্রায় বন্ধ হয়ে যায় এবং তারপরে বিপরীত দিকে ঘুরতে শুরু করে।

গবেষকরা জানাচ্ছেন, তাঁদের মতানুযায়ী পৃথিবীর পৃষ্ঠের সাপেক্ষে ভিতরের অংশটি ঘূর্ণায়মান হয়, এটি সামনে পিছনে, দোলনার মতো দোলে। এই দোলের একটি চক্র প্রায় সাত দশক। মানে মোটামুটিভাবে প্রতি ৩৫ বছরে তা দিক পরিবর্তন করে। অর্থাৎ ১৯৭০-এর দশকের গোড়ার দিকে দিক পরিবর্তন করেছিল। ফের ২০৪০- এর দশকের মাঝামাঝি দিক বদল হবে। এই বদলের ফলে মানুষের জীবনে কী প্রভাব পড়বে?

  • আপনার জন্য আরও কিছু লেখা
পৃথিবীর দ্রুততম ডুবন্ত শহর, প্রাণে বাঁচতে আস্ত রাজধানী অন্যত্র তুলে নিয়ে যাচ্ছে এই দেশ!

Indonesia Jakarta Sinking: দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম রাজধানী জাকার্তাকে গ্রাস করতে চলেছে সমুদ্র। ২০৫০ সালের মধ্যে।

গবেষকরা বলেছেন, এখনও অবধি মানুষের উপর এর প্রভাব বোঝার মতো কোনও উপায় নেই। কিন্তু পৃথিবীর সমস্ত স্তরের মধ্যে অভ্যন্তরীণ স্তরের সঙ্গেই ভূপৃষ্ঠের নিবিড় সম্পর্ক রয়েছে। গবেষকদের অন্য এক অংশ বলছেন, পৃথিবীর কেন্দ্র সম্পর্কে অনেক রহস্যই এখনও অজানা রয়ে গেছে। তথ্যের অভাবে তা নিয়ে কাজ করার পরিমাণও কম।

গত বছর প্রকাশিত এক গবেষণা বলছে অভ্যন্তরীণ অংশটি আরও দ্রুত দোদুল্যমান, প্রতি ছয় বছর পর পরই সে দিক পরিবর্তন করে। ১৯৬০-এর দশকের শেষের দিকে এবং ১৯৭০-এর দশকের প্রথম দিকে দু'টি পারমাণবিক বিস্ফোরণ থেকে ভূমিকম্পের তরঙ্গের নিয়ে কাজ করতে গিয়ে এই তথ্য সামনে আসে। আরেকটি তত্ত্ব বলছে পৃথিবীর অভ্যন্তরীণ অংশটি ২০০১ থেকে ২০১৩-র মধ্যে স্থানান্তরিত হয়েছে এবং তারপর থেকে তা স্থিরই রয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভূ-পদার্থবিজ্ঞানী তাঁর গবেষণা প্রকাশ করেছেন যে, অভ্যন্তরীণ অংশের ঘূর্ণন প্রতি ২০ থেকে ৩০ বছরে হয়। কিন্তু নিশ্চিত করে বলা যায় না কারণ তথ্যের অভাবে অভ্যন্তরীণ পৃথিবীর চিত্র এখনও অস্পষ্ট। তবে একটি তত্ত্ব বলছে, ভিতরের এই কোরটির ভিতরে আরও একটি লোহার বল থাকতে পারে, খানিকটা রাশিয়ান পুতুলের মতো।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।